aman-soniaসম্পাদনায়- আরজে সাইমুর, স্বদেশ নিউজ২৪.কম: সময়ের  আলোচিত কন্ঠশিল্পী নুসরাত সোনিয়ার ২য় একক এ্যালবামের ২ টি গানের মিউজিক ভিডিওতেই মডেল হিসেবে অভিনয় করেছেন সম্ভাবনাময় চিত্রনায়ক আমান। চিত্রনায়ক আমানের অভিষেক হয় মুনসুর আলীর পরিচালিত সিনেমা “৭১ এর সংগ্রাম” দিয়ে। আর সোনিয়ার এলবামে মোট ৮টি গানের এই অ্যালবামটির ৬টি গানের কাজ এরই মধ্যে শেষ করেছেন। চলছে বাকি দুটি গানের কাজ। এরই মধ্যে নাম চুড়ান্ত না হওয়া এই অ্যালবামটি থেকে দুটি গানের মিউজিক ভিডিও নির্মান করছেন সোনিয়া। ‘ভালবেসে যাই হারিয়ে’ শিরোনামে একটি গানের মিউজিক ভিডিওর কাজ শেষ হয়েছে। এর পাশাপাশি চলছে ‘তুমি কোথায়’ শিরোনামে অন্য আরেকটি মিউজিক ভিডিওর কাজ। মিউজিক ভিডিও দুটির মডেল  আমানের সাথে কন্ঠশিল্পী সোনিয়া নিজেই।
অ্যালবাম প্রকাশের আগেই মিউজিক ভিডিও নির্মাণের বিষয়ে সোনিয়া তার গান ও আমান সম্পর্কে বলেন, ‘এখন মানুষ গান শোনার পাশাপাশি মিউজিক ভিডিওটাও জরুরী। কারণ এখন গানের পাশাপাশি তার দৃশ্যায়ণের একটি গল্পও দেখতে চায়। তাই মিউজিক ভিডিওর মাধ্যমে অতি অল্প সময়ে শ্রোতাদের কাছাকাছি যাওয়া যায়। সেই উদ্দেশ্য থেকেই ভিডিও নির্মান।’ একসাথে কিছু ভিডিও রিলিজের পরেই নতুন অ্যালবামটি বাজারে আনবেন বলে জানান সোনিয়া। আর আমান গান দুটিতে খুব ভালো কাজ করেছে। যা দর্শকদের খুব ভালো লাগবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *