গোয়ার প্রতি গ্রামেই এইডস রোগী
ঢাকা: ভারতের গোয়া এমন কোনো গ্রাম নেই, যেখানে এইডস (এইচআইভি) আক্রান্ত রোগী পাওয়া যাবে না-এমনটাই জানিয়েছেন রাজ্য সরকারের স্বাস্থ্যমন্ত্রী লক্ষ্মীকান্ত পরেশকর। মঙ্গলবার রাজধানী পানাজিতে বিধানসভায় বিজেপি দলীয় সদস্য নিলেশ কাবরাল উত্থাপিত প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। পরেশকর বলেন, এখানে ১৫ হাজার এইচআইভি আক্রান্ত মানুষ রয়েছে। এর মানে এই রাজ্যে ১ শতাংশ মানুষ এই রোগে আক্রান্ত। এমন কোনো […]
ইরাকে প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রী বিরোধ, নতুন আশঙ্কা
ঢাকা: সাম্প্রদায়িক সহিংসতার বিষে আক্রান্ত ইরাকে এবার প্রেসিডেন্টের সঙ্গে বিরোধ বেধেছে প্রধানমন্ত্রীর। বিরোধের জের ধরে প্রধানমন্ত্রীর অনুগত নিরাপত্তা বাহিনীর সদস্যরা রাজধানী বাগদাদের রাস্তায় অবস্থান নেওয়ায় নতুন অচলাবস্থা সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে যুদ্ধবিধ্বস্ত দেশটিতে।শিয়া সম্প্রদায়ভুক্ত প্রধানমন্ত্রী নুরি আল মালিকি পশ্চিমা সমর্থনপুষ্ট কুর্দি সম্প্রদায়ভুক্ত প্রেসিডেন্ট ফুয়াদ মাসুমের সমালোচনা করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, রাষ্ট্রীয় টেলিভিশনে […]
গার্মেন্টসে কর্মনিরাপত্তা বিষয়ক কর্মশালা
ঢাকা: তৈরি পোশাক খাতের কর্মনিরাপত্তা ও স্বাস্থ্য বিষয়ক চারদিন ব্যাপী কর্মশালা শুরু হয়েছে। বাংলাদেশ ইকোনোমিকস ফোরাম (বিইএফ), বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ), বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্টস অ্যাসোসিয়েশন (বিকেএমইএ), ইন্টারন্যাশনাল ট্রেনিং কর্পোরেশন (আইটিসি) এবং ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন (আইএলও) যৌথভাবে এ কর্মশালার আয়োজন করেছে। সোমবার বিকেলে রাজধানীর মেট্রোপলিটন চেম্বার ভবনে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মজিবুল হক […]
সাড়ে ৭ শ’ কোটি টাকা আদায়ে দুপুরে মামলা হচ্ছে হলমার্কের নামে
ঢাকা: ঋণ কেলেঙ্কারির ঘটনায় হলমার্ক গ্রুপের নাম সর্বস্ব প্রতিষ্ঠান ম্যাক্স স্পিনিং মিল, হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ ও সোনালী ব্যাংকের শেরাটন হোটেল (বর্তমানে রুপসী বাংলা) শাখার সাবেক কর্মকতাসহ ৩৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করছে সোনালী ব্যাংক।সোমবার দুপুর ১২টা নাগাদ ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ড. মো. ফজলে এলাহী ভুইয়ার আদালতে এ মামলাটি দায়ের করা হবে।সোনালী […]
আর্থিক প্রতিষ্ঠানগুলোর শাখা স্থাপন শর্ত শিথিল হচ্ছে
ঢাকা: অ-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোর শাখা স্থাপনের শর্ত কিছুটা শিথিল হচ্ছে। একই সঙ্গে আর্থিক প্রতিষ্ঠানগুলো আন্তজার্তিক দাতা সংস্থার দেওয়া বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে এসএসই পুনঃঅর্থায়ন তহবিল সুবিধা পেতে যাচ্ছে। তবে পূর্ব নির্ধারিত থাকলেও যেসব আর্থিক প্রতিষ্ঠান তাদের পরিশোধিত মূলধন ১০০ কোটি টাকা করতে পারেনি তাদেরকে কঠোর ভাবে হুঁশিয়ারি করা হবে। মঙ্গলবার আর্থিক প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহীদের সঙ্গে বৈঠকে এসব চূড়ান্ত […]
সোহেলকে পাত্তা দিচ্ছেন না আব্বাস
ঢাকা: সদ্য গঠিত ঢাকা মহানগর বিএনপির সদস্যসচিব হাবিব উন নবী খান সোহেলকে মোটেই পাত্তা দিচ্ছেন না কমিটির আহ্বায়ক মির্জা আব্বাস। সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে কোনো প্রকার ভূমিকা পালনের সুযোগ দেওয়া হচ্ছে না তাকে। ঘরোয়া বৈঠকে সব কিছু ঠিক করে আনুষ্ঠানিক বৈঠকে সেটি জানিয়ে দেওয়া হচ্ছে সোহেলকে। কমিটির সদস্য সচিবের সঙ্গে আহ্বায়কের এ ধরনের আচরণের ফলে ঢাকা […]
সোমবার বাউফলে আধাবেলা হরতাল
পটুয়াখালী: সোমবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত পটুয়াখালীর বাউফল উপজেলায় অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে উপজেলা জামায়াত। রোববার সন্ধ্যা পৌনে ৭টায় উপজেলা জামায়াতের অস্থায়ী দলীয় কার্যালয়ে কর্মপরিষদের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।ঢাকা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. শফিকুল ইসলাম মাসুদসহ আটক ১৯ নেতার মুক্তির দাবিতে এ হরতাল ডাকা হয়েছে বলে উপজেলা জামায়াতের আমির মাওলানা […]
আন্দোলন নিয়ে হতাশ হওয়ার কিছু নেই
ঢাকা: আন্দোলন নিয়ে হতাশ হওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। জাতীয় সম্প্রচার নীতিমালার প্রতিবাদে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্ম আলোচনা সভার আয়োজন করে। মির্জা ফখরুল বলেন, ৫ জানুয়ারির নির্বাচনের আগে সরকার বিরোধী আন্দোলনে বিএনপি সর্ম্পূণভাবে সফল হয়। অতীতে বাংলাদেশের […]
বেনাপোল বিএনপি নেতাকে গলা কেটে হত্যা
বেনাপোল (যশোর): বেনাপোল পোর্ট থানার পুটখালী ইউনিয়নের অভায়বাস গ্রামে চোরাচালান ও বাওড় দখল সংক্রান্ত বিরোধের জেরে শামিম (৩৫) নামে বিএনপি নেতাকে গলা কেটে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। রোববার রাত সাড়ে ১১টার দিকে অভায়বাস গ্রামে এ ঘটনা ঘটে। ওই গ্রামের বাসিন্দা শামিম পুটখালী ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক বলে জানিয়েছেন পুটখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুর […]
২০ দলীয় জোট নেতাদের নিয়ে বৈঠকে বসেছেন খালেদার
ঢাকা: ভবিষ্যত আন্দোলনের কৌশল নির্ধারণে ২০ দলীয় জোটের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার রাত সাড়ে ৮টায় রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বেঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করবেন জোটনেত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান কাজী জাফর আহমদ, জামায়াত নেতা মো. আবদুল হালিম, বিজেপি চেয়ারম্যান […]
রহস্যে ঘেরা সুপারমুন
গতকাল রবিবার ২০ বছরের মধ্যে পৃথিবীর সবচেয়ে কাছে এসেছিল চাঁদ। রাতের আকাশে জেগে ছিল বিশাল এক চাঁদ বা সুপারমুন। স্বাভাবিক অবস্থার চেয়ে সুপারমুনের সময় চাঁদকে ১৪ শতাংশ বড় প্রায় ৩০ শতাংশ বেশি উজ্জ্বল দেখায়। এই সুপারমুন নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাজ্যের দ্য ইনডিপেন্ডেন্ট পত্রিকা। সুপারমুন কি? সুপারমুনের বৈজ্ঞানিক নাম হচ্ছে— ‘পেরিগি মুন’। পেরিগি অর্থ […]
ফেসবুকে বেশি ছবি আপলোডের বিপদ
কারও নজরে পড়া বা বেশি লাইক পাবার আশায় ফেসবুকে বেশি ছবি আপলোড করার অভ্যাস আছে যাদের, গবেষকেরা বলছেন— তাঁদের ‘নিউরোটিক’ সমস্যায় ভুগতে হতে পারে। নিউরোটিক সমস্যায় আক্রান্ত মানুষ দ্রুত রেগে যান এবং অতিরিক্ত মানসিক চাপ ও উদ্বিগ্নতায় ভোগেন। সম্প্রতি যুক্তরাজ্যের গবেষকেরা এ তথ্য জানিয়েছেন। ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।যুক্তরাজ্যের উলভারহ্যাম্পটন বিশ্ববিদ্যালয়ের […]
শাহরুখের সঙ্গে নেচে বিতর্কে নারী পুলিশ
সম্প্রতি কলকাতার নেতাজী ইনডোর স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ‘বলিউড বাদশাহ’ শাহরুখ খানের সঙ্গে একজন নারী পুলিশ কর্মকর্তার নাচ নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। পুলিশের পোশাকে পরে শাহরুখের সঙ্গে নেচে বিপাকে পড়েছেন সাব-ইন্সপেক্টর শম্পা হালদার। শম্পা সংবিধান লঙ্ঘন করেছেন বলে অভিযোগ উঠেছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শম্পার পাশাপাশি তাঁর বিরুদ্ধেও সংবিধান লঙ্ঘনের অভিযোগ উঠেছে। কলকাতা […]
অল্পের জন্য রক্ষা পেলেন নোবেল!
রানওয়েতে বিমান ছুটছে। পেছন থেকে মোটরসাইকেলে চেপে বিমানের পিছু ধাওয়া করেছেন নোবেল। একপর্যায়ে বিমান ও মোটরসাইকেল খুব কাছাকাছি চলে আসে। দেখা দেয় দুর্ঘটনার আশঙ্কা। বিমানচালকের বুদ্ধিমত্তায় শেষ পর্যন্ত অল্পের জন্য প্রাণে রক্ষা পান নোবেল।ফেস নাটকের শুটিং করতে গিয়ে ব্যাংককের পাতায়া বিমানবন্দরের রানওয়েতে এমন অভিজ্ঞতার মুখোমুখি হন তিনি। নোবেল বলেন, ‘পরিচালকের কাছ থেকে ঝুঁকিপূর্ণ দৃশ্যটি বুঝে […]
সময় পেলেই ছবি আঁকেন সাজু খাদেম
এ প্রজন্মের জনপ্রিয় অভিনেতা সাজু খাদেম। অনুষ্ঠান উপস্থাপক হিসেবেও খ্যাতি পেয়েছেন তিনি। তাঁর অভিনীত অন্তত ১০টি ধারাবাহিক নাটক বিভিন্ন টিভি চ্যানেলে প্রচারিত হচ্ছে। প্রথম আলোর সঙ্গে বর্তমান ব্যস্ততা এবং ব্যক্তিগত অনেক বিষয় নিয়েই কথা বলেছেন তিনি। এই মুহূর্তে… উত্তরায় আছি। এজাজ মুন্না পরিচালিত ‘যোগাযোগ গোলযোগ’ ধারাবাহিক নাটকের শুটিং করছি। বর্তমানে আমার অভিনীত অন্তত ১০টি ধারাবাহিক […]