রণবীরের জীবনে নতুন নারী

6696_ranbir-1বিচ্ছেদ ভুলতে ক্রিকেটে, ফুটবলে এতদিন মজেছিলেন অভিনেতা রণবীর কাপুর। কিন্তু এবার নতুন নারীর সংস্পর্শে বিচ্ছেদ ভুলার চেষ্টা করছেন তিনি। বলিপাড়ায় জোর গুজন, কাটরিনার সঙ্গে বিচ্ছেদপর্ব কাটিয়ে ফের প্রেম করছেন রণবীর কাপুর। তবে ছবি প্রকাশ পেলেও তার এই নতুন প্রেমিকার পরিচয় জানা যায়নি। এদিকে কাটরিনার সঙ্গে রণবীরের বিচ্ছেদের পর সম্পর্ক আর কোনোভাবেই স্বাভাবিকতা ফিরে পায়নি। দুই তরফে মানিয়ে নেওয়ার অনেক চেষ্টা করলেও শেষমেশ কাজের কাজ কিছু হয়নি। এমনকি কাটরিনার মা মেয়ের সম্পর্ক জোড়া লাগাতে উদ্যোগী হলেও বরফ গলেনি। অন্যদিকে বিচ্ছেদ ভুলতে ক’দিন আগেও ফুটবলে মজে ছিলেন রণবীর। ইন্ডাস্ট্রির বন্ধুবান্ধবদের নিয়ে পার্টি করতেও দেখা গিয়েছে। কিন্তু এবার একেবারে অজানা নারীর সঙ্গে পার্টি করতে দেখা গেল তাকে। ইন্ডাস্ট্রির পরিচিত মুখ তিনি নন। প্রত্যাশিতভাবেই তাই বেড়েছে জল্পনা। বলিপাড়ার অনেকেরই অনুমান, নতুন কোনও সম্পর্কের দিকেই এগিয়েছেন রণবীর। নতুন এই নারীর সঙ্গে রণবীরকে যেরকম ঘনিষ্ঠ ও দিলখুশ মেজাজে দেখা গিয়েছে তাতে এমন অনুমান হওয়াই স্বভাবিক। বিচ্ছেদ নিয়ে কাাটরিনাকে নানা প্রশ্নের জবাবদিহি করতে হলেও মুখে কুলুপ এঁটেছিলেন রণবীর। তার জীবনে নতুন এ নারীটি যে কে, তা নিয়েও একটা কথা বলেননি তিনি। তবে গুঞ্জন উঠেছে এবার ইন্ডাস্ট্রির বাইরেই জীবনের প্রেম খোঁজার চেষ্টায় আছেন রণবীর। নায়কের জীবনে নতুন নারীটির পরিচয় জানতেই আপাতত উৎসুক তার ভক্তরা।

আরো দেখুন

শেখ হাসিনার পতনের আগের ৭২ ঘণ্টায় কী ঘটেছিল?

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ২০২৪ সালে যে আন্দোলন শুরু হয়েছিল সে আন্দোলন যে

‎নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ, আহত ৫….

নারায়ণগঞ্জের চাষাঢ়ায় সরকারি তোলারাম কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের

এনসিপি নেতা গাজী সালাউদ্দিন গ্রেপ্তার

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে করা সাইবার সুরক্ষা আইনের

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা

‘বর্ষা বিপ্লবের গান’ কনসার্ট বুধবার, গাইবেন আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবরসহ অনেকে

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বিজয়ের দিন বুধবার (৫ আগস্ট) বিকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ‘বর্ষা

আম্পায়ার সৈকতকে নিয়ে বিসিবির অবস্থান কী

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের সঙ্গে কেন্দ্রীয় চুক্তি