কোহলিকে পাকিস্তানি মডেলের প্রেমের প্রস্তাব!

শনিবার পর্যন্তও আফ্রিদি, আফ্রিদি করে গলা ফাটাচ্ছিলেন তিনি। একের পর এক ভিডিও, আর আফ্রিদির জন্য তার উষ্ণ ভালবাসায় ভরে উঠেছিল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টুইটারে। ক্রিকেটের নন্দন কানন, ইডেনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে পাকিস্তানকে হারের স্বাদ উপহার দেয় টিম ইন্ডিয়া। আর এই জয়ের নায়ক ছিলেন ভারতের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। তার ব্যাটে ভর করেই ‘ইডেনে […]
তাসকিন ইস্যুতে আইসিসির জবাবের অপেক্ষায় বিসিবি

তাসকিন আহমেদকে ৯টি বল বাউন্সার করতে বলা হয়েছিল আইসিসির বায়োমেকানিক্যাল ল্যাবে। এর মধ্যে তিনটি অবৈধ অ্যাকশনের ডেলিভারি পাওয়া গেছে। কিন্তু, অভিযোগের ওই ম্যাচে তাসকিন কোনো বাউন্সার করেননি। তাই, পরীক্ষাগারে এই বল তাকে করতে বলা যাবে না। তাসকিন নয়টি বল করেছেন মাত্র তিন মিনিটের মধ্যে। সীমিত ওভারের ক্রিকেটে প্রতি ওভারে সর্বোচ্চ একটি বাউন্সার করা সম্ভব। সেকারণেই, […]
‘আমাদের চেষ্টা ছিল, যতটুকু পেরেছি, করেছি’

সেমিফাইনালে খেলার স্বপ্ন থাকলেও পরপর দুই ম্যাচে হেরে বাংলাদেশ ক্রিকেট দল এখন অনেকটাই কোনঠাসা। এমন অবস্থায় সামনের দুই ম্যাচ ভালো খেলার দিকেই সম্পূর্ণ মনোযোগ দিতে চান বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। হেরে যাওয়া ম্যাচগুলোতেও চেস্টা করেছেন, হয়নি। পরের ম্যাচগুলোতেও জেতার চেস্টা থাকবে এমনটাই জানান তিনি। সোমবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সামনের দুই ম্যাচে […]
সামার কালেকশনে ফ্রিডম

ঋতুবদলের সঙ্গে সঙ্গে ফ্যাশন হাউসগুলোতেও লেগেছে গ্রীষ্মের হাওয়া। এই সময়ে ফ্যাশন হাউস ফ্রিডম নিয়ে এসেছে বাহারী ডিজাইনের সব পোশাক। নতুন ডিজাইনের কালেকশনের মধ্যে রয়েছে গোল গলা টি-শার্ট, ভি গলা টি-শার্ট, হাফ হাতা শার্ট সঙ্গে পলো টি-শার্ট। এক্সপোর্ট কোয়ালিটির ফ্রিডম এর পোশাক পাইকারি ও খুচরা বিক্রয় করা হয়। ফ্রিডম এর নতুন সবগুলো পোশাক পাওয়া যাচ্ছে আজিজ […]
দুবাইয়ে শাহরুখ-সালমানের রাতভর পার্টি

সালমান খান ও শাহরুখ খান অনেক বছর পর হলেও বিরোধ মিটিয়ে ফেলেছেন বলিউডের দুই সুপারস্টার শাহরুখ খান ও সালমান খান। এখন তারা আগের মতোই ঘনিষ্ঠ বন্ধু। দু’জনকে একসঙ্গে পাওয়া ও তাদের আনন্দ-উল্লাসের সাক্ষী হওয়াটা বরাবরই আনন্দের। এবারের টাইমস অব ইন্ডিয়া ফিল্ম অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে সে দৃশ্য দেখা গেছে। দুবাই হলো শাহরুখের কাছে দ্বিতীয় বাড়ি। পুরস্কার বিতরণী […]
দিতি আপা আমাকে ক্ষমা করবেন।। আসিফ আকবর

সদ্য প্রয়াত অভিনেত্রী পারভীন সুলতানা দিতি মানুষ হিসেবে ছিলেন অনন্য সাধারণ। নিজের কাজের ক্ষেত্র অভিনয় হলেও অন্য অঙ্গনের শিল্পীদের সঙ্গেও ছিলো তার সুসম্পর্ক। সদা হাস্যোজ্জ্বল ‘প্রিয় অভিনেত্রী’কে নিয়ে তাই স্মৃতি রোমন্থন করছেন সবাই। জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের সঙ্গে একবারই কথা হয়েছিলো দিতির। প্রথম ও শেষবারের সাক্ষাতেই দিতির কাছ থেকে আসিফ শিখেছেন অনেক কিছু। আসিফ আকবর […]
উর্বশী এখন ঢাকায়

ঢাকায় এলেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। মঙ্গলবার (২২ মার্চ) জেট এয়ারওয়েজে চড়ে সকাল ১১টা ১৫ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে নামেন তিনি। উর্বশী উঠেছেন রাজধানীর হোটেল র্যাডিসনে। এখানেই সন্ধ্যায় বিএমডব্লিউ সেভেন সিরিজের নতুন মডেলের গাড়ি উদ্বোধন করবেন ২২ বছর বয়সী এই সুন্দরী। ঢাকায় তার সঙ্গে আছেন ব্যক্তিগত ম্যানেজার ও রূপসজ্জাকর। ২০০৩ সাল থেকে বাংলাদেশে বিএমডব্লিউর […]
ব্রাসেলস মেট্রো স্টেশনেও বিস্ফোরণ

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের যাভেনতেম আন্তর্জাতিক বিমানবন্দরে দুই দফায় বিস্ফোরণের পর মেট্রো স্টেশনেও বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে। ইউরোপীয় ইউনিয়ন ইনস্টিটিউশনের সামনে এ বিস্ফোরণ হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কিনা সে বিষয়ে প্রাথমিক কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে, এ ঘটনার পর ব্রাসেলসের সব মেট্রো স্টেশন বন্ধ ঘোষণা করেছে ট্রান্সপোর্ট কর্তৃপক্ষ।
ব্রাসেলসে নিহতের সংখ্যা বেড়ে ১৭

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অবস্থিত যাভেনতেম বিমানবন্দরে জোড়া বোমা হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৩৫ জন। মঙ্গলবার (২২ মার্চ) স্থানীয় সময় সকাল ৮টার (বাংলাদেশ সময় দুপুর ১টা) দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। আমেরিকান এয়ারলাইন্স ও এসএন ব্রাসেলস এয়ারলাইন্সের চেক-ইন ডেস্কের দিক থেকে বিস্ফোরণ দু’টির শকওয়েভ ছুটে […]
ব্রাসেলসে সব ধরনের যান চলাচল বন্ধ

ব্রাসেলসের যাভেনতেম আন্তর্জাতিক বিমানবন্দরে দুই দফায় বিস্ফোরণের পর মেট্রো স্টেশনেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ওই ঘটনার পর দেশটিতে সব ধরনের যান চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, ব্রাসেলসে ট্রাম, মেট্রো ও বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। এর আগে ইউরোপীয় ইউনিয়ন ইনস্টিটিউশনের সামনে মালবিক মেট্রো স্টেশনে বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কোনো ধরনের হাতহতের […]
শিশুপণ্যের মান নিয়ন্ত্রণে রাষ্ট্রীয় অবহেলা!

কোনো ধরনের মান পরীক্ষা, নিয়ন্ত্রণ বা নজরদারি ছাড়াই দেশে উৎপাদিত, আমদানি বা বাজারজাত করা সকল ধরনের শিশুপণ্যের বিকিকিনি চলছে। কোনো সুনির্দিষ্ট স্ট্যান্ডার্ড বা কোনো আইন না থাকায় এসব বিষয়ে কোনো ক্ষমতাই নেই রাষ্ট্রীয় মান নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ স্টান্ড্যার্ড টেস্টিং ইন্সটিটিউটেরও (বিএসটিআই)। ফলে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকির মধ্যে বড় হচ্ছে এসব পণ্য ব্যবহারকারী দেশের […]
নতুন গভর্নরের ১৫ ঘণ্টা

বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ পাওয়ার সময় দেশের বাইরে থাকায় সংবাদকর্মীরা নাগাল পাননি ফজলে কবিরের। তাই ১৭ মার্চ ভোরে দেশে ফেরার পর অনেকেই তার সঙ্গে কথা বলেছেন বিমানবন্দরে। ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করার সময়ও কারো কারো সঙ্গে কথা বলতে দেখা গেছে তাকে। ফজলে কবিরের বাসায়ও গেছেন সংবাদমাধ্যম কর্মীরা। অর্থমন্ত্রীর বাসায় গিয়েও নতুন গভর্নরের সঙ্গে […]
বাগাতিপাড়ায় বিদ্রোহী প্রার্থী আমজাদ হোসেন বহিষ্কার

নাটোর: নাটোরের বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আমজাদ হোসেনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আবুল হোসেন ও সাধারণ সম্পাদক সেকেন্দার রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩১ মার্চ উপজেলার পাকা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান […]
কাউন্সিলে ‘সম্রাজ্ঞী’র ক্ষমতা পেয়েছেন খালেদা

সদ্য সমাপ্ত সম্মেলনের মধ্য দিয়ে বিএনপির চেয়ারপারন খালেদা জিয়াকে ‘সম্রাজ্ঞী’র ক্ষমতা দেওয়া হয়েছে বলে মন্তব্য করছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক সাবেক পরিবেশ মন্ত্রী ড. হাছান মাহমুদ। মঙ্গলবার (২২ মার্চ) সকালে প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্মরণে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। ড. হাছান মাহমুদ বলেন, ‘এতোদিন খালেদা জিয়া চাইলে কমিটি ভেঙে […]
পিরোজপুরে পৃথক সংঘর্ষে গুলিবিদ্ধ ২

পিরোজপুর: পিরোজপুরে ভোট কেন্দ্র দখল ও ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলিবর্ষণ করে। এতে দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার (২২ মার্চ) সকালে জেলার মঠবাড়িয়া ও কাউখালী উপজেলায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৯টার দিকে মঠবাড়িয়া উপজেলার ১১ নং বড়মাছুয়া ইউনিয়ন পরিষদে ৬ নং মধ্য বড়মাছুয়া […]