110347_bobitaরোববার সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয়েছিল ‘ডেইলি স্টার-স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক সেলিব্রেটিং লাইফ ২০১৫’ সম্মাননা ও পুরস্কার বিতরণীর। এ আয়োজনে আজীবন সম্মাননায় ভূষিত করা হয় বরেণ্য অভিনেত্রী ববিতা, সুরস্রষ্টা আলাউদ্দিন আলী ও চিত্রগ্রাহক আফজাল এইচ চৌধুরীকে। অনুষ্ঠানে প্রধান ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। আরও উপস্থিত ছিলেন ডেইলি স্টার সম্পাদক মাহ্‌ফুজ আনাম ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা আবরার এ আনোয়ার। এ বছর সেলিব্রেটিং লাইফে তিনটি বিভাগে পুরস্কার দেয়া হয়। এর মধ্যে ১২ জন আলোকচিত্রে, ১০ জন গীতিকাব্যে ও ২ জন চলচ্চিত্রে পুরস্কার পান। প্রত্যেকের হাতে সম্মাননা, ক্রেস্ট ও পুরস্কারের চেক তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানের শেষে গান পরিবেশন করেন শিল্পী আবদুল হাদী, সাবিনা ইয়াসমীন এবং চিরকুট ব্যান্ড। পুরস্কারের অনুভূতি জানাতে গিয়ে ববিতা বলেন, আমি অনেক কৃতজ্ঞ আমাকে সম্মানিত করার জন্য। এ সম্মাননা আমাকে অনুপ্রাণিত করেছে। আলাউদ্দিন আলী বলেন, এর আগেও আমি আজীবন সম্মাননা পেয়েছি। তবে এবারের বেলায় আমার অনুভূতি আলাদা। কারণ এবার এ পুরস্কারটি মরণোত্তরও হয়ে যেতে পারতো। কারণ আমি যে অসুস্থতায় ভুগেছি, সেখান থেকে ফিরে আসার ব্যাপারটা অবিশ্বাস্য। আফজাল এইচ চৌধুরী বলেন, এখন পর্যন্ত চলচ্চিত্রশিল্পী আমাকে কোনো স্বীকৃতি দেয়নি। কারণ এ দেশে গুণীদের কদর তেমন নেই। এ সম্মাননাকে অনেক বড় বলে মনে করছি আমি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *