amit-swdeshnews24আবিদ, সম্পাদনায়-আরজে সাইমুর, স্বদেশ নিউজ২৪.কম

দীর্ঘ সময় গুগল অনুসন্ধানের প্রধান থাকার পর অবসরে যাচ্ছেন অমিত সিংগাল। ২০০০ সালে গুগলে যোগ দিয়েছিলেন সিংগাল। অমিত সিংগালের নেতৃত্বে গুগল সার্চ ইঞ্জিনকে দ্রুত, স্মার্ট ও মোবাইল যন্ত্রে ব্যবহারোপযোগী করে তোলা হয়েছে। গুগল সার্চের ক্যালকুলেটর, আবহাওয়ার তথ্য যুক্ত করার মতো বিভিন্ন বিষয় নিয়ে কাজ করেছেন তিনি। গুগল প্লাসে লেখা একটি পোস্টে সিংগাল লিখেছেন, ‘আমি যখন শুরু করেছিলাম, তখন কে কল্পনা করতে পেরেছিল যে গুগলকে যে প্রশ্নই করা হোক না কেন, তথ্য খুঁজে এনে হাজির করবে সে। আমার প্রিয় স্টার ট্রেক কোম্পানি বাস্তবতার মুখ দেখছে। আমি যা ধারণা করেছিলাম, এটা তার চেয়ে বেশি কিছু।’  অমিত সিংগালের জায়গায় আসছেন কৃত্রিম বুদ্ধিমত্তা বিভাগের নির্বাহী জন জিয়ানানেদ্রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *