Priyanka-Chopra-swadeshnews24আবিদ, সম্পাদনায়-আরজে সাইমুর, স্বদেশ নিউজ২৪.কম
বলিউডের অনেক তারকাই নানা কারণে আইনি জটিলতায় ভুগেছেন। এবার সে তালিকায় যুক্ত হলো প্রিয়াংকা চোপড়ার নাম। তালবিন্দর সিং রাথোর নামে এক পাঞ্জাবী প্রযোজক তার বিরুদ্ধে কপিরাইট আইনে মামলা করেছেন। ভারতে দিনদোশের সিটি সিভিল কোর্টে এ মামলা করেন রাথোর। প্রিয়াংকার বিরুদ্ধে তিনি অভিযোগ করেছেন, ‘ইক অংকার’ নামের একটি ছবি নির্মাণ শেষে তা মুক্তির প্রস্তুতি নিয়েছেন। এমন অবস্থায় প্রিয়াংকাও তার প্রযোজনা প্রতিষ্ঠান পার্পল পেবল পিকচার্স থেকে একই নামে ছবি নির্মাণের ঘোষণা দিয়েছেন। এ নিয়ে একাধিকবার জানানো হলেও কোনো সাড়া দেননি সাবেক এ বিশ্ব সুন্দরী। একপর্যায়ে মামলা করতে বাধ্য হন রাথোর। এদিকে টাইমস অব ইন্ডিয়ার সূত্রে জানা গেছে এ সপ্তাহেই মামলার শুনানি হবে। প্রতিবেদনে আরও জানা যায়, গত ২০১৩-১৪ সালে ‘ইক অংকার’ ছবির শুটিং শেষ হয়। এরপর ছবিটির সব কাজ গুছিয়ে নিতে আরও কিছুদিন সময় লাগে। এ মুহূর্তে মুক্তির অপেক্ষায় রয়েছে এটি। ছবির নির্মাণ বাবদ পাঁচ কোটি রুপি ব্যয়ও করেছেন রাথোর। কিন্তু শেষ মুহূর্তে এসে প্রিয়াংকার প্রযোজনা প্রতিষ্ঠান যখন একই নামে আরেকটি ছবি নির্মাণ করছে তখনই বাধার মুখে পড়েন এ প্রযোজক। সে সঙ্গে বিব্রতকর পরিস্থিতিতেও পড়েন তিনি। তাই মামলা করতে বাধ্য হন রাথোর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *