5479_salman-daisy-real২০১৪ সালে ‘জয় হো’ ছবিতে প্রথমবারের মতো বড় পর্দায় দেখা যায় সুপারস্টার সালমান খান ও নবাগত ডেইজি শাহকে। ছবির কাজ শুরু থেকেই তাদের ঘিরে প্রেমের গুঞ্জন শুরু হয়। ‘ডেইজির প্রেমে মজেছেন সালমান’ এমনসব সংবাদ প্রকাশও হয় বিভিন্ন গণমাধ্যমে। এরপর  এ নিয়ে তেমন আলোচনা আর শোনা যায়নি। এর মধ্যে নতুন করে সালমান সে জল্পনাকে আবার উসকে দিয়েছেন। এখন আলোচনার টেবিলে শুধুই সালমান-ডেইজি। ৩১ বছর বয়সী এ অভিনেত্রীকে সাল্লু একটি গাড়ি উপহার দিয়েই তাক লাগিয়ে দেন সবাইকে।  গত ১১ই মার্চ গাড়িটি হাতে পেয়েছেন ডেইজি। তিনি সর্বশেষ ‘হেট স্টোরি থ্রি’ ছবিতে অভিনয় করেন। এতে বেশকিছু উত্তেজক দৃশ্যে দেখা গেছে তাকে। এ চরিত্রে কাজ করবেন কি-না তা নিয়ে দ্বিধায় পড়েছিলেন তিনি। শেষমেশ সালমানের উৎসাহে সম্মতি জানান। আর সেসব কথা নিয়েই তাদের নিয়ে বলিউডে এ মুহূর্তে চলছে কানাঘুষা। কদিন আগেই রোমানিয়ান সুন্দরী লুলিয়াকে ঘিরে অনেক কথা শোনা গেছে। এবার ডেইজিকে গাড়ি উপহার দিয়ে আবারও নতুন আলোচনার জন্ম দিলেন সালমান। তাহলে সামনে কি থাকছে সেই অপেক্ষাই করছেন তার ভক্তরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *