এশিয়া কাপে ভালো করবে বাংলাদেশ !

গরাফিঃ টানা দুই বছর বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। ব্যাটটা যেন চওড়া হতেই আছে। চলতি বছরের বড় সময় খেলতে হবে টি-টোয়েন্টি ফরম্যাট। আর এই ফরম্যাটেই দূর্বল বাংলাদেশ। তবে মুশফিক জানাচ্ছেন, এশিয়া কাপ ও বিশ্বকাপ টি-টোয়েন্টিতে ভালো করবেন তারা।

টি-টোয়েন্টি কম খেলা হয় বলেই খুব একটা ভালো পর্যায়ে নেই বাংলাদেশ। তবে মাত্র শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের(বিপিএল) পর অনেকটাই ‘হাত’ খুলেছে মুশফিক-তামিমদের। একই সঙ্গে নিজেদেরকেও এগিয়ে রাখছেন মুশফিক।

দেশের একটি শীর্ষ দৈনিককে তিনি বলেন, ‘আমি কিন্তু মনে করি না যে, আমরা টি-টোয়েন্টি দল হিসেবে খুব খারাপ। বিপিএলে দেখেন আমাদের অনেকেই ভালো ভালো ইনিংস খেলেছে। তার মানে আমরা পারি, সেটা কালেক্টিভ ভাবে হচ্ছে না। আমার ধারণা সামনে আমরা অনেক টি-টোয়েন্টি খেলবো, ফলে খেলাটা আমাদের দখলে চলে আসবে। আমার মনে হয়, আমরা বিশ্বকাপ, এশিয়া কাপে ভালো করবো।’

তবে ব্যাটিংয়ে যাদের উপর নির্ভর করে পুরো দল, তাদের অন্যতম একজন এই মুশফিকুর রহিম। টেস্ট-ওয়ানডের মতো এই ফরম্যাটেও দলকে ভালো কিছু দিতে চান তিনি। সেক্ষেত্রে রান করাটা খানিকটা চাপের হয়ে যায় কিনা- এমন প্রশ্নের উত্তরে জানিয়েছেন,চ্যালেঞ্জ নিতেই তার পছন্দ।

মুশফিক বলেন, ‘চাপ নয়, এটা আল্লাহর রহমত। আমি নিজেকে এতে সৌভাগ্যবান মনে করি। আমি এরকম চ্যালেঞ্জ নিয়ে খেলতে পছন্দ করি। আর এই যে চোখ রাখা, এটা তো ভালো লাগার একটা ব্যাপার। আগে রফিক ভাই ব্যাটিংয়ে নামার সময় দর্শকরা চিত্কার করতো, তালি দিতো। পরে মাশরাফি ভাই এলেন। এরপর সাকিব-তামিমের ক্ষেত্রেও হয়েছে। এখন আমি উইকেটে যাওয়ার সময় দু-একজন করতালি দেয়, মাঝে মাঝে নামটা শুনি; এটা তো বড় একটা পাওয়া।’

আরো দেখুন

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা

আম্পায়ার সৈকতকে নিয়ে বিসিবির অবস্থান কী

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি