শীর্ষ ব্র্যান্ডের তালিকায় ঢুকল হুয়াউয়ে

চীনের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান হুয়াউয়ে প্রথমবারের মতো বিশ্বের শীর্ষ ১০০ ব্র্যান্ডের মধ্যে উঠে এসেছে। করপোরেট ও ব্র্যান্ড পরামর্শক প্রতিষ্ঠান ইন্টারব্র্যন্ড সম্প্রতি বিশ্বের শীর্ষ ব্র্যান্ডের তালিকা প্রকাশ করেছে। হুয়াউয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথমবারের মতো ইন্টারব্র্যান্ডের তালিকায় ঢুকতে পেরে তারা খুশি। ইন্ট্রাব্র্যান্ডের বেস্ট গ্লোবাল ব্র্যান্ডস প্রতিবেদনে তারা শীর্ষ ১০০ ব্র্যান্ডের মধ্যে ৯৪তম স্থান পেয়েছে। এই তালিকায় শীর্ষে রয়েছে […]

স্ট্যান্ডার্ড ব্যাংকের ৬ কর্মকর্তাকে দুদকে তলব

ডেবিট কার্ড জালিয়াতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য স্ট্যান্ডার্ড ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্টসহ ছয় কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।আজ বুধবার রাজধানীর দুদকের সহকারী পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা মশিউর রহমান তাঁদের নোটিশ পাঠিয়েছেন।তাঁদের ২২ অক্টোবর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য হাজির থাকতে বলা হয়েছে বলে মশিউর রহমান জানিয়েছেন।যাঁদের নোটিশ পাঠানো হয়েছে তাঁরা […]

এক মাস ধরে নাকের ভেতর জোঁক!

স্কটল্যান্ডের এডিনবার্গে এক নারীর নাকের ভেতর থেকে তিন ইঞ্চি লম্বা একটি জলজ্যান্ত জোঁক বের করা হয়েছে। দক্ষিণ-পূর্ব এশিয়া সফর করে যাওয়ার পর তাঁর নাসারন্ধ্রে জোঁকটি পাওয়া যায়।দানিয়েলা লিভেরানি নামের ওই নারী বলেছেন, তাঁর ধারণা, এক মাস ধরে জোঁকটি তাঁর নাকের ফুটোয় ঘাপটি মেরেছিল।বিবিসি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে লিভেরানি বলেন, ভিয়েতনাম অথবা কম্বোডিয়া সফরের সময় সেটি […]

কালাজ্বরের চিকিৎসায় নতুন আবিষ্কার

কালাজ্বরের চিকিৎসায় অ্যাম্বিজোমের পরিবর্তে অ্যাম্বিজোম ও প্যারোমোমাইজিন প্রয়োগ করলে প্রায় শতভাগ ক্ষেত্রে সুফল পাওয়া যাবে বলে দাবি করেছেন বাংলাদেশের চিকিৎসকেরা। রাজধানীর একটি হোটেলে আজ বুধবার চিকিৎসকেরা তাঁদের গবেষণালব্ধ ফলাফল উপস্থাপন করেন। গবেষকেরা জানান, ২০১০ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) কালাজ্বরের নতুন ওষুধ তৈরিতে উদ্যোগী হওয়ার আহ্বান জানায়। এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের চিকিৎসকেরা ময়মনসিংহের ৬০০ মানুষের ওপর […]

এবার ভ্রমন হবে উড়ন্ত গাড়ীতে। শীঘ্রই বাজারে আসছে অ্যারোমোবিল ৩.০

বিশ্বের সর্বাধুনিক উড়ন্ত গাড়ি ‘অ্যারোমোবিল ৩.০’ উন্মোচন হচ্ছে আর মাত্র ১৪ দিন পর অর্থাৎ ২৯ অক্টোবর। রাস্তায় চলার পাশাপাশি প্রয়োজনে উড়িয়ে নিয়ে যাওয়া যাবে আকাশপথে। স্লোভাকিয়া ভিত্তিক প্রতিষ্ঠান অ্যারোমোবিল তাদের উড়ন্ত গাড়ির নতুন সংস্করণ অ্যারোমোবিল ৩.০ প্রদর্শন করতে যাচ্ছে। অবশ্য এ মডেলের মাত্র একটি গাড়ি তারা তৈরি করেছেন। সব ঠিকঠাক থাকলে এ মডেলের গাড়িই তারা […]

কণ্ঠ শিল্পী তানজীবের সারোয়ারের দ্বিতীয় একক “মেঘবরণ”

তরুণ সুরকার , গীতিকার ও কণ্ঠ শিল্পী তানজীব সারোয়ারের দ্বিতীয় একক অ্যালবাম “মেঘবরণ” ঈদে বাজারে এসেছে । তার প্রথম একক অ্যালবাম এর নাম ছিল “অন্দরমহল”। তিন বছর আগে তা জি-সিরিজ অগ্নিবীণার ব্যানারে প্রকাশিত হয়েছিল। অ্যালবামটির প্রতিটি গানের সুর ,কথা ও কণ্ঠ তানজীবের নিজের ছিল। অন্দরমহলের মেঘমিলন , কন্যা ,নয়গোচর সহ বেশ কয়েকটি গান ও মিউজিক […]

মেয়ের বিয়েতে স্বর্ণের তৈরি বাথরুম উপহার!

পৃথিবীতে মানুষ কত বিচিত্র যে হয়! সারা পৃথিবীতেই নিজেকে জাহির করার জন্য নানান দেশের মানুষ নানান রকমের অদ্ভুত কাজ করে থাকেন। কেউ বুদ্ধি দিয়ে, কেউ মেধা দিয়ে, কেউ মজার কিছু করে, কেউ আবার শারীরিক ক্ষমতা দিয়ে নিজেকে আলাদা করে তুলতে চান। আর যাদের টাকা আছে, তারা তো সেই টাকা প্রদর্শন করতে এতটুকু দ্বিধা করেন না। […]

ভেবে দেখুন এই বিষয়গুলো! অভিভাবকের অনুমতি ছাড়াই বিয়ে করতে চাচ্ছেন?

ভালোবাসা অনেক পবিত্র একটি জিনিস, কিন্তু অনেক সময় শুধুমাত্র মোহটাকেও ভালোবাসা বলে ভুল করে নেন অনেকেই। আর এই মোহের বশেই অনেক ধরণের ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন। যা পরবর্তী জীবনের জন্য সুখকর না হওয়ার সম্ভাবনাই বেশি। ভুল সিদ্ধান্তগুলোর মধ্যে অন্যতম হচ্ছে পরিবারের অনুমতি ছাড়াই বিয়ে করে ফেলা। হয়তো কোনো কারণে অভিভাবক প্রেমের সম্পর্ক মেনে নিচ্ছেন না […]

রাজশাহীতে ২ মণ জাটকা ও মা ইলিশ জব্দ

বুধবার রাজশাহীতে প্রায় দুই মণ জাটকা ও মা ইলিশ জব্দ করা হয়েছে। পদ্মা নদী থেকে ধরে দুপরে বিক্রির উদ্দেশে মহানগরীর শালবাগান বাজারে নেওয়া হলে এগুলো জব্দ করা হয়। রাজশাহী জেলা মৎস্য কার্যালয়ের সহকারী পরিচালক সাইদুর রহমান সংবাদমাধ্যমকে জানান, গোদাগাড়ী উপজেলার পদ্মা নদী থেকে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ও মা ইলিশ ধরা হয়। পরে এগুলো […]

বিশ্বসেরা আবেদনময়ীর খেতাব জয় করলেন পেনেলোপি ক্রুজ

জনপ্রিয় স্প্যানিশ মডেল-অভিনেত্রী পেনেলোপি ক্রুজ বিশ্বসেরা আবেদনময়ী নারীর খেতাব জয় করলেন। পুরুষদের লাইফস্টাইল সাময়িকী এস্কুইয়ার তাকে এ স্বীকৃতি দিয়েছে। সাময়িকীটি গত ১৩ অক্টোবর সেরা আবেদনময়ী হিসেবে তার নাম ঘোষণা করেন। বিশ্বসেরা আবেদনময়ীদের তালিকায় দুই নাম্বারে নেমে এসেছেন গতবার শীর্ষস্থানে থাকা স্কারলেট জোহানসন। তালিকার সেরা দশের মধ্যে রয়েছে- মার্কিন অভিনেত্রী মিলা কুনিস, গায়িকা রিহানা, দক্ষিণ আফ্রিকান […]

মির্জা ফখরুলসহ ৪১ জনের চার্জ শুনানি পিছিয়ে ১৪ জানুয়ারি

রাজধানীর বেইলী রোডে গাড়ি ভাঙচুর, পুলিশ ও মানুষ হত্যার অভিযোগে ইটপাটকেল ও ককটেল বিষ্ফোরণের অভিযোগে আজ বুধবার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির ৪১ নেতাকর্মীর বিরুদ্ধে চার্জ শুনানির জন্য দিন ধার্য ছিল কিন্তু তা পিছিয়ে এখন আগামী ১৪ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত। চার্জ শুনানি পিছানোর কারণ হিসাবে জানা যায়, মির্জা ফখরুল, আব্দুল্লাহ […]

লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

পবিত্র হজ ও তাবলীগ জামায়াত সম্পর্কে আপত্তিকর মন্তব্য করে বিতর্কে জড়িয়ে পড়া সদ্যসাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে দায়ের করা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। আজ বুধবার মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনান এ নির্দেশ দেন। এদিকে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে লতিফ সিদ্দিকী বিবলেছেন, তিনি দেশে ফিরতে চান, তবে এ ব্যাপারে […]

হাজীগঞ্জে বন্ধন মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির নারী উদ্যোক্তা সৃষ্টি প্রকল্পে নারী সমাবেশ

এনায়েত মজুমদার,চাঁদপুর প্রতিনিধি- সমবেত প্রচেষ্টাই উন্নয়ন, নতুন বাংলাদেশ আমরাই গড়বো এই শ্লোগান নিয়ে হাজীগঞ্জ বন্ধন মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর উদ্যোগে ‘‘নারী উদ্যোক্তা বৃষ্টি প্রকল্প’’ নারী সঞ্চয়ী, নারী উদ্যোক্তা, নারীর উপার্জন ও দেশের উন্নয়নের আওতায় গরু মোটা তাজা করন, সেলাই মিশিন থেকো উৎপাদিত পন্য, পুঁতির কাজ, ব্লক বাটিকের কাজ, ছাগল পালন, হাঁস ও মুরগী পালন, […]

রাজশাহীতে ২৪০ বোতল ফেনসিডিলসহ দুই জনকে আটক

োবায়দুল ইসলাম রবি, রাজশাহী  প্রতিনিধি: রাজশাহী বিনোদপুর ক্যাম্পের একটি অপারেশন মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর ডাঁশমারী মালেকের মোড় ২৪০ বোতল ফেনসিডিলসহ দুই জনকে  আটক করে।  র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। র‌্যাব-৫ রাজশাহীর সদর কোম্পানী, আটককৃতরা হলেন, ডাঁশমারী মালেকের মোড় এলাকার আব্দুল মালেকের স্ত্রী হনুফা বেগম (৪৫) এবং একই এলাকার আহাদ আলী (৬০)। বুধবার বেলা ১২টার […]

প্রকৃতি থেকে বিদায় নিয়েছে বর্ষ

ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী  প্রতিনিধি:    : আবহাওয়াবিদদের মতে, চলতি অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তার মধ্যেই দক্ষিণপশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষা বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে। আগামী নভেম্বরে মাস থেমে নামবে শীত। ওই মাস থেকেই রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হ্রাস পাবে। পরের ডিসেম্বরেও অব্যহত থাকবে এর ধারা। এরই মধ্যে প্রকৃতি থেকে বিদায় নিয়েছে বর্ষা। আসছে শীত। কিন্তু এখনো রাজশাহী […]