জিল্লুর প্রথম জানাজা শনিবার বাদ জোহর
সিলেট: ছাতকের গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও সিলেট মহানগর ছাত্রদল নেতা জিল্লুল হক জিল্লুর প্রথম জানাজা নামাজ শনিবার বাদ জোহর হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। পরে তার লাশ নিয়ে যাওয়া হবে ছাতকের গ্রামের বাড়িতে। ওইদিন বাদ আছর দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হবে। এ তথ্য জানিয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি […]
ওসমান পরিবারকে মুছে ফেলা যাবে না
ঢাকা: খবর প্রকাশে নিরপেক্ষ অবস্থান না নিলে পত্রপত্রিকাগুলো আর তাদের খবর প্রকাশের নীতিতে থাকে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।নারায়ণগঞ্জ-৫ আসনের উপনির্বাচন নিয়ে কিছু গণমাধ্যম পক্ষপাতমূলক অবস্থান নিয়েছে এমন অভিযোগ এনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ মন্তব্য করেন। শুক্রবার সোহরাওর্য়াদী উদ্যানে আওয়ামী লীগের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি […]
রায়পুরে ছাত্রলীগ নেতা গ্রেফতার
লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রায়পুর ডিগ্রি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক সাইফুল ইসলাম রাজিনকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে রায়পুর শহর থেকে তাকে গ্রেফতার করা হয়। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন। রায়পুর ডিগ্রি কলেজ অধ্যক্ষের কক্ষে তালা দেওয়ার ঘটনায় দায়েরকৃত মামলায় প্রধান আসামি ছিলেন ছাত্রলীগ নেতা রাজিন।
গুচ্ছগ্রামে প্রশিক্ষণ ও ঋণ প্রদানে দুর্নীতি নেই
ঢাকা: গুচ্ছগ্রামে প্রশিক্ষণ প্রদান ও ঋণ বিতরণ কার্যক্রমে কোনো দুর্নীতি হচ্ছে না বলে দাবি করেছেন ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ। শনিবার সকাল ১১টায় রাজধানীর শাহবাগ বিসিএস প্রশাসন একাডেমির সম্মেলন কক্ষে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।ভূমি মন্ত্রণালয়ের প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট ‘গুচ্ছগ্রামে প্রশিক্ষণ ও ঋণ প্রদান কার্যক্রম’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে।তিনি বলেন, গৃহহীনদের ঋণ […]
আ’লীগ নীতি বিসর্জন দিয়ে রাজনীতি করে
ঢাকা: আওয়ামী লীগ নীতি বিসর্জন দিয়ে রাজনীতি করে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রি. জে. (অব.) আ স ম হান্নান শাহ্।শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। পরে বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মজীবী কল্যান পরিষদ আয়োজিত ‘বর্তমান সরকারের গণবিরোধী আচরণে বিরোধী দলের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন […]
ছাত্রদল নেতা জিল্লুরের জানাযা সম্পন্ন
সিলেট: দলীয় ক্যাডারদের হামলায় নিহত ছাত্রদল নেতা জিল্লুল হক জিল্লুর প্রথম জানাযা সম্পন্ন হয়েছে। শনিবার বাদ যোহর দরগাহ হযরত শাহজালাল (রহ.) মাজার সংলগ্ন মসজিদ প্রাঙ্গনে তার জানাযার নামাজ সম্পন্ন হয়। জানাযায় মহানগর বিএনপি ও ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন। জানাযা শেষে নিহতের মরদেহ গ্রামের ছাতক উপজেলার পালপুর গ্রামে নিয়ে যাওয়া হয়। সেখানে বাদ আছর দ্বিতীয় জানাযা শেষে […]
কারও বিরুদ্ধে নালিশ করেননি খালেদা জিয়া
ঢাকা: সুষমা স্বরাজের সঙ্গে সাক্ষাতের সময় খালেদা জিয়া কারও বিরুদ্ধে নালিশ করেননি বলে দাবি করলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে সাক্ষাৎ করে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া আওয়ামী লীগ সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে নালিশ ও বিষোদগার করেছেন, সরকার দলীয় কতিপয় রাজনীতিকের এমন বক্তব্যের ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে সাংবাদিকদের […]
রংপুরে জামায়াত-শিবিরসহ গ্রেফতার ৬৩
রংপুর: রংপুরে বিশেষ অভিযান চালিয়ে ১১ জামায়াত-শিবিরসহ সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত ৫২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত রংপুর জেলার বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।তবে তাৎক্ষণিকভাবে গ্রেফতারদের নাম জানাতে অস্বীকৃতি জানিয়েছে পুলিশ। রংপুর গোয়েন্দা পুলিশের সিনিয়র কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, নাশকতা সৃষ্টির অভিযোগে জামায়াত-শিবিরের এ ১১ জনের বিরুদ্ধে মামলা রয়েছে। এছাড়া বাকি ৫২ জন বিভিন্ন […]
ঝিনাইদহ ঘাতক-দালাল নির্মূল কমিটির সম্পাদক গ্রেফতার
ঝিনাইদহ: ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সদস্য ও ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেককে গ্রেফতার করেছে পুলিশ। ঝিনাইদহ সদর উপজেলার ফুরসন্দি ইউনিয়নে হত্যা পরবর্তী বাড়ি-ঘর ভাঙচুর ও লুটপাটের মামলার প্রধান আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়। শনিবার সকাল ১০টার দিকে তাকে গ্রেফতার করা হয়।ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাবুদ্দিন আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আব্দুল মালেককে […]
সারাদেশে সাংবাদিক-প্রতিনিধি নিয়োগ চলছে। আজই যোগাযোগ করুন!!
আপনি যে পেশারই থাকুন না কেন আপনার এলাকায় ঘটে যাওয়া সংবাদ ছবিসহ আমাদের পাঠাতে পারেন। আমরা তা যাচাই বাছাইয়ের পর প্রকাশের ব্যবস্থা করবো। সারাদেশে সাংবাদিক নিয়োগ চলছে। আজই যোগাযোগ করুন- e-mail- swadeshnews24@gmail.com মোবাইল- 01681648600, 01911459072
রেডিও স্বদেশ ডট নেট-এ আর.জে. হবার স্বপ্ন পূরণ হবেই এবার !!!
আর.জে. হবার স্বপ্ন পূরণ হবেই এবার !!! রেডিও স্বদেশ ডট নেটে আর.জে. কোর্সে বিশেষ ছাড় !!!!! আধুনিক বিনোদনের এক ব্যতিক্রম ও অনন্য মাধ্যম হচ্ছে অনলাইন (ইন্টারনেট) রেডিও। এরই ধারাবাহিকতায় শ্রেষ্ঠ আর.জে. পুরস্কার প্রাপ্ত আর.জে. সাইমুর প্রতিষ্ঠা করেন “জধফরড়ঝধিফবংয.হবঃ”। যার শ্লোগান“কন্ঠে বিশ্ব হৃদয়ে স্বদেশ”। সুস্থ বিনোদন, সামাজিক দায়িত্ববোধ ও একদল মেধাবী তরুণ কর্মী বাহিনী নিয়ে […]
RadioSwadesh.net
সীমান্তে বাংলাদেশীকে পিটিয়ে হত্যা করেছে বিএসএফ
বেনাপোলের পুটখালী সীমান্তে আজ শনিবার ভোরে শরীফ (৩৮) নামে এক বাংলাদেশী গরু ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করেছে বিএসএফ। ২৩ বিজিবি পুটখালী ক্যাম্পের সুবেদার ফরিদ উদ্দিন জানান, ভারতের আংরাইল কবিরাজ বাড়ী ঘাট এলাকা দিয়ে গভীর রাতে এক দল গরু ব্যবসায়ী ভারত থেকে গরু নিয়ে বাংলাদেশে আসার সময় বিএসএফ তাদেরকে ধাওয়া করে। এ সময় গরু ফেলে সবাই পালিয়ে […]
৩ সন্তানকে বিষ খাইয়ে বাবার আত্মহত্যা
সাভারের হেমায়েতপুরের জয়নাবাড়ি এলাকায় তিন শিশু সন্তানকে খাবাবের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে হত্যা করে নিজেও আত্মহত্যা করেছেন বাবা। আজ দুপুরে এ ঘটনা ঘটে। শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে একটি ঘর থেকে বাবা ও তিন শিশুসন্তানের মৃতদেহ উদ্ধার করে সাভার মডেল থানার পুলিশ। তাদের মধ্যে বাবার নাম আবু সাঈদ (৪০); তিন শিশুর নাম রবিউল ইসলাম (৮), মুস্তফা […]
টাঙ্গাইলে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ৪
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় বঙ্গবন্ধু সেতুর পূর্বপ্রান্তের সংযোগ সড়কে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন। নিহত ব্যক্তিদের নাম-পরিচয় প্রাথমিকভাবে জানা যায়নি। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে কালিহাতী উপজেলার বঙ্গবন্ধু সেতুর পূর্বপ্রান্তের সংযোগ সড়কে এই দুর্ঘটনাটি ঘটে। জানা যায়, পাবনা থেকে ঢাকাগামী অনন্যা সমাজকল্যাণ সংস্থার পিকআপভ্যানটি বঙ্গবন্ধু সেতুর সংযোগ […]