জেল থেকে ছাড়া পেলেন সঞ্জয় দত্ত

3002_shanjoyবলিউড তারকা সঞ্জয় দত্ত আজ থেকে স্বাধীন, মুক্ত। এখন থেকে আর দশজনের মতোই স্বাভাবিক জীবনযাপন করবেন তিনি। আজ বৃহস্পতিবার জেল থেকে ছাড়া পেয়েছেন সঞ্জয়। স্থানীয় সময় সকাল সাড়ে নয়টার দিকে ভারতের মহারাষ্ট্রের পুনের ইয়েরওয়াড়া কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে আসেন এ তারকা। এ সময় তার পাশে ছিলেন স্ত্রী মান্যতা দত্ত। জেল থেকে বেরিয়ে সঞ্জয় বলেন, ভক্তদের ভালোবাসাতেই মুক্তির স্বাদ নিতে পারছি। তার মুক্তির  পথ সহজ ছিল না বলে জানান তিনি। উল্লেখ্য, বলিউডের সুপারস্টার  সঞ্জয় দত্ত ১৯৯৩ সালে মুম্বইয়ের ধারাবাহিক বিস্ফোরণ মামলায় দোষী সাব্যস্ত হয়ে কারাদ- ভোগ করেন। ২০০৭ সালে তাকে ছয় বছরের সশ্রম কারাদ- দেয়া হয়। পরে সুপ্রিম  কোর্টে আপিলের  প্রেক্ষিতে ২০১৩ সালে তার কারাদ-ের মেয়াদ কমিয়ে পাঁচ বছর করা হয়। মাঝে অবশ্য তিনি কয়েকবার প্যারোলে মুক্তি পেয়েছিলেন। কারাভোগের সময় ভালো ব্যবহার করায় প্রতি মাসে সঞ্জয়ের সাজা থেকে আট দিন করে মোট ২৫৬ দিন কমিয়ে দেয়া হয়েছে। সশ্রম সাজাভোগের কারণে এত দিন তিনি কারাগারে কাগজের ব্যাগ তৈরি করেছেন। কারাগার থেকে বের হওয়ার সময় এই শ্রমের মূল্য হিসাবে ৪৪০ রুপি তুলে দেয়া হয় সঞ্জয়ের হাতে। সকালে জেলমুক্ত হয়ে প্রথমেই মুম্বইয়ের বিখ্যাত সিদ্ধিবিনায়ক মন্দিরে গেছেন সঞ্জয়। এর পর মেরিন লাইনে মা নার্গিসের কবরে যাবেন। সেখান থেকে তিনি বাড়ি ফিরবেন।

আরো দেখুন

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা

আম্পায়ার সৈকতকে নিয়ে বিসিবির অবস্থান কী

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি