ফেনীতে পৌর মেয়রের গাড়িতে দুর্বৃত্তের হামলা

ফেনী শহরের উকিল পাড়ায় ফেনীর পৌর মেয়র হাজী আলাউদ্দিনের ব্যক্তিগত গাড়িতে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় গাড়ি চালক সাইফুল ইসলাম আহত হয় পরে তাকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। –

গাজীপুরে ট্রেনে পেট্রলবোমা নিক্ষেপ : দগ্ধ ৫

গাজীপুরের শ্রীপুরে ঢাকা থেকে জামালপুরগামী কমিউটার ট্রেনে পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। পেট্রলবোমাটি বিস্ফোরিত হলে ৫ যাত্রী দগ্ধ হয়। এ সময় দুর্বৃত্তরা কয়েকটি ককটেলেরও বিস্ফোরণ ঘটায়। সোমবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা-ময়মনসিংহ রেল পথে গাজীপুরের শ্রীপুরে ঢাকা থেকে জামালপুরগামী ৫১ নং আপ জামালপুর কমিউটার ট্রেনটি আনুমানিক […]

অমর একুশে বইমেলার কাব্যগ্রন্থ “তবুও বৃষ্টি আসুক”

‘তবুও বৃষ্টি আসুক’ কবি শফিকুল ইসলামের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ। গ্রন্থটি প্রকাশ করেছে আগামী প্রকাশনী। তার কবিতা আমি ইতিপূর্বে পড়েছি । ভাষা বর্ণনা প্রাঞ্জল এবং তীব্র নির্বাচনী। “তবুও বৃষ্টি আসুক” গ্রন্থে মোট ৪১ টি কবিতা রচিত হয়েছে। প্রথম থেকে শেষ পর্যন্ত এ গ্রন্থ পাঠ করে পূর্বেই বলেছি, মন অনাবিল তৃপ্তিতে ভরে যায়। বইটির প্রথম কবিতায় মানবতাহীন এই […]

শুধু টাকার চিন্তা করলে ফেসবুকের শেয়ার কিনবেন না বললেন মার্ক জাকারবার্গ

ফেসবুকে বিনিয়োগকারীদের জন্য নতুন বার্তা দিয়েছেন এর প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। ইন্টারনেট ডট অর্গ বা এই ধরণের অন্যান্য উদ্যোগ যদি কারও পছন্দ না হয়, তাহলে তাঁকে ফেসবুকের স্টক ছেড়ে দেওয়ার কথা বলেন তিনি। কিন্তু হঠাৎ করেই কেন চটে গেলেন জাকারবার্গ? জানা গেছে, ফেসবুকের আর্থিক প্রতিবেদন প্রকাশের সময় একজন বিশ্লেষক জাকারবার্গকে প্রশ্ন করেন, ইন্টারনেট সবার কাছে […]

গুগলের আয় কমেছে

বিশ্ববাজারে মার্কিন ডলার লেনদেনের হার সুবিধাজনক না হওয়ায় অন্যান্য মার্কিন প্রতিষ্ঠানের মতো কাঙ্ক্ষিত আয় হয়নি গুগলেরও। সম্প্রতি বিবিসি জানিয়েছে, ২০১৪ সালের শেষ প্রান্তিকে প্রযুক্তি জায়ান্ট গুগলের মুনাফা হয়েছে ৪৭৬ কোটি ডলার, যা আগের বছরের শেষ প্রান্তিকের তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি। মুনাফা বাড়লেও লক্ষ্যমাত্রার চেয়ে কম আয় করেছে প্রতিষ্ঠানটি। ১৫ শতাংশ বেড়ে গুগলের আয় পৌঁছেছে […]

চীর-যৌবনে থাকার ঔষধ প্রয়োগ করে সফলতা লাভ প্রানী দেহে

বিজ্ঞানীরা প্রাণীদেহে ওষুধ প্রয়োগের মাধ্যমে তারুণ্য ফিরিয়ে আনতে পেরেছেন। ইঁদুরের ওপর চাঞ্চল্যকর এ পরীক্ষাটি চালিয়েছেন হার্ভাড মেডিক্যাল স্কুলের গবেষকরা। এ পরীক্ষা মাধ্যমে ইঁদুরের পেশীর ওপর বয়সের প্রতিক্রিয়া রোধ করাই কেবল যায়নি বরং সেগুলোকে পুনরায় অল্প বয়সের অবস্থায় ফিরিয়ে নেয়া গেছে। এ পরীক্ষার মাধ্যমে ইঁদুরের দেহে যে পরিবর্তন ঘটেছে তাকে মানব দেহের হিসাবে বলা যায় যে, […]

মালয়েশিয়ায় মুক্তি পেতে যাচ্ছে কন্ঠ শিল্পী বেবির মিউজিক ভিডিও

বিজয় মামুনের সুর ও সঙ্গীত পরিচালনায় , রবিউল ইসলাম জীবনের লেখায় ,দূরে কোথাও’ অ্যালবামের ‘যখন তুমি সামনে দাঁড়াও’ গানটির মিউজিক ভিডিও নিয়ে আসছেন এ সময়ের প্রতিশ্রুতিশীল কন্ঠ শিল্পী “বেবি” । গানটিতে তার সাথে দ্বৈত গেয়েছেন জনপ্রিয় কন্ঠশিল্পী বেলাল খান। সুর ও সঙ্গীত করেছেন বিজয় মামুন। লিখেছেন রবিউল ইসলাম জীবন। গানটিতে মডেল হয়েছেন সাহেব আলী (কলকাতা ) […]