কারিনা কাপুর
কারিনা কাপুর

বলিউডের নায়িকাদের নাকি মিষ্টি খাওয়া একদম বারণ! বলিউডের তারকা কারিনা কাপুর খান কিন্তু তাঁর ছবির পরিচালককে লুকিয়ে এখনো মিষ্টি খান। শৈশবে এই অভিনেত্রী নাকি তাঁর মাকে লুকিয়ে অনেক আইসক্রিম খেতেন। আইসক্রিমের প্রতি তাঁর এত প্রেম ছিল যে, শুধু আইসক্রিমের পেছনেই তাঁর টিফিনের সব টাকা তিনি খরচ করে ফেলতেন।
এ নিয়ে কারিনা বলেছেন, ‘ছুটির সঙ্গে সঙ্গে স্কুল থেকে বের হয়েই আইসক্রিম কিনতাম। আর সেটা বাড়ি ফেরার আগে শেষ করে ফেলতাম। কেননা আইসক্রিম খাওয়া মা একদম পছন্দ করতেন না। লিফটে চড়ার আগ মুহূর্তেও যদি কিছুটা থেকে যেত, হাপুসহুপুস করে খেয়ে নিতাম।’
শুক্রবার সকালে মুম্বাইতে ম্যাগনাম আইসক্রিমের নতুন একটি ফ্লেভার উন্মোচন অনুষ্ঠানে কথাগুলো বলেছেন এই অভিনেত্রী। নিজের বর সাইফ আলী খানের প্রসঙ্গে কারিনা বলেন, ‘সাইফও আইসক্রিম ভীষণ পছন্দ করে। দুটো খাওয়ার পর তাকে থামাতে হয়; বলতে হয়—আর খেয়ো না।’
যদি ওজন বেড়ে যায়! এ প্রসঙ্গে কারিনা জবাব, ‘আমার দিকে তাকালেই বুঝবেন ব্যাপারটা আসলে পুরোপুরি সত্য নয়। চকলেট ত্বকের জন্য ভালো আর এটা আপনার মনকেও বদলে দেবে। তবে একটু বুঝেশুনে খেতে হবে।’
কারিনা কাপুরকে শিগগির ‘কি অ্যান্ড কা’ ছবিতে দেখা যাবে অর্জুন কাপুরের নায়িকা হিসেবে। ছবিটি পরিচালনা করেছেন আর বাল্কি। এপ্রিলের ১ তারিখে মুক্তি পাবে ছবিটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *