বাস চালকদের অস্ত্রের লাইসেন্স দেয়ার প্রস্তাব সমাজকল্যাণ মন্ত্রীর –

সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী যানবাহনে পেট্রোল বোমা বা ককটেল হামলাকারীদের ওপর তাৎক্ষণিক অ্যাকশন নিতে চালকদের আত্মরক্ষার্থে লাইসেন্স করা অস্ত্র দিতে সরকারের কাছে সুপারিশ করবেন বলে জানিয়েছেন। শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ এন্ড প্লাষ্টিক সার্জারি ইউনিট পরিদর্শনে বোমায় অগ্নিদগ্ধদের দেখতে গিয়ে সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী সাংবাদিকদের এ কথা বলেন। তিনি বলেন, যানবাহনে পেট্রোল […]

কোকোর মৃত্যুতে রওশনের শোক

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। শনিবার আরাফাত রহমান কোকো দুপুরে মালয়েশিয়ার কুয়ালালামপরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। এক শোকবার্তায় বিরোধীদলীয় নেতা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

কোকোর মৃত্যুতে জামায়াত-শিবিরের শোক

২০ দলীয় জোটের নেত্রী, বিএনপির চেয়ারপারন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। ইসলামী ছাত্রশিবিরও কোকোর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে। শনিবার দলটির ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ এবং ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান যুক্ত শোকবাণীতে এ শোক প্রকাশ করেন। শোকবাণীতে তারা বলেন, ২০ দলীয় জোটের নেত্রী, […]

প্রধানমন্ত্রী গুলশানে আসায় কৃতজ্ঞ বিএনপি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সমবেদনা জানাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুলশানে আসায় কৃতজ্ঞতা জানিয়েছে বিএনপি। শনিবার রাত সাড়ে ৯টার দিকে গুলশান কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাস। তবে শিমুল বিশ্বাস অভিযোগ করে বলেন, ‘এ শোক নিয়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে কেউ কেউ নোংরা রাজনীতি করছেন। কিন্তু আমরা চাই এটা নিয়ে কেউ যেন […]

২৫ ও ২৬ জানুয়ারি দেশব্যাপী কোরানখানী ও দোয়া মাহফিল’

: ২৫ ও ২৬ জানুয়ারি দেশব্যাপী মসজিদে মসজিদে কোরানখানী ও দোয়া মাহফিলের ঘোষণা দিয়েছে বিএনপি। বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো’র রূহের মাগফিতার কামনায় দলটির পক্ষ থেকে শনিবার সন্ধ্যায় এ কর্মসূচি ঘোষণা করা হয়। বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীসহ দেশবাসীকে কোরানখানী ও দোয়া মাহফিলে অংশ নিতে দলের […]

গুলশান কার্যালয়ে সাংবাদিক নেতারা

পুত্র শোকে কাতর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে গেছেন সাংবাদিক নেতারা। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি শওকত মাহমুদের নেতৃত্বে সাংবাদিক নেতাদের প্রতিনিধি দল রাত নয়টার দিকে গুলশানে পৌঁছান। এসময় প্রতিনিধি দলে ছিলেন সাংবাদিক নেতা ও জাতীয় প্রেসক্লাবের সেক্রেটারি সৈয়দ আবদাল আহমদ, রুহুল আমীন গাজী, এম এ আজীজ, জাহাঙ্গীর আলম ও আব্দুস শহীদসহ অনেকে। […]

হামলাকারী ধরিয়ে দিলে ৫ লাখ টাকা

রাজধানীর যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা হামলাকারীদের ধরিয়ে দিলে পাঁচ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে পুলিশ। শনিবার (২৫ জানুয়ারি) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) জালাল উদ্দিন আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। শুক্রবার রাত ৯টার দিকে গ্লোরি পরিবহনের একটি বাস গুলিস্তান থেকে ডেমরা রোড […]

প্রধানমন্ত্রীর ফিরে যাওয়া কোন রাজনৈতিক শিষ্টাচার নয়, ভদ্রজনিত নয় -মন্তব্য করেন ইকবাল সোবহান চৌধুরী।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কার্যালয়ের সামনে থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া প্রসঙ্গে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, এখানে কোনো রাজনীতি ছিল না। বিষয়টি ছিল সম্পূর্ণ মানবিক। প্রধানমন্ত্রী এসেছিলেন একজন নেত্রী হিসেবে, একজন মা হিসেবে। কিন্তু প্রধানমন্ত্রীর ফিরে যাওয়া কোন রাজনৈতিক শিষ্টাচার নয়, ভদ্রজনিত নয়। শনিবার রাতে খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে এসে […]

শোকাহত খালেদা জিয়ার পাশে যারা

ছোট ছেলের আরাফাত রহমান কোকোর মৃত্যুতে শোকাহত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কোকোর মৃত্যুর সংবাদ গণমাধ্যমে প্রকাশের পরই খালেদা জিয়াকে সমবেদনা জানাতে তাঁর কার্যালয়ে ভির করছেন স্বজন, দল ও জোটের নেতাকর্মীরা, শিক্ষক, সাংবাদিকসহ সব শ্রেণি পেশার মানুষ। শনিবার বেলা সাড়ে তিনটার দিকে তাঁর কার্যালয়ে যান বেগম খালেদা জিয়ার ভাই সাঈদ ইস্কান্দারের স্ত্রী নাসরিন সাঈদ ও […]

ফিরে গেলেন প্রধানমন্ত্রী: খালেদা জিয়া অচেতন

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে থেকে ফিরে গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার রাত ৮টা ৩৭ মিনিটের দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুলশান কার্যালয়ের সামনে পৌঁছান। তখন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শিমুল বিশ্বাসের পক্ষ থেকে জানানো হয়েছে খালেদা জিয়া অচেতন রয়েছেন। শেখ হাসিনা গুলশানের কার্যালয়ে সামনে এসে পৌঁছার পর প্রধানমন্ত্রী নিরাপত্তায় নিয়োজিত একজন কর্মকর্তা […]

শোক বই নিয়ে এসে দেখি প্রধানমন্ত্রী চলে গেছেন: শিমুল বিশ্বাস

বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী এডভোকেট শিমুল বিশ্বাস বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসেছেন জেনে শোক বই নিয়ে এগিয়ে এসে দেখি তিনি চলে গেছেন। শনিবার রাত সাড়ে নয়টার দিকে গুলশান কার্যালয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি বলেন, আজ রাত ৭টা ১০ মিনিটের সময় প্রধানমন্ত্রীর এপিএস-এর সঙ্গে তার কথা হয়। ওই সময় তিনি তাকে (এপিএস) জানিয়েছিলেন বেগম […]

আরাফাত রহমান কোকো চলে গেলেন না ফেরার দেশে।

মুদ্রা পাচারের মামলায় ছয় বছর কারাদণ্ডের সাজা নিয়ে বিদেশে পালিয়ে থাকা খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো হৃদরোগে মারা গেছেন। শনিবার দুপুরে তার মৃত্যু হয় বলে বিএনপি চেয়ারপারসনের প্রেসসচিব মারুফ কামাল খান নিশ্চিত করেছেন। তিনি বলেন, “দুপুর সাড়ে ১২টার দিকে হৃদরোগে আক্রান্ত হলে হাসপাতালে নেওয়ার পথে উনার (আরাফাত) মৃত্যু হয়।” দুই মেয়ের জনক কোকোর […]

রবি ও সোমবার সারাদেশে হরতাল ডেকেছে বিএনপি

রোববার ও সোমবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। শনিবার এক বিবৃতিতে বিএনপির আত্মগোপনে থাকা যুগ্ম-মহাসচিব রুহুল কবির এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন। বিবৃতিতে তিনি বলেন, বিদ্যুতের মূল্য বৃদ্ধি ও সরকারের নাশকতার ষড়যন্ত্র এবং বিএনপিসহ ২০ দলীয় জোটের দশ হাজার নেতা-কর্মীকে গ্রেফতারের প্রতিবাদে এ হরতাল ডাকা হচ্ছে। ঘোষণা অনুযায়ী ২৫ জানুয়ারি […]

বেগম জিয়া কোকোর মৃত্যুতে অসুস্থ হয়ে পড়েছেন

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুর খবর শুনে অসুস্থ হয়ে পড়েছেন বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র নেতারা। এসময়, কোকোর লাশ যত দ্রুত সম্ভব দেশে নিয়ে আসা হবে- বলেও জানান তারা। এদিকে, মৃত্যুর খবর জানার পর থেকেই বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে তাদের আত্মীয় স্বজন ও দলের নেতাকর্মীরা ভিড় করছেন। এসময়, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট […]

আরাফাত রহমান কোকোর মৃত্যুতে সমবেদনা জানাতে খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে দেখা না পেয়ে ফিরে গেলেন প্রধানমন্ত্রী

আরাফাত রহমান কোকোর মৃত্যুতে সমবেদনা জানাতে খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে দেখা না পেয়ে ফিরে গেলেন প্রধানমন্ত্রী