652_Untitled-6আবার বিয়ে করবেন। সেই বিয়ের খরচের জন্য প্রথম স্ত্রীর কাছে টাকা দাবি করেছেন এক স্বামী। এতে বিরক্ত হয়ে তালাক চেয়েছেন ওই স্ত্রী। শুধু কি বিয়ের খরচ? যেকোন খরচ মেটাতে স্ত্রীর কাছে অর্থ দাবি করেন ওই স্বামী। এ ঘটনাটি ঘটেছে সৌদি আরবে। এ খবর দিয়েছে অনলাইন সৌদি গেজেট। এতে বলা হয়, দু’ বছর আগে বিয়ে হয় ওই নারীর। তিনি আদালতে বিচ্ছেদ বা তালাক চেয়ে যে আবেদন করেছেন তাতে লিখেছেন- বিয়ের প্রথম দিক থেকেই আমার কাছে বিভিন্ন অজুহাতে টাকা দাবি করতে থাকেন আমার স্বামী। তাকে প্রতি মাসে তিন হাজার রিয়াল করে দিতে হয়। এর বাইরে বিভিন্ন অজুহাতে তিনি আমার কাছে অর্থ দাবি করেন। তিনি আমাকে বলেন যে, তার ঋণ আছে। তা অবিলম্বে শোধ করতে হবে। আবার বলেন যে, বাসা ভাড়া বাকি আছে। একবার তিনি আমার কাছে দুই লাখ রিয়াল দাবি করেন। কিন্তু তাকে এ অর্থ দিতে অস্বীকৃতি জানাই আমি। তিনি আমাকে বলেন যে, তার ঋণ আছে। তা শোধ করতে এ অর্থ লাগবে। যদি তা দেয়া না হয় তাহলে তাকে জেলে পাঠানো হবে। তাতেও আমি রাজি হইনি। এ পর্যায়ে তিনি আমাকে শারীরিকভাবে নির্যাতন শুরু করেন। যদি অর্থ না দিই তাহলে আমাকে মেরে ফেলার হুমকি দেন। তবে আমি তখন জানতে পারি যে, তিনি দ্বিতীয় বিয়ে করবেন। সেই বিয়ের খরচ যোগাতে তিনি আমার কাছে অর্থ দাবি করছেন। এক পর্যায়ে আমাকে তালাক দিতে বলি তাকে। কিন্তু তিনি তাতেও রাজি হন না। আমার সামনে তখন পারসোনাল স্ট্যাটাস কোর্টে যাওয়া ছাড়া কোন পথ খোলা ছিল না। এই কোর্টে হাজির হয়ে আমি তালাক প্রার্থনা করছি। জবাবে আমার স্বামী বলেছেন, আমি তার দ্বিতীয় স্ত্রীর প্রতি ঈর্ষান্বিত হয়ে পড়েছি। এ সময়ে আদালত আমাদেরকে সমঝোতার পরামর্শ দেয়। তারা আরও বলে যে, আমার কাছ থেকে স্বামীর অর্থ গ্রহণ অগ্রহণযোগ্য। এখন তিনি আমাকে তালাক দিতে অস্বীকৃতি জানাচ্ছেন। তাই আমি বাধ্য হয়ে তালাক চাইছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *