এবার জিতের নায়িকা নুসরাত ফারিয়া

Jit @ Fariyaকলকাতার নায়ক জিতের বিপরীতে এবার নায়িকা হিসেবে আসছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। এস কে মুভিজ ও জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় দুই দেশের যৌথ উদ্যোগে তৈরি হবে ছবিটি। ‘বাদশা’ নামের এই ছবিতে জুটি বাঁধছেন জিত ও ফারিয়া। তেমনই খবর জানা গেছে টলিউড থেকে। আগামী মার্চেই ছবির শুটিং শুরু হবে। ছবিটি পরিচালনা করবেন ‘বস’ ও ‘গেম’  ছবির পরিচালক বাবা যাদব। তার পরিচালনায় একাধিক ছবিতে অভিনয় করেছেন জিত। তবে বাংলাদেশের তরফে কেউ এই ছবিতে যুগ্ম পরিচলক হিসেবে থাকবেন কিনা তা এখনও ঠিক হয় নি। এদিকে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজের যৌথ প্রযোজনায় এ বছরে মোট ৫টি ছবি মুক্তি পাওয়ার কথা। আগামী মাসেই মুক্তি পাবে ওম, রিয়া সেন ও নুসরাত ফারিয়া অভিনীত ’হিরো ৪২০’ ছবিটি। এরপর মুক্তি পাবে আরিফিন শুভ ও জলি অভিনীত  ’নিয়তি’ ছবিটি। এছাড়াও ’বাদশা’ সহ আরও দুটি যৌথ প্রযোজনার ছবি মুক্তি পাবে এই বছরেই।

আরো দেখুন

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা

আম্পায়ার সৈকতকে নিয়ে বিসিবির অবস্থান কী

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি

হরমুজ প্রাণালি দ্রুত না খুললে ইরানে কঠোরভাবে হামলা চালানো হবে: ট্রাম্প

হরমুজ প্রণালি খুব শিগগিরই খুলে দিতে হবে, অন্যথায় ইরানকে ‘খুব কঠোরভাবে’ আঘাত করা হবে

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। বাংলাদেশের ফ্যাসিবাদবিরোধী জুলাই গণঅভ্যুত্থানের