শেষ আটে পৌঁছে দেয়া সেই রুবেলই নেই বিশ্বকাপে

২০১৫ সালের ক্রিকেট বিশ্বকাপে ইংল্যান্ডকে বিদায় করে দেওয়া ম্যাচে রুবেল হোসেনের সেই ডেলিভারির কথা নিশ্চয় মনে থাকবে বাংলাদেশের ক্রিকেট ভক্তদের। ম্যাচ যখন দু দলের দিকে দুলছিল তখন বল করতে আসেন রুবেল হোসেন। রুবেলের অসাধারণ বোলিং নৈপুন্যে ইংল্যান্ডকে বিদায় করে দিয়ে বাংলাদেশকে প্রথম বারের শেষ আটে তোলেন তিনি। তবে ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ ও এশিয়া কাপের […]
‘নির্যাতিত বাংলাদেশিদের নাগরিকত্ব দেবে ভারত’

ভারতের স্বরাষ্ট্রমন্ত্র রাজনাথ সিংহ বলেছেন, নির্যাতনের শিকার সংখ্যালঘু সম্প্রদায়ের কেউ ভারতে আশ্রয় নেবে তাদের ভবিষ্যতে নাগরিকত্ব দেওয়া হবে। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের অশোকানগরে এক জনসভায় এ কথা বলেন তিনি। তিনি বলেছেন, ‘গত কয়েক বছরে যেসব সংখ্যালঘু বাংলাদেশ থেকে ভারতে এসেছে তাদের সামাজিক নিরাপত্ত দেয়া হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়ার পর আমি বাংলাদেশ থেকে এই অনুপ্রবেশ ও বসবাসকে […]
বিশ্ববিদ্যালয়ে হামলায় পাকিস্তানে বিক্ষোভ

পাকিস্তানের বাচা খান বিশ্ববিদ্যালয়ে জঙ্গি হামলায় ২১ জন নিহত হওয়ার ঘটনায় পেশওয়ারসহ বিভিন্নস্থানে বিক্ষোভ ও মোমবাতি মিছিল হয়েছে। দেশটির উত্তর পশ্চমাঞ্চলে বুধবারের এই হামলায় ২১ জন নিহত হয়েছেন। হামলার ঘটনায় দেশটিতে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে। নিহতদের স্মরণে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কোয়েটা শহরে মোমবাতি মিছিল করা হয়েছে। করাচিতে বহু মানুষ হামলার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেছে। সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট […]
ব্যবসায়ীকে নির্যাতনের অভিযোগে চট্টগ্রামে এক এএসআই প্রত্যাহার

চট্টগ্রামে এক ব্যবসায়ীকে বাসা থেকে ডেকে নিয়ে নির্যাতন ও টাকা আদায়ের অভিযোগে এক পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে। তাঁর নাম এমদাদুল হক। তিনি নগরের ইপিজেড থানায় সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে দায়িত্বরত ছিলেন। তার বিরুদ্ধে আনীত অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় নগর পুলিশ কমিশনার মো. আবদুল জলিলের নির্দেশে তাঁকে দায়িত্ব […]
এমপি শরীফের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসির চিঠি
পৌর নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থীকে জেতানোর ব্যবস্থা না করায় রিটার্নিং কর্মকর্তাকে নানা ধরনের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে ময়মনসিংহ-২ আসনের এমপি শরীফ আহমেদের বিরুদ্ধে। সরকারদলীয় ওই এমপির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী ও স্পিকারকে চিঠি দিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ প্রসঙ্গে নির্বাচন কমিশনার আবু হাফিজ বলেন, ময়মনসিংহের ফুলপুর পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাহী কর্মকর্তা […]
আলতাফ মাহমুদের চিকিৎসায় ১০ লাখ টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী
জ্যেষ্ঠ সাংবাদিক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি আলতাফ মাহমুদের চিকিৎসার জন্য ১০ লাখ টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল প্রধানমন্ত্রীর সংসদ ভবনের কার্যালয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে অনুদানের চেক গ্রহণ করেন আলতাফ মাহমুদের ছেলে আসিফ মাহমুদ। বিএফইউজে’র মহাসচিব ওমর ফারুক এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সাধারণ সম্পাদক শাবান মাহমুদ এ সময় উপস্থিত […]
অকৃত্রিম বন্ধু জ্যাকবকে স্মরণ সংসদে
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় মিত্রবাহিনীর ইস্টার্ন আর্মির প্রধান, বাঙালির অকৃত্রিম বন্ধু লেফটেন্যান্ট জেনারেল (অব.) জেএফআর জ্যাকবের মৃত্যুতে শোক ও স্মরণ করলো সংসদ। গতকাল নতুন বছরের শুরুতে দশম জাতীয় সংসদের নবম অধিবেশনে শোক প্রস্তাবের মাধ্যমে তাকে স্মরণ করা হয়। দিল্লির একটি হাসপাতালে ৯২ বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর, পাকিস্তানের ৯৩ হাজার […]
ভিটোরির বোলিং অ্যাকশনে সন্দেহ

জিম্বাবুয়ে পেসার ব্রায়ান ভিটোরির বোলিং অ্যাকশনে সন্দেহ দেখালেন আম্পায়াররা। খুলনায় বাংলাদেশের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ শেষে ভিটোরির বোলিং অ্যাকশনের বিরুদ্ধে রিপোর্ট করেন তারা। বাংলাদেশের বিপক্ষে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিনটি ম্যাচেই খেলেছেন এ ফাস্ট বোলার। ম্যাচ শেষে ২৫ বছর বয়সী ভিটোরির বোলিং সন্দেহজনক জানিয়ে জিম্বাবুয়ের টিম ম্যানেজমেন্টের কাছে রিপোর্ট করেন ম্যাচ অফিসিয়ালরা। ফলে, […]
মুস্তাফিজের অভাব

মুস্তাফিজুর রহমান। গত এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন তিনি। তারপর থেকে বাঁহাতি এ কাটার মাস্টারের স্বপ্নের মতোই কাটছে দিনগুলো। সেই ধারাবাহিকতা জিম্বাবুয়ের বিপক্ষে চার ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটি ম্যাচেও ধরে রাখেন এ বাঁ-হাতি পেসার। প্রথম টি-টোয়েন্টি ম্যাচে চার ওভার বোলিং করে মাত্র ১৮ রান খরচায় তুলে নেন দুটি উইকেট। আর […]
নারী ফুটবলারকে মাঠেই রেফারির ডেটিং প্রস্তাব

নারী সাংবাদিককে ডেটিং প্রস্তাব দেয়ায় ক্রিস গেইলকে নিয়ে আলোচনা এখনো চলছে। এবার ফুটবলে ঘটলো প্রায় একই ধরণের ঘটনা। নারী ফুটবল দলের ম্যাচ পরিচালনা করতে গিয়ে এক পুরুষ রেফারি এক নারী খেলোয়াড়কে মাঠেই ডেটিং প্রস্তাব দিলেন। ঘটনা স্পেনের প্রথম শ্রেণীর নারী ফুটবল লীগে। স্পোর্টিং হুয়েলভা ও সান্তা তেরেসের মধ্যে একটি ম্যাচ চলছিল। স্পোর্টিং হুয়েলাভে খেলেন রোমানিয়ার […]
মাসচেরানোকে এক বছরের কারাদন্ড

বার্সেলোনার তারকা হেভিয়ার মাসচেরানোকে এক বছরের কারাদন্ড দেয়া হয়েছে। কর ফাঁকি দেয়ার জন্য আর্জেন্টিনার ৩১ বছর বয়সী এই মিডফিল্ডারকে বৃহস্পতিবার এ রায় দেয়া হয়। এর বাইরে তাকে ৮১৫,০০০ ইউরোও জরিমানাও করা হয়েছে। মাসচেরানোর আইনজীবী ডেভিড আইনেতো অবশ্য তার এই কারাদন্ডাদেশ স্থগিত করা এবং জরিমানা কমিয়ে ২১০০০ ইউরো করার আবেদন করেছেন। আদালত এ বিষয়ে পরবর্তীতে রায় […]
চমক নিয়ে মমতাজ

দীর্ঘ সময়ের নীরবতা ভেঙে গত বছর থেকেই গানের প্রতিটি ক্ষেত্রে সরব হন ফোক সম্রাজ্ঞীখ্যাত সংগীতশিল্পী মমতাজ। রাজেশের সুরে তার একক অ্যালবাম ‘মাঝি’ শ্রোতামহলে বেশ প্রশংসিত হয়। এ অ্যালবামের বাইরেও গত বছর বেশ কিছু ছবিতে প্লেব্যাক করেছেন মমতাজ। পাশাপাশি ব্যস্ত ছিলেন বড় আয়োজনের স্টেজ শো নিয়ে। সব মিলিয়ে গত বছর থেকে মমতাজ আবারও আগের রূপে ফেরা […]
বিয়ের আগেই হানিমুন!

গত বছরের শুরুর দিকে পাওলি দাম নিজ মুখেই স্বীকার করেছিলেন এক বিশেষ মানুষের আগমন ঘটেছে তার জীবনে। তবে মিডিয়ার কড়া নজর থেকে তাকে এতদিন আড়াল করেই রেখেছিলেন পাওলি। কিন্তু শেষ পর্যন্ত তা রাখতে ব্যর্থই হয়েছেন। জানা গেছে, বিশেষ ওই পুরুষের নাম অর্জুন দেব। যিনি ব্রাসেলসে পাওলির সঙ্গে হানিমুন মুডে কাটানো কিছু মুহূর্তের সেলফি শেয়ার করেন […]
শুরু হচ্ছে ‘ভালোবেসে দিওয়ানা’

পরিচালক শাহিন সুমন নতুন একটি ছবির কাজ শুরু করতে যাচ্ছেন। নাম ‘ভালোবেসে দিওয়ানা’। এ ছবিতে অভিনয় করছেন নবাগত মুখ আসিফ নূর, অধরা খান ও সুমিত। সোমবার সন্ধ্যায় রাজধানীর এক রেস্তরাঁয় এ ছবির ঘোষণা দেন তিনি। অনুষ্ঠানে নির্মাতা শাহিন সুমন বলেন, আমি আমার এ ছবিটি একটু ভিন্নভাবে শুরু করতে চাই। এখানে দর্শক একটি ত্রিভুুজ প্রেমের গল্প […]
ভালোবাসা দিবসের জন্য প্রস্তুত ‘সুইটহার্ট’

আসছে বিশ্ব ভালোবাসা দিবস। এদিন উপলক্ষে প্রথমবার বাপ্পী চৌধুরী, বিদ্যা সিনহা মিম ও রিয়াজ নিয়ে আসছেন নতুন ছবি ‘সুইটহার্ট’। ডিজিটাল মুভিজের প্রযোজনায় ১২ই ফেব্রুয়ারি এটি মুক্তি পাচ্ছে বলে জানিয়েছেন এ ছবির পরিচালক ওয়াজেদ আলী সুমন। তিনি ছবিটি নিয়ে বলেন, বর্তমানে ভালো ছবির খরা যাচ্ছে। তবে আমার এ ছবিতে বেশ কিছু চমক রয়েছে। গল্পের বাইরে এ […]