১৩ দফা নির্বাচনে অংশ না নেয়ার কৌশল : ওয়ার্কার্স পার্টি
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব গ্রহণযোগ্য নয়। তার ১৩ দফা আগামী নির্বাচনে অংশ না নেয়ার কৌশল বলে জানিয়েছে ওয়ার্কার্স পার্টি। শনিবার পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে পলিটব্যুরোর বিবৃতিতে এ কথা জানানো হয়। সভায় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন সভাপতিত্ব করেন। পলিটব্যুরোর বিবৃতিতে বলা হয়, খালেদা জিয়ার ১৩ দফা প্রস্তাব দেখে মনে হয় এটি […]
যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত : নিহত ৪

যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যে একটি বিমান বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছে। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের মুখপাত্র আলেন কেনিতজার জানিয়েছেন, নেভাদার এলকোতে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। ওই মুখপাত্র জানিয়েছেন, পিপার পিএ-৩১ বিমানটি শুক্রবার সন্ধ্যায় বিধ্বস্ত হয়েছে। কি কারণে বিমানটি বিধ্বস্ত হলো তা এখনো জানা যায়নি। এলকোর এক হৃদরোগ বিশেষজ্ঞ এলকো ডেইলি ফ্রি প্রেসকে জানিয়েছেন, […]
আবারও খুলনার নাটকীয় জয়
নাটকীয়ভাবে ম্যাচ জয়টা যেন অভ্যাসে পরিণত হয়েছে খুলনা টাইটান্সের। মাহমুদউল্লাহ ম্যাজিকে এমনিতেই দুটি অনিশ্চিত ম্যাচ একেবারে শেষ ওভারে গিয়ে জিতেছে খুলনা। সব মিলিয়ে ৪টির মধ্যে ৩ ম্যাচ জিতে ভালোই লড়াইয়ে নিজেদের ধরে রেখেছে মাহমুদউল্লাহর দল। নিজেদের পঞ্চম ম্যাচে এসে খুলনা মুখোমুখি হলো ঢাকা ডায়নামাইটসের। এই ম্যাচেও অনেকটা নাটকীয়ভাবেই জিতে গেলে খুলনা। টস জিতে প্রথমে ব্যাট […]
শীতের খাদ্য তালিকাতে রাখুন শাক সবজি

শীতের হাওয়ার লাগলো নাচন, আমলকির ঐ ডালে ডালে। শীতের আগাম বার্তা চলে এসেছে আমাদের সবার কাছে। এক পা দু পা করে চলে এসেছে শীত। তার সাথে সাথে রুক্ষতা আর শুষ্কতা। তবে এতো কিছুর মাঝেও আছে মজার মজার পিঠা আর রঙিন শাক-সবজি। বছরের এই সময়টাতেই পাওয়া যায় নানারকম শাকসবজি। তাই যারা ডায়েটে থাকতে চান তাদের জন্য […]
কুয়ালালামপুরে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ
দুর্নীতির অভিযোগে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করতে শনিবার দেশটির রাজধানী কুয়ালালামপুরে জড়ো হয়েছেন হাজার হাজার মানুষ। তবে এ বিক্ষোভ কর্মসূচিতে সরকারপন্থীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে। গত ১৫ মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো দেশটির শীর্ষ সংস্কারপন্থী সংগঠন ‘বারশি’ দুর্নীতির অভিযোগে নাজিব রাজাকের পদত্যাগ ও তাকে বিচারের মুখোমুখি করতে এ বিক্ষোভের আয়োজন করেছে। […]
ঘর সাজানোতে রাখুন ভিন্নতার ছোঁয়া !!

ঘর শান্তির নীড়। সারাদিন কর্মব্যস্ততার পর ঘরে ফিরে মনটা প্রশান্তিতে ভরে যায়। তাই প্রত্যেক মানুষ চায় তার ঘরটি হোক সাজানো গোছানো ছিমছাম। এই ঘর সাজানোর জন্য কত কিছু না করতে ইচ্ছা করে, কিন্তু সব সময় সব কিছু করা হয়ে উঠে না। ইচ্ছা থাকলেও কিনতে পারা যায় না পছন্দের ঘর সাজানোর জিনিস। কিন্তু কিছু বুদ্ধি খাটিয়ে […]
মিয়ানমারে রোহিঙ্গা ‘নির্যাতন’ নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা

মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম এবং সংখ্যাগুরু বৌদ্ধ জনগোষ্ঠীর মধ্যে প্রজন্ম ধরে চলে আসা দ্বন্দ্ব আর অবিশ্বাস এবার সরকারের বিভিন্ন পদক্ষেপে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। বৌদ্ধ বেসামরিক জনগোষ্ঠীকে রোহিঙ্গাদের বিরুদ্ধে সরকারের সশস্ত্র সহায়তা এবং সেনাবাহিনীর মাধ্যমে বারবার কঠোর অভিযান সহিংসতা আরও বাড়িয়ে দিতে পারে বলেও উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের সাবেক মহাসচিব কফি […]
টসে জিতে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ব্যাটিং করছে খুলনা টাইটান্স।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে ব্যাটিং করছে খুলনা টাইটান্স। টসে জিতে খুলনা টাইটান্সের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ব্যাট করার সিদ্ধান্ত নেন। ঢাকা ডায়নামাইটসের একাদশ : মেহেদী মারুফ, কুমার সাঙ্গাকারা, নাসির হোসেন, মোসাদ্দেক হোসেন, সাকিব আল হাসান, ডোয়াইন ব্রাভো, সেকুজি প্রসন্ন, ম্যাথু কোলস, সোহওয়ার্দী শুভ, সানজামুল ইসলাম, মোহাম্মদ শহীদ। খুলনা টাইটান্সের একাদশ : আন্দ্রে ফ্লেচার, […]
সুচির নোবেল কেড়ে নেয়ার আবেদন হাজার হাজার মানুষের

মিয়ানমারের নেত্রী অং সাং সুচির নোবেল শান্তি পুরস্কার ফিরিয়ে নেয়ার জন্য অনলাইনে এক আবেদনে হাজার হাজার মানুষ স্বাক্ষর করেছেন। মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে ব্যাপক মানবাধিকার লংঘনের ঘটনায় কোনো অবস্থান নিতে ব্যর্থ হওয়ায় আবেদনে তার এ পুরস্কার জব্দ অথবা ফিরিয়ে নেয়ার আহ্বান জানানো হয়। চেঞ্জ ডটঅর্গে এই আবেদনে ইতিমধ্যে সই করেছেন লক্ষাধিক মানুষ। ধারণা করা […]
রাখে আল্লাহ মারে কে? দ্বিতীয় জীবন ফিরে পাওয়া কিছু মানুষকে দেখুন ভিডিওতে

রাখে আল্লাহ মারে কে? দ্বিতীয় জীবন ফিরে পাওয়া কিছু মানুষকে দেখুন ভিডিওতে https://youtu.be/CsuIxw78EPg
ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনেই চালকের আসনে স্বাগতিক ভারত

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনেই চালকের আসনে স্বাগতিক ভারত। ভিরাট কোহলি ও পুজারা’র সেঞ্চুরি ও অশ্বিনের হাফ সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৪৫৫ রান করেছে ভারত। জবাবে ৫ উইকেটে ১০৩ রান করে দ্বিতীয় দিন পার করা ইংল্যান্ড পড়েছে ব্যাটিং বিপর্যয়ে। বিশাখাপত্তমে ৪ উইকেটে ৩১৭ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা ভারতের শেষ হয় ৪৫৫ রানে। কোহলি […]
সরকারি যে কোনো অফিস এবং কর্মকর্তার তথ্য এখন হাতের নাগালে।

সরকারি যে কোনো অফিস এবং কর্মকর্তার তথ্য এখন হাতের নাগালে। এটি সম্ভব করেছে ‘Government Officials Contact’ নামে একটি অ্যাপ। একটি বেসরকারি কোম্পানির সহায়তায় যেটি তৈরি করেছেন বিসিএস প্রশাসন ক্যাডারের ৩০ ব্যাচের ০৯ জন তরুণ কর্মকর্তা। গুগুল প্লেস্টোর গিয়ে ‘Government Officials Contact’ লিখে সার্চ দিলে এপ্লিকেশনটি পাওয়া যাবে। এপ্লিকেশনটি অফলাইন ভিত্তিক। কোন ধরনের ইন্টারনেটের সাহায্য ছাড়াই এই এপ্লিকেশনটির […]
টি-২০তে টেস্ট ম্যাচের মতো ব্যাট করলে ম্যাচ জেতা সম্ভব নয়-কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক মাশরাফি মুর্তজা।

টি-২০তে টেস্ট ম্যাচের মতো ব্যাট করলে ম্যাচ জেতা সম্ভব নয় জানিয়ে হতাশা ও অসহায়ত্ব প্রকাশ করেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক মাশরাফি মুর্তজা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। নিজ দলের ব্যাটসম্যানদের ব্যাটিং নিয়ে মাশরাফি বলেন: এমন ব্যাটিং টেস্টে করা উচিত। আমাদের শেষ দশ ওভার ১০০ রান করা উচিত ছিল। কিন্তু […]
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ পাচ্ছেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাইকেল ফ্লিন।

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার ভার তিন কট্টরপন্থির হাতে তুলে দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তার প্রশাসনের অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পাচ্ছেন আলাবামার সিনেটর জেফ স্যাশনস জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে নিয়োগ পাচ্ছেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাইকেল ফ্লিন। আর সিআইএ পরিচালকের পদে আসছেন মাইক পম্পেও। এই নিয়োগের সিদ্ধান্তে সমালোচনার ঝড় উঠেছে বিশ্বজুড়ে। কেননা নতুন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ফ্লিন নির্বাচনি প্রচারণার […]
মাদারীপুরের কালকিনিতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে

মাদারীপুরের কালকিনিতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়েছে। বহু হতাহতের আশঙ্কা করছে পুলিশ। গত রাত সাড়ে তিনটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় ঢাকা থেকে বরিশালগামী ঈগল পরিবহনের একটি বাস পান্তাবাড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এসময় বাসের ২০ থেকে ২৫ যাত্রী উঠতে পারলেও অন্যদের সন্ধান মেলেনি।