3877_Neymarবিষয়টি আর গুজবে সীমাবদ্ধ নেই। নিজেরাই দু’জনের প্রেমের বিষয়টি সামাজিক যোগাযাগ মাধ্যমে প্রকাশ করলেন। বার্সেলোনার ব্রাজিলিয়ান স্ট্রাইকার নেইমার এবার পড়েছেন হলিউড অভিনেত্রী ক্লোই গ্রেস মরেতজের প্রেমে। শুধু প্রেম নয়, দু’জনে চুটিয়ে রোম্যান্সে মেতেছেন। তবে নেইমার নন, এ সম্পর্কের শুরুটা ক্লোই-ই করেছেন বলে জানা যাচ্ছে। নেইমারের প্রতি হলিউডের এ অভিনেত্রী নিজের ভাল লাগার কথা আগেই জানিয়েছেন। ২০১৪ সালের জুনে নেইমারকে নিয়ে তার টুইট ছিল, ‘অনেক সুন্দর নেইমার’। পরের মাসে আরেক টুইটে লেখেন, ‘নো, নট মাই নেইমার’। ২০১৪ বিশ্বকাপে নেইমার ইনজুরিতে পড়েন। বেশ কয়েকটি ম্যাচ খেলতে পারেন নি তিনি। ওই সময় ব্রাজিলের একটি ম্যাচ চলাকালে হলিউডেন এ অভিনেত্রী লেখেন, ‘ওহ, এই ম্যাচে নেইমারকে খুব মিস করছি’। নেইমারকে নিয়ে তার এত মুগ্ধতা গোলন রাখেননি। আর এলই ফল স্বরূপ বর্তমানে দু’জনের মধ্যে চলছে তুমুল রোম্যান্স। দু’দিন আগে বার্সেলোনার ক্যাম্প থেকে হঠাৎ উধাও নেইমার। শোনা গেল, এনরিকের শাছ থেকে ছুটি নিয়েছেন। পরে খোঁজ নিয়ে দেখা গেলো- তিনি উড়াল দিয়েছেন ফ্রান্সের রাজধানী প্যারিসে। সেখানেই তারজন্য অপেক্ষা করছিলেন ক্লোই। আর সেখানেই একই সঙ্গে হোটেলে সময় কাটিয়েছেন তারা। শুধু তাই নয়, দু’জনের একান্ত অন্তরঙ্গ ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন তারা। ছোট্ট একটি ভিডিও ক্লিপ পোস্ট করা হয়েছে। যেখানে দু’জনকে একান্ত কাছাকাছি বসা অবস্থায় ক্যামেরায় ভিক্টোরি চিহ্ন দেখাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *