বিজিবিতে হেলিকপ্টার যুক্ত হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, বিজিবিকে শিগগিরই হেলিকপ্টার দেয়া হবে। দুর্গম এলাকায় যাওয়ার জন্য সীমান্তরক্ষী বাহিনীর হেলিকপ্টারের প্রয়োজন আছে বলে তিনি উল্লেখ করেন। আজ বিজিবি দিবসে বিজিবি সদর দপ্তরে এক বক্তৃতায় প্রধানমন্ত্রী আরো বলেন, বিজিবির জন্য বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেটের ব্যবস্থা করা হয়েছে। বিজিবি সবসময় নিজস্ব শৃঙ্খলা মেনে চলবে এবং দেশের জন্য কাজ করবে বলে তিনি […]
বাংলাদেশীদের এ বছর প্রায় ১৩ লাখ ভিসা দিয়েছে ভারত

গত বছরের তুলনায় এ বছর বাংলাদেশীদের জন্য তিন লাখের বেশি ভিসা বেশি দিয়েছে ভারত। ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ বলে পরিচিত লোকসভায় মঙ্গলবার এ বিষয়টি অবহিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী কিরেন রিজিজু। তিনি লিখিত প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেন, গত বছর বংলাদেশীদের ভিসা দেয়া হয়েছিল মোট ৯ লাখ ৩৩ হাজার। আর এ বছর তা বেড়ে দাঁড়িয়েছে ১২ লাখ ৮৯ […]
আশ্রয় শিবিরে রোহিঙ্গাদের কষ্ট

মিয়ানমারের নৃশংসতায় কমপক্ষে ৬ লাখ ৪০ হাজার রোহিঙ্গা তাদের বাড়িঘর ছেে পালিয়ে আসতে বাধ্য হয়েছে। আত্মীয়-স্বজনহীন, নিঃসঙ্গ অবস্থায় এভাবে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন ১৮ বছর বয়সী কিশোরী সাহার। তার মা, পিতা ও ভাইদের জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয়েছে। ওই নারকীয় আগুনের বীভৎসতা থেকে কোনো রকমে নিজের জীবনটাকে বাঁচিয়ে পালিয়ে আসতে পেরেছেন তিনি। সাহার এখন বাংলাদেশের […]
ব্রাক্ষণবাড়িয়ায় প্রিমিয়ার সিমেন্ট সেমিনার অন সিমেন্ট টেকনোলজি অনুষ্ঠিত

রায়হান কবির, স্বদেশ নিউজ২৪.কম: ব্রাক্ষণবাড়িয়ায় প্রিমিয়ার সিমেন্ট সেমিনার অন সিমেন্ট টেকনোলজি অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় একটি চাইনিজ রেস্টুরেন্ট এ সেমিনারটি অনুষ্ঠিত হয়। সেমিনারে ব্রাক্ষণবাড়িয়া পৌরসভার নির্বাহী প্রকৌশলী নিকাশ চন্দ্র মিত্র,বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লি: এর উপমহাব্যবস্থাপক ( পুরকৌশল), প্রকৌশলী আমান উল্লাহ বাহার,ব্রাক্ষণবাড়িয়া কনসালটেন্ট এ্যাসোসিয়েশন এর সভাপতি,প্রকৌশলী মো: আমিনুল ইসলাম, ব্রাক্ষণবাড়িয়া কনসালটেন্ট এ্যাসোসিয়েশন এর সাধারণ সম্পাদক প্রকৌশলী […]
ওভারটেক করতে গিয়ে সংঘর্ষ দুমড়ে মুচড়ে গেলো অ্যাম্বুলেন্স, আহত ৬

টাঙ্গাইলের মধুপুরে সেনাবাহিনীর এপিসি গাড়িকে (সাঁজোয়া যান) ওভারটেক করতে গিয়ে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সের সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সে থাকা রোগী ও চালকসহ ৬ জন আহত হয়েছে। আহতদের আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দূর্ঘটনায় অ্যাম্বুলেন্সটি দুমড়ে মুচড়ে খাদে পড়ে যায়। আজ বুধবার টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের কাকরাইদ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই […]
কাতারের সঙ্গে একমাত্র স্থলসীমান্ত স্থায়ীভাবে বন্ধ করেছে সৌদি আরব

কাতারের সঙ্গে একমাত্র সরাসরি স্থল সীমান্ত স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে সৌদি আরব। এ বিষয়ে সৌদি আরবের কাস্টমস ডিরেক্টরেট থেকে একটি চিঠি ইস্যুকরা হয়েছে মঙ্গলবার। তাতে বলা হয়েছে, সোমবার রাত থেকে স্থায়ীভাবে বন্ধ করে দেয়া হয়েছে সালওয়া সীমান্তের গেট। সৌদি আরবের কর্মকর্তারা এ নির্দেশনা দিয়েছেন বলে চিঠিতে উল্লেখ করা হয়। প্রায় আট মাস আগে কাতারের বিরুদ্ধে […]
রাজধানীর রাস্তায় গাড়ি পার্কিং ব্যবস্থা চালু

রাজধানীর রাস্তায় যততত্র গাড়ি না রেখে নির্দিষ্ট স্থানে গাড়ি রাখার ব্যবস্থা চালু করেছে ট্রাফিক পুলিশ। শৃঙ্খলা ফেরাতে এই ‘অনস্ট্রিট গাড়ি পার্কিং’ ব্যবস্থা চালু করা হয়েছে বলে ঢাকা মেট্টোপলিটন পুলিশ জানিয়েছে। প্রতিটি নির্দিষ্ট স্থানে কত গাড়ি রাখা যাবে তা নির্ধারণ করা দেয়া হয়েছে। এই নির্ধারিত স্থানগুলো বিভিন্ন প্রতিষ্ঠানকে লিজ দেবে সিটি করপোরেশন। টাকার বিনিময়ে এসব স্থানে […]
এফ এ সুমনের ‘মন মাঝিরে’

রায়হান কবির, স্বদেশ নিউজ২৪.কম:দেশীয় সঙ্গীতের পরিচিত নাম এফ এ সুমন। এরই মধ্যে অসংখ্য জনপ্রিয় গান শ্রোতাদের উপহার দিয়েছেন তিনি। ইউটিউব এবং ওয়েলকাম টিউনেও গানগুলোর অবস্থান ছিল বেশ ভালো।ধারাবাহিকভাবে উপহার দিয়ে চলেছেন নতুন নতুন গান। এবার তারই ধারাবাহিকতায় নতুন গান নিয়ে হাজির হয়েছেন এ শিল্পী। গানের শিরোনাম ‘মন মাঝিরে’। গানটি প্রকাশ করেছে ‘ধ্রুব মিউজিক স্টেশন’ (ডিএমএস)। […]
মাইলসের ফেসবুকে ব্লকড শাফিন

রায়হান কবির, স্বদেশ নিউজ২৪.কম: মাইলস ব্যান্ডের ফেসবুক ফ্যান পেজটি আমি নিজে করেছিলাম। কিন্তু একটা সময় দেখলাম আমাকে সেই ফেসবুক পেজে এডমিন থেকে এডিটর করে দেয়া হয়েছে। পরে একদিন দেখলাম, আমাকে ব্লক করে দেয়া হয়েছে। বললেন শাফিন আহমেদ।মাইলস ব্যান্ড নিয়ে নিজের অবস্থান জানাতে আজ বুধবার দুপুরে ঢাকার একটি রেস্তুরাঁয় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন শাফিন। এ […]
মাইলস ভাঙনের কারণ আর্থিক দ্বন্দ্ব

দেশের জনপ্রিয় ব্যান্ড মাইলস-এর ভাঙন নিয়ে বেশ কয়েকদিন ধরেই কথা শোনা যাচ্ছে। বিভিন্ন গণমাধ্যমে মাইলস ব্যান্ডের হামিন আহমেদ ও শাফিন আহমেদ একে অপরের প্রতি বিভিন্ন অভিযোগ তুলছেন। এই ইস্যুতে এবার সংবাদ সম্মেলনের আয়োজন করেন শাফিন আহমেদ। আজ সকালে তিনি রাজধানীর এক রেস্তরাঁয় এ বিষয়ে সরাসরি কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। শাফিন আহমেদ বলেন, হামিন আহমেদ তাকে […]
সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শনিবার

রায়হান কবির, স্বদেশ নিউজ২৪.কম: আগামী ২৩ ডিসেম্বর শনিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত সারাদেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (প্রথম রাউন্ড) পালন করা হবে। ২০ ডিসেম্বর এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, এদিন ৬ থেকে ১১ মাস বয়সি শিশুদের ১টি নীল রঙের এবং ১২ থেকে ১৫ মাস বয়সি শিশুদের একটি […]
ট্রেন রক্ষাকারী দুই শিশুকে পাকশী রেল বিভাগের সংবর্ধনা

রাজশাহীতে দূর্ঘটনার হাত থেকে তেলবাহী ট্রেন রক্ষাকারী দুই শিশু শিহাবুর রহমান শিহাব ও লিটন আলীকে সংবর্ধনা এবং পুরস্কৃত করেছে পাকশী পশ্চিমাঞ্চল বিভাগীয় রেল কর্তৃপক্ষ। আজ বুধবার দুপুরে পাকশী বিভাগীয় রেলওয়ে কার্যালয় চত্বরে তাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুই শিশু ও তাদের স্বজনদের রাজশাহী থেকে পাবনার পাকশীতে নিয়ে আসেন রেল কর্মকর্তারা। প্রথমে ফুল দিয়ে শুভেচ্ছা […]
রিয়াদকে নিশানা করে হুতিদের মিসাইল নিক্ষেপ, ঢাকার নিন্দা ও উদ্বেগ

সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি আবাসিক এলাকা লক্ষ্য করে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। সম্প্রতি ওই হামলার ঘটনা ঘটে। অবশ্য সৌদি এয়ার ডিফেন্স ফোর্স ক্ষেপণাস্ত্রটি আকাশে সফলভাবে ধ্বংস করে দেয়। বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে গতকাল ওই হামলার নিন্দা ও উদ্বেগ প্রকাশ করে বলা হয়- বাংলাদেশ […]
পরিচয় নিশ্চিত না হয়ে হোটেলে ভাড়া নয় : ডিএমপি

রাজধানীর বনানী ও গুলশান এলাকায় হোটেলে একের পর এক ধর্ষণের ঘটনায় অস্বস্তিতে পড়েছে প্রশাসন। আর তাই হোটেল কক্ষ ভাড়া দেয়ার আগে বিবাহিত অথবা অবিবাহিত উভয় যুগলের পরিচয় নিশ্চিত হওয়ার ব্যাপারে কড়াকড়ি নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটল পুলিশ (ডিএমপি)। আজ বুধবার বিকালে রাজধানীর গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনারের কার্যালয়ে এক বৈঠকে এমন নির্দেশনার কথা জানানো হয়। এ সময় […]
দিল্লিতে আনুশকা-কোহলির প্রথম রিসেপশন পার্টি

রূপকথার বিয়ে সেরে মধুুচন্দ্রিমায় পাড়ি দিয়েছিলেন বিরাট কোহলি ও অনুশকা শর্মা। চলতি সপ্তাহেই ফিরে এসেছেন দিল্লিতে। ইতালির তাস্কানিতে স্বপ্নের মতো বিয়ের অনুষ্ঠানের পর ফিনল্যান্ডের বরফে ঢাকা কোনো জায়গায় হানিমুনেও গিয়েছিলেন নবদম্পতি। সেখান থেকে ছবিও সোশ্যাল মিডিয়ায় দিয়েছিলেন অনুশকা। বিয়ের অনুষ্ঠানে ঘনিষ্ট স্বজনরা ছাড়া বিশেষ কেউ ছিলেন না। তাই এবার দিল্লিতে বৃহস্পতিবার আয়োজন করা হয়েছে প্রথম […]