145_Planeযুক্তরাষ্ট্রের লস অ্যানজেলেসে মধ্য আকাশে দুটি বিমান সংঘর্ষে সমুদ্রে বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় কেউ বেঁচে আছে কিনা তা জানা যায় নি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। এতে বলা হয়েছে, বিমান দুটি স্থানীয় সময় গতকাল বিকাল সাড়ে তিনটায় একটির সঙ্গে আরেকটি ধাক্কা খায়। সঙ্গে সঙ্গে তা সমুদ্রে পতিত হয়। তবে এ সময় তাতে কতজন আরোহী ছিলেন তাও জানা যায় নি। ঘটনার পর পরই উদ্ধারকর্মীরা অভিযান শুরু করেছেন। লস অ্যানজেলেস কাউন্টির লাইফগার্ড ক্যাপ্টেন কেন হাসকেট বলেন, আমরা দুটি বিমানেরই লেজের দিকের নম্বর খুঁজে পেয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *