2339_abrammm (1)নিজের জীবনের চেয়ে সিনেমাকে বেশি ভালোবাসেন বলিউড বাদশা শাহরুখ খান। আর তার চেয়ে বেশি ভালোবাসেন সন্তানদের কাছে থাকা। আর সেটা বিভিন্ন সাক্ষাৎকারে নিজের মুখে বলেছেনও শাহরুখ। তার প্রমাণও তিনি দেখিয়েছেন বেশ ক’বার। সম্প্রতি ‘রইস’ ছবির শুটিংয়ে গুজরাটে যান শাহরুখ। সেখানে গিয়ে শুটিং নিয়ে নানান ঝামেলায় পড়ে যান তিনি। তবে এত ঝামেলার মধ্যেও সন্তানদের কথা ভুলে যাননি বলিউড বাদশা। বড় দুই ছেলে-মেয়ে আরিয়ান ও সোহানা তো লন্ডনে পড়ছে। দেশে আছে ছোট ছেলে আব্রাম। শুটিংয়ে যেখানেই যাচ্ছেন সেখানেই সঙ্গে থাকছে জুনিয়র বাদশা। গুজরাটের শুটিং সেটেও আব্রামকে নিয়ে গিয়েছিলেন শাহরুখ। এত ব্যস্ততা সত্ত্বেও ছেলেকে নিয়ে আলাদা সময় ব্যয় করতে মোটেও ভুলে যাননি তিনি। শুটিং রেখে একান্তে ছেলেকে নিয়ে চলে গিয়েছিলেন সমুদ্রসৈকতে। ঘুরলেন, আব্রামকে সঙ্গে নিয়ে বীচে বাইকও চালালেন। আর এমন আদুরে মুহূর্তটি দূর থেকে হয়তো কেউ মোবাইলে ধারন করে দিয়ে দিয়েছে ইন্টারনেটে। ফলত বাপ-ছেলের একান্তে কাটানো সময়ের মুহূর্তটি এখন রীতিমত ভাইরাল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *