সৌদি আরবে রাজপ্রসাদ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ!

photo 1513689202

হামিম রাফি , নিউজ ডেস্কঃ সৌদি আরবের রাজধানী রিয়াদে ব্যালিস্টিক মিসাইল (ক্ষেপণাস্ত্র) নিক্ষেপ করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। আজ মঙ্গলবার এ ঘটনা ঘটে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দেশটির রাষ্ট্রীয় টিভি আল আরাবিয়ার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, রিয়াদে আল ইয়ামামা রাজপ্রসাদ লক্ষ্য করে ওই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। রিয়াদের একাধিক ব্যক্তি জানান, তাঁরা বিস্ফোরণের শব্দ […]

ইলদিরিমের সঙ্গে নির্বাচন নিয়ে কথা হয়েছে : ফখরুল

w

হামিম রাফি , নিউজ ডেস্কঃ সফররত তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিমের সঙ্গে নির্বাচন নিয়ে কথা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার সন্ধ্যায় সফররত তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিমের সঙ্গে সাক্ষাৎ করেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। সাক্ষাৎ শেষে এ নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ওই বৈঠক […]

অন্ধকার ঘরে আটকে রাখা হয়েছিল সাংবাদিক উৎপলকে

photo 1513741787

হামিম রাফি , নিউজ ডেস্কঃ দীর্ঘ দুই মাস ১০ দিন টিনের চালাবিশিষ্ট অন্ধকার ঘরে আটকে রাখা হয়েছিল সাংবাদিক উৎপল দাসকে। কোনো একটি জঙ্গলের মধ্যে ছিল সেই ঘরটির অবস্থান। আজ বুধবার সকালে সাংবাদিকদের কাছে এই কথা জানিয়েছেন উৎপল। নরসিংদীর রায়পুরা থানা সংলগ্ন একটি ভাড়া বাড়িতে থাকেন তাঁর মা-বাবা। সকালে সেখানেই তিনি কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। উৎপল […]

আরো বড় ব্যবধানে জিততে চায় বাংলাদেশ

96813 s2

নেপালকে ৬-০ গোলে হারিয়েও তৃপ্ত নন বাংলাদেশের মেয়েরা। ভুটানের বিপক্ষে আরো বড় ব্যবধানে জিততে চান তারা। এ ম্যাচ জিতেই সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করতে চায় বাংলাদেশ দল। আজ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে বেলা সাড়ে ১১টায় মুখোমুখি হবে দুই দল। দুপুর আড়াইটায় নেপালের মুখোমুখি হবে ভারত। দুটি ম্যাচই বিনামূল্যে দেখতে পাবেন দর্শকরা। ভারতের […]

এভারটনে এসে উড়ছেন রুনি

96854 everton

শৈশবের ক্লাব এভারটনে এসে যেন স্বরুপে ফিরেছেন ওয়েন রুনি। প্রায় প্রত্যেক ম্যাচে গোলের দেখা পাচ্ছেন। ইতোমধ্যে এভারটনের হয়ে চলতি মৌসুমে ৯ ম্যাচে ১০ গোল করেন সাবেক এ ম্যানইউ স্ট্রাইকার। গতকাল রাতে নিজেদের মাঠে সোয়নসি সিটির বিপক্ষে ৩-১ গোলের জয় পায় এভারটন। এ ম্যাচে পেনাল্টি থেকে একটি গোল ও একটি অ্যাসিস্ট করেন তিনি। এর ফলে ইংলিশ […]

জিম্বাবুয়ের বিপক্ষে আফ্রিকার স্কোয়াড ঘোষণা

96861 Villiers

জিম্বাবুয়ের বিপক্ষে চার দিনের টেস্টকে সামনে রেখে ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। আগামী ২৬ ডিসেম্বর পোর্ট এলিজাবেথে অনুষ্ঠিত হবে ইতিহাসের প্রথম চারদিনের দিবা-রাত্রির টেস্ট। এ টেস্টের মাধ্যমেই প্রোটিয়া দলে দীর্ঘদিন পর ফিরছেন ব্যাটসম্যান এবিডি ভিলিয়ার্স ও পেসার ডেল স্টেইন। দীর্ঘ দু’বছর পর টেস্টে ফিরছেন ভিলিয়ার্স। তিনি সর্বশেষ খেলেছিলেন ২০১৬ সালের জানুয়ারিতে। […]

রণবীর-দীপিকাকে নিয়ে নয়া গুঞ্জন

96853 ranveer nd deepika

বিরাট কোহলি-আনুশকা শর্মার বিয়ের খবর এখন পুরনো। হানিমুনের জন্য বর্তমানে তার ফিনল্যান্ডে অবস্থান করছেন। কিন্তু এরই মধ্যে নয়া গুঞ্জনের জন্ম দিলেন বলিউড অভিনেতা রণবীর সিং ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। জানা গেছে, দীপিকার বাবা প্রকাশ পাডুকোন ও ক্রিকেটার রাহুল দ্রাবিড় একটি স্পোর্টস অ্যাকাডেমি চালু করেছেন। যার নাম পাড়ুকোন-দ্রাবিড় সেন্টার ফর স্পোর্টস এক্সিলেন্স। এর উদ্বোধনী অনুষ্ঠানে গিয়েছিলেন […]

প্রবাসী পরিবারের ৪ নারীকে ধর্ষণের পর মালামাল লুট

96841 7

চট্টগ্রাম মহানগরের নিকটস্থ নবগঠিত কর্ণফুলী উপজেলায় প্রবাসী পরিবারের তিন গৃহবধু ও বেড়াতে আসা এক বোনকে ধর্ষণের পর মালামাল লুট করেছে দূর্বত্তরা। এ ঘটনায় পুলিশ গতকাল সোমবার এক দূর্বৃত্তকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত মোহাম্মদ সুমন প্রকাশ আবু কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড এলাকার মাসুদা বাপের বাড়ির বাসিন্দা আহমদ মিয়ার ছেলে। ধর্ষণের শিকার পরিবার একই এলাকায় […]

বাংলাদেশ-মিয়ানমার চুক্তি একটি ‘স্টান্ট’

96843 HRW

বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরের সময়ও রাখাইনে পুড়িয়ে দেয়া হয়েছে বেশ কতগুলো গ্রাম। সমঝোতা চুক্তি স্বাক্ষরের সময় থেকে দু’মাসের মধ্যে রোহিঙ্গাদের ফেরত পাঠানো কার্যক্রম শুরু হওয়ার কথা। কিন্তু চুক্তি স্বাক্ষরের কয়েক দিনের মধ্যে রোহিঙ্গাদের গ্রাম জ্বালিয়ে দেয়া হয়েছে। এতে রোহিঙ্গাদের নিরাপদে ফিরে যাওয়ার ক্ষেত্রে যে প্রতিশ্রুতি দেয়া হয়েছে তা ¯্রফে জনগণের সঙ্গে প্রতারণা […]

দুই কোরিয়ার মধ্যে যুদ্ধের আশঙ্কা চীনা জেনারেলের

96847 72

চীনের একজন সাবেক জেনারেল হুঁশিয়ারি প্রকাশ করে বলেছেন, যে কোন সময় কোরিয়ান উপদ্বীপ অঞ্চলে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে যুদ্ধ বেধে যেতে পারে। এ খবর দিয়েছে ইয়াহু নিউজ। নানজিং মিলিটারি এরিয়ার সাবেক ডেপুটি কমান্ডার সাবেক লেফটেন্যান্ট জেনারেল ওয়াং হক্সগুয়াং। তিনিই শনিবার গ্লোবাল টাইমস ফোরামের এক আলোচনায় ওই সতর্কবার্তা দেন। বলেন, চীনের উচিৎ দেশটির উত্তর-পূর্ব […]

তুর্কি প্রধানমন্ত্রীর সঙ্গে খালেদার বৈঠক আগামী নির্বাচন ও রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা

96916 12325

সফররত তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিমের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে প্রায় পৌনে এক ঘণ্টাব্যাপী বৈঠকে রোহিঙ্গা ইস্যু ছাড়াও বাংলাদেশের আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এ তথ্য জানান। বৈঠকে বিএনপি মহাসচিব ছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্য ড. […]

রাখাইনে গণকবরের সন্ধান

96849 6000

রাখাইনের উত্তরাঞ্চলে একটি বড় গণকবরের সন্ধান পেয়েছে মিয়ানমারের সেনাবাহিনী। তরা বলেছে, ইন ডিন নামের গ্রামের একপাশে ওই গণকবর পাওয়া গেছে। তবে তাতে কি পরিমাণ মানুষকে কবর দেয়া হয়েছে তা নিশ্চিত করে জানা যায় নি। এ বিষয়ে সেনাবাহিনী তদন্ত করছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সোমবার মিয়ানমারের সেনাপ্রধান জেনারেল মিন অং হ্লাইয় ফেসবুকে এ নিয়ে […]

খালেদার সর্বোচ্চ সাজা দাবি দুদকের

96850 khaleda 1 1

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছেন মর্মে তার সর্বোচ্চ সাজার দাবি করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মোশাররফ হোসেন কাজল। আজ মঙ্গলবার রাজধানীর বকশী বাজারে কারা অধিদপ্তরের প্যারেড মাঠে অবস্থিত বিশেষ আদালতে মামলার রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে এ দাবি করেন তিনি। পরবর্তী শুনানির জন্য আগামী বুধবার […]

দিনাজপুরে বেইলী ব্রিজ ভেঙে সার বোঝাই ট্রাক নদীতে

96858 Dinajpur Bridge

দিনাজপুরের চিরিরবন্দরে কাকঁড়া নদীর বেইলী ব্রিজ ভেঙে সার বোঝাই ট্রাক নদীতে পড়ে যায়। গতকাল মঙ্গলবার সকালে কারেন্টহাট নামক স্থানে এ দূর্ঘটনা। এ ঘটনায় ট্রাক চালক ও হেলপার আহত হয়েছে। এতে দিনাজপুর-পাবর্তীপুর সড়ক যেগাযোগ ব্যবস্থা বিছিন্ন থাকায় চরম বিপাকে পড়েছে যাত্রীরা। ব্রিজের দু’পাশে যানবাহন আটকে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎ বিকট শব্দে ব্রিজের মাঝখানে […]

আড়াইহাজারে দুই জঙ্গি গ্রেপ্তার

96862 arai

নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম (আনসারউল্লাহ বাংলা টিম) এর ২ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)। আজ মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা থেকে দুজনকে গ্রেপ্তার করে র‌্যাব ১১। দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব। গ্রেপ্তারকৃতরা হলো, কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকার জাহিদুল ইসলাম কাওসার (৩২)ও গাইবান্দার […]