অভিনয়ে ফিরছেন পহেলা বৈশাখের পরেই

8798 e1

দেশে ফিরেই অভিনয়ে ফেরার ঘোষণা দিয়েছেন মডেল ও অভিনেত্রী মোনালিসা। যার নির্দেশনায় সর্বশেষ নাটকে অভিনয় করেছিলেন তার নির্দেশনাতেই অভিনয়ে ফিরছেন তিনি। সাগর জাহানের রচনা ও পরিচালনায় একটি ঈদের নাটকে কাজ করার মধ্যদিয়ে অভিনয়ে ফিরবেন মোনালিসা। যথারীতি এতে তার বিপরীতে থাকবেন মোশাররফ করিম। আসছে ১৬ই এপ্রিল থেকে মোনালিসা আবারও অভিনয়ের জন্য ক্যামেরার সামনে দাঁড়াবেন। আবারও অভিনয়ে […]

হৃতিকের টার্গেট এবার কঙ্গনার ল্যাপটপ!

8906 Hritik with Kangna 0

গত সপ্তাহে সাইবার ক্রাইম সেল আইনে বলিউড তারকা কঙ্গনা রানাউতের বিরুদ্ধে মামলা করেছেন হৃতিক রোশন। এক সপ্তাহের সমনও জারি হয়েছিল। নির্ধারিত এ সময়ের মধ্যে কঙ্গনাকে বান্দ্রার কুর্লা থানায় এসে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছিল। তবে কুইন খ্যাত নায়িকা একা নন। তার সঙ্গে এ মামলায় আসামি করা হয় বোন রঙ্গোলিকেও। থানায় হাজির হওয়ার জন্য দুই বোনের […]

ক্রমেই নির্ভার মুস্তাফিজ…

8907 musta 1

ভাষা-সমস্যা ক্রমেই কাটিয়ে উঠছেন মুস্তাফিজুর রহমান। সানরাইজার্স হায়দারাবাদের সতীর্থদের সঙ্গে আনন্দ ও খেলায় যোগ দিয়েছেন তিনি। ভারতীয় প্রিমিয়ার লীগের (আইপিএল) নবম আসরে খেলতে গিয়ে শুরুতেই ভাষা বিড়ম্বনায় পড়েন বাংলাদেশের এ পেসার। মুস্তাফিজ ভাল করে ইংরেজি ও হিন্দি বলতে ও বুঝতে পারেন না। আর তার দলে বাঙ্গালী কোনো খেলোয়াড়ও নেই। এতে প্রথম দিকে একটু আড়ষ্ট ছিলেন। […]

তনু হত্যার ঘটনা আড়াল করতে নাজিমকে হত্যা : ইমরান

8949 imran

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেছেন, তনু হত্যার বিচারের দাবিতে মানুষ যখন সোচ্চার, তখন মানুষের দৃষ্টি অন্যদিকে সরিয়ে দেয়ার জন্য একটি পক্ষ সুপরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাজিমুদ্দিন সামাদের হত্যার প্রতিবাদে আয়োজিত মশাল মিছিলপূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন। ইমরান বলেন, একের পর এক হত্যাকা-ের দায় আনসারুল্লাহ বাংলা […]

দিলমা রুসেফকে অভিশংসন প্রক্রিয়া শুরু

8905 Dilma Rousseff

ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা  রুসেফের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব পার্লামেন্টে আনা হবে কিনা সে বিষয়ে অভিশংসন কমিশনে ভোট হচ্ছে আগামী সোমবার। এ কমিশন অভিশংসনের পক্ষে রায় দিলে আগামী ১৮ই এপ্রিল সোমবার দিলমা রুসেফের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাবের ওপর পার্লামেন্টের নিম্নকক্ষে ভোট হবে। এখানকার সিদ্ধান্তের ওপর ভিত্তি করে দিলমা রুসেফের ক্ষমতার ইতি ঘটতে পারে অথবা যদি টিকে যান তিনি […]