চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন ফখরুল
চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল দুপুর ১২টার দিকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানযোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। দলীয় সূত্রে জানা গেছে, সিঙ্গাপুরের স্থানীয় হাসপাতালে শারীরিক চেকআপ করাবেন মির্জা আলমগীর। এরপর চিকিৎসা শেষে দেশে ফিরবেন তিনি। সফরসঙ্গী হিসেবে রয়েছেন মির্জা আলমগীরের স্ত্রী।
বাংলাদেশী শ্রমিকদের অধিকারের পক্ষে নিউ ইয়র্কের কম্পট্রোলার
বাংলাদেশের শ্রমিকদের অধিকার রক্ষায় সোচ্চার রয়েছেন নিউ ইয়র্ক সিটির কম্পট্রোলার স্কট স্ট্রিঙ্গার। গত মাসে রাফ লরেন করপোরেশন বাংলাদেশ সংক্রান্ত যে প্রস্তাব পাস হয়েছিল তা অর্জনে ব্যর্থ হয়েছেন তিনি। তবে পিছিয়ে পড়েননি স্কট স্ট্রিঙ্গার। রোববার রাতে তিনি নানেটে লেপোরে শো’তে বলেছেন, বাংলাদেশের শ্রমিকদের নিরাপত্তার জন্য অন্য বড় বড় কোম্পানি যখন এক সঙ্গে কাজ করছে তখন রাফ […]
স্থলসীমান্ত চুক্তি সিলেক্ট কমিটিতে, রাজনৈতিক স্তরে আলোচনা চলছে
বাংলাদশ-ভারত স্থলসীমান্ত চুক্তি নিয়ে ভারতে রাজনৈতিক স্তরে আলাপ-আলোচনা চলছে। বর্তমানে এ-সংক্রান্ত সংবিধান সংশোধনী বিলটি সিলেক্ট কমিটিতে রয়েছে। গত ইউপিএ সরকারের আমলেই বিলটি রাজ্যসভায় উত্থাপন করা হয়েছিল। কিন্তু তৃণমূল কংগ্রেস ও অসম গণপরিষদসহ কয়েকটি দলের বাধায় সেটি গৃহীত না হলেও সেটিকে সিলেক্ট কমিটিতে পাঠানো হয়। নতুন সরকার গঠিত হওয়ার পর সিলেক্ট কমিটি পুনর্গঠনের কাজ শেষ হয়েছে। […]
২৫শে সেপ্টেম্বর জামালপুর যাচ্ছেন খালেদা জিয়া
বন্যার্তদের ত্রাণ বিতরণ করতে আগামী ২৫শে সেপ্টেম্বর জামালপুর জেলা সফরে যাচ্ছেন ২০ দলীয় জোটের শীর্ষ নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ওই জেলার সাতটি উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করবেন তিনি। একই সঙ্গে জেলা সদরে সিংহজানি হাইস্কুল মাঠে ২০ দল আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন খালেদা জিয়া। জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট […]
ব্যতিক্রমী সচিব সভা আজ
বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্বে নিয়োজিত সচিবদের পাঠানো বিষয় নিয়ে আজ মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে বসছে সচিব সভা। মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে বেলা তিনটায় শুরু হওয়া এটি এ পর্যন্ত ব্যতিক্রমী সচিব সভা। কারণ মন্ত্রিপরিষদ বিভাগের সচিবের দেয়া প্রশ্নের জবাবে অগ্রাধিকার ভিত্তিক কর্মকাণ্ডের তালিকা নিয়েই এ সভাটি হতে যাচ্ছে। ওই বিষয়গুলো নিয়ে তৈরি করা তালিকায় ইতিমধ্যে কাটছাঁট করছে […]
বাংলাদেশী শিশু ও বৃদ্ধদের মাল্টিপল ভিসা দেবে ভারত
ষাটোর্ধ্ব এবং ১৩ বছরের কম বয়সী বাংলাদেশী নাগরিকদের মাল্টিপল ভিসা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। শিগগিরই এসব ভিসা দেয়া হবে। গতকাল সংসদে প্রশ্নোত্তর পর্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এ তথ্য জানান। পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী অনুপস্থিত থাকায় তার পক্ষে প্রশ্নের জবাব দেন তিনি। প্রতিমন্ত্রী জানান, ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে ষাটোর্ধ্ব ও ১৩ বছরের […]
অভিশংসন বিলের প্রতিবাদে দু’দিনের কর্মসূচি ২০ দলের
বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদে ফেরাতে সংবিধান সংশোধনের প্রতিবাদে দু’দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। আজ দেশের প্রতিটি জেলা-উপজেলায় প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল এবং আগামীকাল ঢাকা মহানগরীতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে। গতকাল দুপুরে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এদিকে […]
এ মাসে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন মোদি
এ মাসেই যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালে তাকে ভিসা দিতে অস্বীকৃতি জানিয়েছিল যুক্তরাষ্ট্র। কিন্তু মোদিই হতে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী- এমনটা আঁচ করার পর যুক্তরাষ্ট্র নিজেই ঘোষণা দেয় সেদেশে মোদির সফরে কোন সমস্যা হবে না, কিংবা মোদি সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। অবশেষে মোদি যাচ্ছেন যুক্তরাষ্ট্রে। সরাসরি হোয়াইট হাউসে মার্কিন […]
সাবেক সচিবসহ ১১ জনকে অব্যাহতি দিলো দুদক
৪৭৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগের তিন মামলা থেকে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক সচিব আবু বকর সিদ্দিকসহ ১১ কর্মকর্তাকে অব্যাহতি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল কমিশনের নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়। অব্যাহতিপ্রাপ্ত বাকিরা হলেন ওএসডিতে থাকা অতিরিক্ত সচিব আনোয়ারুল করিম, বিপিসির সাবেক সচিব জাফরউল্লাহ, সাবেক চেয়ারম্যান মেজর (অব.) মোক্তাদিও ও বিপিসির সাবেক ডিএমডি […]
স্কুল বাস্কেটবলে সানবীমস ও সেন্ট যোসেফ চ্যাম্পিয়ন
‘সিটিসেল ইন্টার স্কুল বাস্কেটবল টুর্নামেন্ট-এ শিরোপা জিতেছে সানবীমস ও সেন্ট জোসেফ স্কুল। ধানমন্ডি বাস্কেটবল জিমন্যাশিয়ামে অনুষ্ঠিত ফাইনালে মেয়েদের গ্রুপে সানবীমস স্কুল ২২-১৬ পয়েন্টে সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গালর্স হাই স্কুলকে এবং ছেলেদের ফাইনালে সেন্ট যোসেফ হাই স্কুল ৫৫-৩০ পয়েন্টে সেন্ট গ্রেগরী হাই স্কুলকে হারায়। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ও ক্রীড়া প্রতিমন্ত্রী সভাপতি বাবু শ্রী বীরেন […]
প্রতিবন্ধী শিশুদের পাশে সাকিব
গতকাল প্রতিবন্ধী শিশুদের সঙ্গে সময় কাটিয়েছেন দেশের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। ঢাকার শ্যামলীতে অবস্থিত ‘সোসাইটি ফর দি ওয়েলফেয়ার অব অটিস্টিক চিলড্রেন’ (সোয়াক) পরিদর্শন করেছেন তিনি। এই সময় সোয়াকের প্রতিবন্ধী শিশুরা এই ক্রিকেট তারকার সঙ্গে আনন্দময় সময় কাটিয়েছে। সাকিবের সঙ্গে তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরও উপস্থিত ছিলেন। এই সময় সাকিব ভবিষ্যতে অটিজম বিষয়ে সচেতনতা সৃষ্টির […]
উইলিয়ানের গোলে ব্রাজিলের জয়
কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপ পরবর্তী মিশন শুরু করেছিল ব্রাজিল। এবার একই ব্যবধানে ইকুয়েডরকে হারিয়ে জয়ের ধারা অব্যহত রাখলো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। নিউ জার্সির মেট লাইফ স্টেডিয়ামের প্রীতি ম্যাচে ইকুয়েডরকে ১-০ গোলে হারিয়েছে ব্রাজিল। ম্যাচের একমাত্র গোলটি এসেছে ব্রাজিলের চেলসির মিডফিল্ডার উইলিয়ানের পা থেকে। তিনি নেইমারের পাস থেকে ম্যাচের ৩১ মিনিটে এই গোলটি করেন। এদিন বার্সেলোনার […]
জয়ে শুরু ইতালির
প্রতিযোগিতামূলক ম্যাচেও জয় দিয়ে শুরু করলেন ইতালির কোচ আন্তনিও কন্তে। ব্রাজিল বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়ার পর ইতালির কোচের দায়িত্ব থেকে বরখাস্ত করা হয় সিজার প্রানদেলিকে। দায়িত্ব দেয়া হয় সাবেক জুভেন্টাস কোচ আন্তনিও কন্তেকে। গত সপ্তাহে তার অধীনে প্রথমবারের মতো প্রীতি ম্যাচে মাঠে নামে ইতালি। নেদারল্যান্ডসকে ২-০ গোলে হারিয়ে শুভ সূচনা করেন আন্তনিও কন্তে। […]
আল আমিনের বোলিং অ্যাকশনে সন্দেহ
এবার পেস তারকা আল আমিন হোসেনের বোলিং অ্যাকশনে সন্দেহ প্রকাশ করলেন আম্পায়াররা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি সিরিজের প্রথম ম্যাচ শেষে আল আমিনের বোলিং অ্যাকশনের বিরুদ্ধে রিপোর্ট করেছেন কিংসটাউন টেস্টের দুই আম্পায়ার। এতে বাংলাদেশি পেস বোলার আল আমিন হোসেনকে আগামী ২১ দিনের মধ্যে পরীক্ষায় অবতীর্ন হতে নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি। চলতি ক্যারিবীয় সফরে দ্বিতীয় […]
অন্য এক তিশা
অভিনয়ের ক্ষেত্রে সব সময়ই চরিত্রকে খুব গুরুত্ব দেন নুশরাত ইমরোজ তিশা। চরিত্রের ধরন, গভীরতা আর সেটির বৈচিত্র্য বিবেচনা করে তবেই তাতে রূপ দেয়ার সিদ্ধান্ত নেন তিনি। এযাবৎ একক নাটক, ধারাবাহিক, টেলিছবি এবং চলচ্চিত্রে নানা ধরনের চরিত্রে অভিনয় করেছেন তিশা। তবে এবার নতুন এক রূপে ভিন্ন স্বাদের চরিত্র নিয়ে টিভি নাটকে হাজির হচ্ছেন এই অভিনেত্রী। সুমন […]