8744_amitabh‘পানামা পেপারস’ কেলেঙ্কারির মাধ্যমে নতুন করে আলোচনায় এসেছেন অমিতাভ বচ্চন। তবে গত দুদিন এ বিষয়ে মুখ খুলেননি তিনি। এবার বিষয়টি পরিস্কার করতে মুখ খুলেছেন বিগ বি। এক বিবৃতিতে তিনি বলেন, তাঁর নামের অপব্যবহার করা হয়েছে। এ বিষয়ে তিনি আরও বলেন, ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকা পানামা পেপারসের বরাত দিয়ে সি বাল্ক শিপিং কোম্পানি লিমিটেড, লেডি শিপিং লিমিটেড, ট্রেজার শিপিং লিমিটেড এবং ট্রাম্প শিপিং লিমিটেডের পরিচালক হিসেবে আমার নাম উল্লেখ করেছে। আমি কখনোই ওই কোম্পানিগুলোর পরিচালক ছিলাম না। হতে পারে আমার নামটি ভুলভাবে এসেছে। দেশে-বিদেশে যে অর্থ আমি খরচ করেছি তার সব করই পরিশোধ করেছি। কর দিয়েই আইনগতভাবে দেশের বাইরে অর্থ প্রেরণ করেছি। অমিতাভের পুত্রবধূ বলিউড অভিনেত্রীর ঐশ্বরিয়া রাই বচ্চনের নামও ‘পানামা পেপারস’এ আছে। তবে গত সোমবার ঐশ্বরিয়ার মিডিয়া পরামর্শক তা অস্বীকার করে বলেন, ওই নথিগুলো সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। পানামার আইনি পরামর্শক প্রতিষ্ঠান মোসাক ফনসেকার এক কোটি ১৫ লাখ নথি ফাঁস হয় গত সোমবার। নথিতে বিশ্বের শতাধিক ক্ষমতাধর মানুষ বা তাঁদের নিকটাত্মীয়দের বিদেশে টাকা পাচারের প্রমাণ পাওয়া গেছে। তালিকায় দেখা গেছে যে চীন, যুক্তরাজ্য, সৌদি আরবের মতো ক্ষমতাধর রাষ্ট্রের রাষ্ট্র ও সরকারপ্রধান বা তাঁদের আত্মীয় এসব অর্থ পাচারের সঙ্গে জড়িত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *