তাসকিন-সানির বোলিং পরীক্ষা এখনই নয়

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে খেলতে গিয়ে আইসিসি’র অযৌক্তিক সিদ্ধান্তের বলি হয়ে বিশ্বকাপসহ ক্রিকেটের আন্তর্জাতিক আসর থেকে নিষিদ্ধ হয়ে দেশে ফিরেছিলেন দুই টাইগার বোলার তাসকিন আহমেদ ও আরফাত সানি। তবে এখনই তাদের বোলিং পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে না বলে জানালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির প্রধান মো: জালাল ইউনুস।   মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুরে বাংলাদেশ ক্রিকেট […]

আইপিএলে মুস্তাফিজের অভিষেক

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নবম আসরে বাংলাদেশি কাটার মাস্টার খ্যাত টাইগার পেসার মুস্তাফিজুর রহমানের অভিষেক হলো। আইপিএলের নিলামে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে পেছনে ফেলে বিশ্ব ক্রিকেটের বিস্ময় মুস্তাফিজকে দলে টানে সানরাইজার্স হায়দ্রাবাদ। আর এই বেঙ্গালুরুর বিপক্ষেই প্রথম ম্যাচে মাঠে নামলেন মুস্তাফিজ।   টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন হায়দ্রাবাদের দলপতি ডেভিড ওয়ার্নার।   বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে […]

জাবি ছাত্রদল নেতাকে পিটিয়েছে ছাত্রলীগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শাখা ছাত্রদলের এক নেতাকে বেধড়ক পিটিয়ে আহত করেছে বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। সোমবার (১১ এপ্রিল) রাত সাড়ে ৯টা দিকে উপাচার্যের বাস ভবনের সামনে এ ঘটনা ঘটে। মারধরের শিকার হয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সভাপতি ও বাংলা বিভাগে ৩৯তম ব্যাচের শিক্ষার্থী ইব্রাহীম খলিল বিপ্লব। প্রত্যক্ষদর্শীরা জানান, বিপ্লব হলে এলে […]

মুম্বাইয়ে তাঁত কারখানায় আগুন

ভারতের মুম্বাইয়ে একটি বৈদ্যুতিক তাঁত কারখানায় বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কারখানাটির ভেতরে অনেকে আটকে পড়েছেন বলে জানানো হয়েছে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে।   মঙ্গলবার (১২ এপ্রিল) সকালে মুম্বাইয়ের ভিওয়ান্ডির কাছে অবস্থিত ওই তাঁত কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। কারখানাটির কাছে বেশ কয়েকটি আবাসিক ভবন রয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, অগ্নিনির্বাপন সংস্থার ছয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে।

আনুপাতিক হারে সিএনজির দাম কমানোর দাবি

তরল জ্বালানির মূল্য কমানোর পাশাপাশি আনুপাতিক হারে সিএনজি’র (রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস) মূল্য কমানোর দাবি জানিয়েছেন এই খাতের ব্যবসায়ীরা। অন্যথায় সিএনজি খাত হুমকির মুখে পড়বে বলে জানান তারা। মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান সিএনজি ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টরা। বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন […]

‘বিশ্বব্যাংক নিজের তথ্য নিজেরাই বিশ্বাস করে না’

বিশ্বব্যাংকের সমালোচনা করে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘বিশ্বব্যাংক আমাদের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে নানা সময় নানা তথ্য দিয়ে থাকে। তাদের (বিশ্বব্যাংক) তথ্য তারা নিজেরাই বিশ্বাস করে না।’ মঙ্গলবার (১২ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সম্মেলনে কক্ষে একনেক বৈঠক শেষে মন্ত্রী এসব কথা বলেন। ২০১৫-১৬ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি ৭ দশমিক ০৫ শতাংশ হবে বলে […]

বান্দরবানে বৈসাবি উৎসব

বান্দরবান: বন্ধ হোক যত সহিংসতা, মৈত্রীময় স্নিগ্ধ ছোঁয়ায় আসুক শুভ্রতা – এ প্রতিপাদ্য নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে বান্দরবানে সূচনা হয়েছে বর্ষবরণ উৎসব বৈসাবি। এ উপলক্ষে মঙ্গলবার (১২ এপ্রিল) সকালে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সাংস্কৃতিক ইনস্টিটিউটের আয়োজনে শহরের রাজার মাঠ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বান্দরবান শহর প্রদিক্ষণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী […]

বিদ্যুৎ চুরির দায়ে গাজীপুরে ৯ লাখ টাকা জরিমানা

গাজীপুর: গাজীপুর মহানগরের লক্ষিপুরা, উত্তর বিলাশপুর ও ভূরুলিয়া এলাকায় মিটার বাইপাস করে বিদ্যুৎ চুরির দায়ে ৬ জনকে ৯ লাখ ২৮ হাজার ৪৪ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।   মঙ্গলবার (১২ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. রেবেকা সুলতানা। গাজীপুর পল্লীবিদ্যুৎ শাখার ডিজিএম (টেকনিক্যাল) হারুন অর রশিদ জানান, মিটার বাইপাস […]

‘শঙ্খচিল’ মুক্তি উপলক্ষে ঢাকায় প্রসেনজিৎ

পহেলা বৈশাখ উপলক্ষে ১৫ই এপ্রিল দুই বাংলায় মুক্তি পাবে ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং এপারের অভিনেত্রী কুসুম শিকদার অভিনীত  ছবি ‘শঙ্খচিল’। ছবিটির মুক্তি উপলক্ষে আজ দুপুর ১টায় রাজধানীর তেজগাঁওস্থ  চ্যানেল আইয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এখানে সাংবাদিকদের সামনে ‘শঙ্খচিল’ ছবি নিয়ে নানা অনুভূতি প্রকাশ করেন এ ছবির অভিনেতা প্রসেনজিৎ, মামুনুর রশীদ, […]

সিলেটে ওসিসহ ৭ জনের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক লীগের মামলা

সিলেটের পুলিশের ওপর ক্ষেপেছে স্বেচ্ছাসেবক লীগ। নগরীর কুয়ারপাড়ে সংঘর্ষের ঘটনায় পুলিশের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেছে স্বেচ্ছাসেবক লীগ নেতারা। এ কারণে তারা রোববার সিলেটের কোতোয়ালি থানার ওসি সোহেল আহমদকে ২৪ ঘণ্টার মধ্যে অপসারণের আলটিমেটাম দিয়েছিল। নগরীতে করেছিল বিক্ষোভও। কিন্তু আলটিমেটামেও কাজ না হওয়ায় গতকাল দুপুরে সিলেটের আদালতে ওসি তিন ৩ পুলিশ কর্মকর্তার নামোল্লেখ করে মামলা করেছেন […]

জাতীয় পার্টি গৃহপালিত বিরোধী দল: এরশাদ

জাতীয় পার্টি গৃহপালিত বিরোধী দল। একথা নিজ মুখে স্বীকার করেছেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে সাধারণত বিরোধীদল পরবর্তীতে ক্ষমতায় আসে। কিন্তু আমরা প্রকৃত বিরোধী দল হতে পারিনি। হয়েছি গৃহপালিত বিরোধী দল। যদি প্রকৃত বিরোধী দল হতে পারতাম তবে আমরাও ক্ষমতায় আসতাম। মঙ্গলবার দুপুরে রাজধানীর বনানীর জাপা চেয়ারম্যান নিজ কার্যালয়ে কাউন্সিল পূর্ববর্তী […]

প্রধানমন্ত্রীও ইলিশ খাবেন না বৈশাখে

জাতীয় মাছ রক্ষার স্বার্থে আসন্ন পহেলা বৈশাখের দিন ইলিশ মাছ খাবেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, জাতীয় মাছ রক্ষার স্বার্থে পহেলা বৈশাখের খাদ্য তালিকায় ইলিশের কোনো আইটেম রাখছেন না প্রধানমন্ত্রী। গণভবনে এ দিনের মেন্যুতে খিচুড়ির সঙ্গে থাকছে বেগুন ভাজি, […]

‘পয়লা বৈশাখ উদ্‌যাপনে বিধিনিষেধ সংবিধানকে তাচ্ছিল্য করার প্রয়াস

পয়লা বৈশাখ উদ্‌যাপনে বিধিনিষেধ মধ্যযুগীয় চিন্তা বলে মন্তব্য করেছেন নারী নিরাপত্তা জোটের আহ্বায়ক সুলতানা কামাল। তিনি বলেন, সরকার মানুষের ২৪ ঘণ্টা নিরাপত্তা দিতে সাংবিধানিকভাবে অঙ্গীকারবদ্ধ। অথচ প্রশাসন ঘোষণা করল পয়লা বৈশাখে বিকেল পাঁচটার পরে উন্মুক্ত স্থানে কোন অনুষ্ঠান করা যাবে না। এ সিদ্ধান্ত মধ্যযুগীয় চিন্তার প্রতিফলন এবং সংবিধানকে তাচ্ছিল্য করার প্রয়াস। তাই অবিলম্বে এ সিদ্ধান্ত […]

এই বৈশাখে স্বপ্ন গানের ভিডিও নিয়ে সাব্বির আহমেদ শ্রাবন

সম্পাদনায়-আরজে সাইমুর, স্বদেশ নিউজ২৪: সাব্বির আহমেদ শ্রাবণ পরিচালিত এবারের বৈশাখে আসছে নতুন একটা মিউজিক ভিডিও গান স্বপ্ন নিয়ে,গানটি গেয়েছেন জনপ্রিয় সংগীত শিল্পি এস এম মোশারফ,গানটির গিতিকার ও সংগীত পরিচালক টফি রেনার, গানে মডেল হিসাবে কাজ করছে শিল্পী এস এম মোশারফ ও নবাগত শারমিন,গানের এডিট করেছেন আমিনুল শিকদার, গান টির ভিডিও পরিচালক বলেন এই মিউজিক ভিডিও […]

মুস্তাফিজকে দেখা যাবে কি আজ?

ভারতীয় প্রিমিয়ার লীগের (আইপিএল) নবম আসরে আজ থেকে শুরু হচ্ছে মুস্তাফিজুর রহমানের মিশন। তার দল সানরাইজার্স হায়দরাবাদ সফর করবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে। বাংলাদেশের দুই ক্রিকেটার এবারের আসরে খেলছেন। সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্স প্রথম ম্যাচে জিতেছে। কিন্তু দলে ছিলেন না তিনি। তবে আজ নিজেদের প্রথম ম্যাচে মুস্তাফিজের খেলার সম্ভাবনা প্রবল। বিশেষজ্ঞরা তেমনটাই […]