বাংলাদেশর দিনশেষে ১৯৩/৩

১৯৩/৩ সংগ্রহ নিয়ে প্রথম দিনের খেলা শেষ করলো বাংলাদেশ। ওপেনার তামিম ইকবাল দিন শেষে অপরাজিত ব্যক্তিগত ৭৪ রানে। ১৩ রানে অপরাজিত থাকেন সাকিব আল হাসান। ব্যক্তিগত অর্ধশতক পেয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদও। পানিয়াঙ্গার পেসে এলবিডব্লিউ’র ফাঁদে পড়ার আগে মাহমুদুল্লাহ করেন ৫৬ রান। এর আগে শ্লথ ব্যাটিংয়ে দলীয় ১৫০ রান পূর্ণ করে বাংলাদেশ। ইনিংসের ৭৬ ওভার শেষে বাংলাদেশের […]

সন্ত্রাসী কর্মকান্ডের জন্য মমতা দায়ী নন

সন্ত্রাসী গ্রুপগুলোর জন্য দায়ী নন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমন মন্তব্য করেছেন বাংলাদেশের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি দ্য হিন্দুকে এমন কথা বলেন। গতকাল এ কথা জানায় ওই পত্রিকা। এতে শুভজিত বাগচি লিখেছেন, পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় বোমা বিস্ফোরণের পর সন্দেহের তীর হানা হচ্ছে জামাআ’তুল মুজাহিদিন বাংলাদেশ (জেইমবি)র দিকে। কিন্তু হাসানুল হক ইনু মনে করেন, […]

কামারুজ্জামানের ফাঁসি বহাল

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানকে মৃত্যুদণ্ড দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আজ বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগ এ রায় ঘোষণা করেন। বেঞ্চের অপর তিন সদস্য হলেন, বিচারপতি মো.আব্দুল ওয়াহাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এবং বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক।এটি আপিল বিভাগের তৃতিয় রায়। এর আগে জামায়াত […]

বিজিবির অভিযানে ইয়াবাসহ মহিলা আটক-১

আমিনুল কবির,কক্সবাজার: টেকনাফে বিজিবির অভিযানে ৪৮ পিস ইয়াবাসহ এক মহিলাকে আটক করেছে। আটক মহিলাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৬মাসের সাজা দিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। জানা যায় গতকাল রাত ৮টার দিকে ৪২ বিজিবির হোয়াইক্যং বিওপি চেকপোস্টের জওয়ানেরা কক্সবাজারগামী বাস তল্লাশী করে ইয়াবাসহ টেকনাফ নাইট্যংপাড়ার মৃত আবুল কালামের স্ত্রী হাছিনা (২৭) কে আটক করে। সকালে আটক মহিলাকে […]

দিনশেষে বাংলাদেশ ১৯৩/৩

১৯৩/৩ সংগ্রহ নিয়ে প্রথম দিনের খেলা শেষ করলো বাংলাদেশ। ওপেনার তামিম ইকবাল দিন শেষে অপরাজিত ব্যক্তিগত ৭৪ রানে। ১৩ রানে অপরাজিত থাকেন সাকিব আল হাসান। ব্যক্তিগত অর্ধশতক পেয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদও। পানিয়াঙ্গার পেসে এলবিডব্লিউ’র ফাঁদে পড়ার আগে মাহমুদুল্লাহ করেন ৫৬ রান। এর আগে  শ্লথ ব্যাটিংয়ে দলীয় ১৫০ রান পূর্ণ করে বাংলাদেশ। ইনিংসের ৭৬ ওভার শেষে বাংলাদেশের […]

মুসার অবৈধ সম্পদের খোঁজে দুদক

দুর্নীতি দমন কমিশন (দুদক)  শীর্ষ অস্ত্র ব্যবসায়ী ও ড্যাটকো গ্রুপের চেয়ারম্যান ড. মুসা বিন শমসেরের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে মাঠে নেমেছে। সোমবার কমিশনের নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে দুদকের সিনিয়র উপ-পরিচালক মীর  মো. জয়নুল আবেদীন শিবলীকে এ অনুসন্ধানের দায়িত্ব দেয়া হয়েছে। দুদক সূত্র জানায়, চলতি বছরের জুন […]

রিভিউ ও রায় কার্যকর হওয়া প্রসঙ্গে

যুদ্ধাপরাধীদের আপিল নিষ্পত্তি করতে গিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ টানা তিনবার বিভক্ত রায় দিলেন। সেদিক থেকে আজকের রায়ের মধ্য দিয়ে বিভক্ত রায় প্রদানের ধারাবাহিকতা বজায় থেকেছে। অবশ্য আইনগত কোন প্রশ্নে এই বিভক্তি, তা তাৎক্ষণিকভাবে আজও জানা যায়নি। কাদের মোল্লার মামলায় ৪: ১, দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলায় ৩: ২: ১ ভোটে বিচারকেরা বিভক্ত হন। আজকের রায় […]

‘সব রায় কার্যকর করে জাতিকে অভিশাপমুক্ত করব’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার মানবতাবিরোধী অপরাধে দন্ডিত সব যুদ্ধাপরাধীর রায় কার্যকর করবে। এর মধ্য দিয়ে তাঁরা জাতিকে অভিশাপমুক্ত করবেন। আজ সোমবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘জেলহত্যা দিবস’ উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্টের খুনিদের বিচার করে বাংলার মানুষকে অভিশাপমুক্ত করেছি। ১৯৭১ সালের যুদ্ধাপরাধের বিচারের […]

পাবেল এর নতুন ভিডিও “ তোমার আমার প্রেম ”

হামিদ রনি : আবরাল এর কথা ও সঙ্গীতে, পাবেল ও বৃষ্টির গাওয়া “তোমার আমার প্রেম” গানটির ভিডিও আসছে খুব শিগ্রই ।বৃষ্টি চ্যানেল আই সেরা কন্ঠ ২০১২ এর চ্যাম্পিয়ন। ইতি মধ্যে ঢাকার বিভিন্ন মনোরম লোকেশনে ভিডিওটির স্যুটিং সম্পন্ন হয় ।এটি পাবেল এর ২য় মিউজিক ভিডিও । গানটির সুর করেছেন পাবেল নিজেই ।পাবেল এর প্রথম একক অ্যঅলবামে […]

জেলহত্যা মামলার পলাতক আসামীদের ফেরত দিন: নাসিম

জেলহত্যা মামলার রায়ে সাজা পাওয়া পলাতক আসামিদের বাংলাদেশের কাছে ফিরিয়ে দিতে খুনিদের আশ্রয়দানকারী রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ক্যাপ্টেন এম মনসুর আলীর ছেলে ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। মন্ত্রী বলেন, ‘যে সব দেশ জেলহত্যা মামলার খুনিদের আশ্রয় দিয়েছে, আমি তাদের কাছে দাবি করব, এদের বাংলাদেশে ফেরত দেয়া হোক।’ আজ সোমবার জেলহত্যা দিবস উপলক্ষে বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে […]

জিয়া-মোশতাক জেল হত্যায় জড়িত: সৈয়দ আশরাফ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘৩ নভেম্বরের হত্যাকাণ্ড ছিল পূর্বপরিকল্পিত। ৭৫–এর হত্যাকাণ্ড ও ৩ নভেম্বরের হত্যাকাণ্ড একই সূত্রে গাঁথা। জিয়া ও মোশতাক এ দুটি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল।’ আজ সোমবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘জেলহত্যা দিবস’ উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় সৈয়দ আশরাফ এসব কথা বলেন। আশরাফুল ইসলাম বলেন, জিয়া ১৫ আগস্ট ও […]

সব রায় কার্যকর করা হবে-প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমাদের ওয়াদা ছিল জনগণের কাছে। ক্ষমতায় গেলে যুদ্ধাপরাধীদের বিচার করবো। সেই বিচার শুরু হয়েছে। রায় আমরা কার্যকর করতে শুরু করেছি। বাংলার মাটিতে প্রত্যেকটা রায় কার্যকর করা হবে।’ সোমবার সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে ভাষণ দিতে গিয়ে তিনি একথা বলেন। জেলহত্যা দিবস উপলক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেন, […]

রেলমন্ত্রীর কাছে প্রধানমন্ত্রীর আবদার-তার কুমিল্লার মিষ্টি!

নিজে উদ্যোগী হয়ে ৬৭ বছর বয়সী রেলমন্ত্রী মুজিবুল হকের বিয়ের ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিয়ে, ফুলশয্যা সবই তো সুষ্ঠুভাবে সম্পন্ন হলো কিন্তু প্রধানমন্ত্রী কোনো অনুষ্ঠানেই যেতে পারেননি। তাই সুযোগ পেয়ে মন্ত্রিপরিষদের বৈঠকে মোক্ষম আবদার করে বসলেন তিনি। তার কুমিল্লার মিষ্টি চাই! দীর্ঘ কুমার জীবনের অবসান ঘটিয়ে গত ৩১ অক্টোবর রেলমন্ত্রী বিয়ে করেছেন নিজ এলাকা […]

  সাদুল্যাপুরে জামায়াতের ২ কর্মী কারাগারে

আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় জামায়াতের দুইকর্মীকে ে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। তাদের সোমবার দুপুর ১টার দিকে আদালতে পঠানো হয়। এর আগে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার মরুয়াদহ ও জুনিদপুর গ্রাম থেকে রবিবার রাতে তাদের গ্রেফতার করে। গ্রেফতারেরা হলেন, উপজেলার মরুয়াদহ গ্রামের মৃত বিরাজ উদ্দিনের পুত্র রফিকুল ইসলাম (৪৮) ও জুনিদপুর […]

পলাশবাড়ীতে ধাওয়া-পাল্টা-ধাওয়া টিয়ারশেল নিক্ষেপ ॥ আটক ৫

আরিফ উদ্দিন, গাইবান্ধা থেকেঃ জামায়াতে ইসলামীর ডাকা দ্বিতীয় দফার সোমবার শেষ দিনের হরতাল চলাকালে জামায়াত-শিবির গাইবান্ধার পলশবাড়ী উপজেলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও পুলিশের সঙ্গে পিকেটারদের ধাওয়া-পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পাঁচ পিকেটারকে আটক করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টা থেকে দুুপুর ১২টা পর্যন্ত শহরের মহেশপুর-ব্র্যাক মোড় ও গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের হাসপাতাল এলাকায় দফায় দফায় এ […]