হ্যাকিংয়ের মাধ্যমে চুরি যাওয়া ডলার ফেরত দিয়েছে ফিলিপাইন

হ্যাকিংয়ের মাধ্যমে চুরি যাওয়া বাংলাদেশের প্রায় ৮ কোটি ডলারের মধ্যে ১ কোটি ৫২ লাখ ৫০ হাজার ডলার ফেরত দিয়েছে ফিলিপাইন সরকার। শুক্রবার বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি দলের উপস্থিতিতে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জন গোমেজের কাছে এর দলিল হস্তান্তর করা হয়। আগামী সোমবারের মধ্যে এই অর্থ ডলারে রূপান্তর করে, বাংলাদেশ ব্যাংকের ফেডারেল রিজার্ভ ব্যাংক হিসাবে জমা হবে। […]
দায়িত্ব নেয়ার পরই অভিসংশনের মুখে পড়বেন ডোনাল্ড ট্রাম্প।

দায়িত্ব নেয়ার পরই অভিসংশনের মুখে পড়বেন ডোনাল্ড ট্রাম্প। এমন ভবিষ্যৎ বাণী করেছেন, মার্কিন অধ্যাপক অ্যালান লিচম্যান; যিনি বিভিন্ন বিষয়ে ভবিষ্যৎ বাণী করে এরইমধ্যে আলোচিত। সবশেষ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনেও তার বাজি ছিল ট্রাম্পের পক্ষে। লিচম্যান মনে করেন, রিপাবলিকানরা ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসেবে পছন্দ করে না। কেননা, ট্রাম্পকে নিয়ন্ত্রণের ক্ষমতা নেই তাদের। তবে রিপাবিলকানদের পছন্দ, ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট […]
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের জন্য এফবিআই পরিচালককে দায়ী করলেন ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটন

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের জন্য এফবিআই পরিচালককে দায়ী করলেন ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিনটন। দেশের শীর্ষ দাতাদের একটি অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে এ দাবি করেন হিলারি। তিনি বলেন, এমন একটি নির্বাচন সফল না হওয়ার পেছনে অনেক কারণ রয়েছে। কিন্তু নির্বাচনের মাত্র কয়েকদিন আগে ই-মেইল ইস্যুতে এফবিআই পরিচালক, জেমস কমির ভিত্তিহীন চিঠি সন্দেহের সৃষ্টি করে। যার ফলে প্রচার […]
ব্লগার-প্রকাশক হত্যাসহ সাম্প্রতিক সব জঙ্গি হামলা হয়েছে চাকরিচ্যুত মেজর জিয়ার নির্দেশে

ব্লগার-প্রকাশক হত্যাসহ সাম্প্রতিক সব জঙ্গি হামলা হয়েছে, সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত মেজর জিয়ার নির্দেশে। এমন দাবি করেছেন, মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আবদুল বাতেন। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি, জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের তথ্য-প্রযুক্তি শাখার প্রধান খায়রুল ইসলামকে আটকের কথা জানান। গতকাল রাজধানীর কমলাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশের […]
আন্দোলনের নামে বিএনপি সংখ্যালঘুদের নির্যাতন করলে তা জনসমর্থন পাবে না-প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আন্দোলনের নামে বিএনপি সংখ্যালঘুদের নির্যাতন করলে তা জনসমর্থন পাবে না। এ কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে গণভবনে রাজশাহী বিভাগের বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সাথে ভিডিও কনফারেন্সে তিনি বলেন বিএনপি-জামায়াতের সহিংসতার পথ ধরে দেশে জঙ্গিবাদের উত্থান হয়েছে। সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহবান জানান প্রধানমন্ত্রী। সেইসাথে সংখ্যালঘুদেরও সহনশীল আচরনের পরামর্শ দেন তিনি।
একটু একটু করে উন্নতি করছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান তবে ম্যাচ খেলার মতো সুস্থ নন।

এখনো ম্যাচ খেলার মতো সুস্থ নন মুস্তাফিজুর রহমান। তবে প্রতিদিনই একটু একটু করে উন্নতি করছেন কাটার মাস্টার। এদিকে নিউজিল্যান্ডের সিমিং উইকেটে মোস্তাফিজসহ বাকি পেসাররা ভূমিকা রাখবে বলে বিশ্বাস প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীনের। জানিয়েছেন, বিপিএলে জাতীয় দলের সব ক্রিকেটারের ওপরই নজর রাখছেন তিনি। আলোচনায় মুস্তাফিজুর রহমান। নিউজিল্যান্ড সিরিজের আগে কাটার মাস্টারকে সুস্থ করে তোলা যে কতটা […]
বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ানসের প্রতিদ্বন্দ্বীতা করবে মাহমুদুল্লাহর খুলনা টাইটানস।

বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচে মাশরাফির কুমিল্লা ভিক্টোরিয়ানসের প্রতিদ্বন্দ্বীতা করবে মাহমুদুল্লাহর খুলনা টাইটানস। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭ টায়। আগের দুই ম্যাচে জয় না পেলেও ঘুরে দাঁড়াতে চান কুমিল্লার কোচ মিজানুর রহমান। তবে রাতে ম্যাচ বলে টস জেতাটাও আমলে আনছেন তিনি। বিপিএলের তৃতীয় আসরে নতুন ফ্যাঞ্চাইজি হিসেবে এসেই বাজিমাত করেছিলো কুমিল্লা ভিক্টোরিয়ানস। তবে […]
রাজশাহী কিংসের বিপক্ষে মাঠে নামবে বরিশাল বুলস

দিনের প্রথম ম্যাচে রাজশাহী কিংসের বিপক্ষে মাঠে নামবে বরিশাল বুলস। শের-ই-বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়। মেহেদী হাসান মিরাজ, সামিত প্যাটেলরা ফর্মে থাকলেও টুর্নামেন্টের পরের ম্যাচগুলোতে সাফল্য পেতে দলগত পারফরমেন্স চান অধিনায়ক ড্যারেন স্যামি। এদিকে, বরিশাল বুলসের ব্যাটসম্যান শাহরিয়ার নাফীস জানিয়েছেন, জয়ের ধারা ধরে রাখতে চান বরিশালের ক্রিকেটাররা। বিপিএল মিশনে প্রথম দেখার অপেক্ষায় রাজশাহী […]
বিশ্ববিদ্যালয়ে মান সম্পন্ন শিক্ষক নিয়োগ এবং জঙ্গিবাদের সাথে জড়িতরা যাতে নিয়োগ না পায় সে জন্য লিখিত পরীক্ষা এবং পুলিশ ভেরিফিকেশন করা হবে

বিশ্ববিদ্যালয়ে মান সম্পন্ন শিক্ষক নিয়োগ এবং জঙ্গিবাদের সাথে জড়িতরা যাতে নিয়োগ না পায় সে জন্য লিখিত পরীক্ষা এবং পুলিশ ভেরিফিকেশন করা হবে। সরকারের এমন নির্দেশনায় শিক্ষক নেতারা বিরোধিতা করলেও শিক্ষাবিদ ডক্টর জাফর ইকবাল এটাকে সমর্থন জানিয়েছেন। তার মতে, এখন যেমন রাজনৈতিক চাপ ও স্বজনপ্রীতির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ হয়, লিখিত পরীক্ষা চালু হলে বন্ধ হবে […]
বিচারকের স্বাক্ষর ও সিল জাল করে ওয়ারেন্ট জারি

বিচারকের স্বাক্ষর ও সিল জাল করে ওয়ারেন্ট জারির লৌমহর্ষক তথ্য পাওয়া গেছে। ভূয়া মামলা ও ওয়ারেন্টে গাইবান্ধার সুন্দরগঞ্জের চন্দন কুমার রায় নামের একজনের ১৪ দিন জেল খাটার পর ঢাকার যুগ্ম মহানগর দায়রা জজ-প্রথম আদালতের বিচারকের কাছে ধরা পড়ে এ জালিয়াতির খবর। ঘটনাটি তদন্তে সিআইডিকে দায়িত্ব দেন আদালত। এর আগে শুধু গাইবান্ধার সুন্দরগঞ্জেই আরো আটটি ভুয়া […]
বগুড়ায় দু’টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫ পুলিশ সদস্যসহ ৭ জন নিহত হয়েছেন

বগুড়ায় দু’টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৫ পুলিশ সদস্যসহ ৭ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ২ পুলিশ সদস্যসহ ৫ জন। কুড়িগ্রাম পুলিশ লাইনস থেকে ট্রাকে করে মালামাল নিয়ে তারা ঢাকার রাজারবাগে যাচ্ছিলেন বলে জানিয়েছে পুলিশ। শনিবার সন্ধ্যায় কুড়িগ্রাম পুলিশ লাইনস থেকে বেতার বিভাগের পুরাতন কিছু মালামাল নিয়ে ট্রাকে করে ঢাকার রাজারবাগ আসছিলেন ৮ পুলিশ […]