যেখানেই থাকি আপনাদের সঙ্গেই আছি: খালেদা

Khaleda Zia NatoR Swadeshnews24

রায়হান কবির,স্বদেশ নিউজ ২৪.কমঃ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, আমি যেখানেই থাকি না কেন আপনাদের সঙ্গেই আছি। আমাকে ভয়ভীতি দেখিয়ে কেউ কিছু করতে পারবে না। অতীতেও পারেনি ভবিষ্যতেও পারবে না। সময় এসেছে, প্রতিবাদ-প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমাদেরকে জাতীয় ঐক্য সৃষ্টি করতে হবে। শনিবার দুপুরে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে নির্বাহী কমিটির সভার প্রথম সেশনে দলের নেতাকর্মীদের উদ্দেশ্য […]

বাংলাদেশের আকাশে ঝড়ের পূর্বাভাস: মির্জা ফখরুল

mirza fakrul swadesh24

রায়হান কবির,স্বদেশ নিউজ ২৪.কমঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের আকাশে ঝড়ের পূর্বাভাস দেখতে পাচ্ছেন তিনি। ৩ ফেব্রুয়ারি শনিবার রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভার শুরুতে দেওয়া বক্তব্যে ফখরুল এই মন্তব্য করেন। এর আগে বেলা ১১টা আট মিনিটে প‌বিত্র কোরআন তেলাওয়া‌তের মধ্য দিয়ে আনুষ্ঠা‌নিকভাবে শুরু হয় সভা। এই সভা শুরুর চার মি‌নিট আ‌গে উপ‌স্থিত হ‌ন […]

রবিবারে ইরেশ মিমের বিয়ে

iresh zaker mim rashid

রায়হান কবির,স্বদেশ নিউজ ২৪.কমঃ অভিনেতা ইরেশ যাকের ও মিম রশিদের বিয়ের কথা বেশ কিছুদিন ধরেই বিনোদন জগতে ঘুরছিল। যদিও উভয় পরিবার থেকে এ বিষয়ে কেউ কখনও মুখ খোলেনি। তবে জানুয়ারির শেষের দিকে ইনস্টাগ্রামে তাদের আংটি বদলের ছবি পাওয়া গিয়েছিল।  ইরেশ যাকেরের হবু স্ত্রী মিম রশিদ হচ্ছেন অভিনেত্রী ও গায়িকা মিথিলার বোন। মিম রশিদও মিডিয়ার সঙ্গে যুক্ত, তবে তিনি কাজ করেন […]

ফরিদপুরে ট্রাক চাপায় এনজিওকর্মী নিহত

faridpur

রায়হান কবির,স্বদেশ নিউজ ২৪.কমঃ ফরিদপুরে ট্রাক চাপায় এক এনজিওকর্মী নিহত হয়েছেন। শনিবার সকালে শহরের টেপাখোলায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম রিক্তা আক্তার। তিনি শহরের খাবাসপুরের সাইফুল ইসলাম জাফরের স্ত্রী। কোতোয়ালি থানার এসআই মো. শাহীন জানান, মোটরসাইকেল যোগে টেপাখোলার সিএন্ডবি ঘাট এলাকায় কর্মস্থলে যাওয়ার সময় একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই রিক্তার মৃত্যু হয়। এতে মোটরসাইকেলে থাকা […]

নির্বাচনে বিএনপির ছয় শর্ত

bnp1

রায়হান কবির,স্বদেশ নিউজ ২৪.কমঃ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ছয়টি শর্ত দিয়েছেন। তিনি বলেন, মানুষ পরিবর্তন চায়। এই পরিবর্তন হতে হবে নির্বাচনের মাধ্যমে। শনিবার দুপুরে রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রথম সভায় খালেদা জিয়া একাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে শর্তগুলো তুলে ধরেন। নির্বাচনে অংশ নিতে বিএনপির চেয়ারপারসনের দেয়া […]

বড় লিডের পথে শ্রীলঙ্কা

srilanka

রায়হান কবির,স্বদেশ নিউজ ২৪.কমঃ বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে বড় লিডের পথে হাঁটছে শ্রীলঙ্কা। ইতিমধ্যে ইতিমধ্যে চান্দিকা হাতুরুসিংহের শিষ্যদের লিড দাঁড়িয়েছে ১৫৮ রানে। ১৮৩ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ছয় উইকেট ৬৭১ রান। রঙ্গনা হেরাথ ২ ও  দিলরুয়ান পেরেরা ২৩ রানে ব্যাট করছেন। ৯ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিন শুরু করা শ্রীলঙ্কা দিনের তৃতীয় ওভারেই ছাড়িয়ে যায় বাংলাদেশের সংগ্রহ। লিড নেওয়ার পর […]

ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সিলেটে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ

BCL

ক্রিকেট খেলাকে কেন্দ্র করে সিলেটে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে সিলেট-তামাবিল সড়কে খাদিমপাড়া বিসিক শিল্পনগরী এলাকায় ছাত্রলীগের রকি-পঙ্কি ও আলাই গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন বলেন, পুলিশ […]

বিএনপির নির্বাচনে আসা উচিত : ওবায়দুল কাদের

obaidul kader

রায়হান কবির,স্বদেশ নিউজ ২৪.কমঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সব গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয়, সেই ভাবেই বাংলাদেশে আগামী নির্বাচনগুলো অনুষ্ঠিত হবে। বাংলাদেশে কেন আলাদা ব্যবস্থায় নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি আরো বলেন, নির্বাচনকালীন সরকার ছোট আকারে হবে, তখন মন্ত্রীপরিষদ এখনের চেয়ে কমে যাবে। আইন প্রয়োগকারী সংস্থা চলে যাবে নির্বাচন কমিশনের অধীন, তারা […]

৫ ফেব্রুয়ারি সিলেটে যাবেন খালেদা জিয়া

img322

আগামী ৫ ফেব্রুয়ারি সিলেটে যাচ্ছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। আগামী ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় রায়ের পূর্বে সিলেটের হযরত শাহজালাল (র.) এবং শাহপরান (র.) মাজার জিয়ারত করতে তিনি সেখানে যাবেন। বিএনপির নির্ভরযোগ্য একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সূত্র আরও জানায়, খালেদা জিয়ার সিলেট যাওয়ার পেছনে আরেকটি উদ্দেশ্য হচ্ছে আগামী সংসদ নির্বাচনকে সামনে […]

যথা সময়ে ব্রিটিশ পার্লামেন্টে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন লর্ড মাইকেল

lord michael bates 834265467 1

সময়মতো ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষ হাউজ অব লর্ডস-এ হাজির হতে পারেননি। আর এ কারণে নিজেকে অপরাধী ভেবে পদত্যাগ করেছেন দেশটির আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রী লর্ড মাইকেল বেটস। যদিও তার পদত্যাগপত্র গ্রহণ করেননি ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। খবর বিবিসি ও ওয়াশিংটন পোস্টের। প্রধানমন্ত্রীর দফতরের মুখপাত্র জানিয়েছেন, তার পদত্যাগের কারণ যৌক্তিক মনে হয়নি। তাছাড়া তিনি যথারীতি তার দায়িত্ব পালন […]

বাংলাদেশে ‘ইউটিউব গো’

youtube

রায়হান কবির,স্বদেশ নিউজ ২৪.কমঃ বাংলাদেশে যাত্রা শুরু করল ডাটা সাশ্রয়ী অ্যাপ ‘ইউটিউব গো’। ব্যয়বহুল এবং ধীরগতির ইন্টারনেট সমস্যায় জর্জরিত ব্যবহারকারীদের কথা মাথায় রেখে মোট ১৩০টি দেশে সেবাটি চালু করেছে গুগল। অ্যাপটির মাধ্যমে ব্যবহারকারীরা ভিডিও অফলাইনে দেখাতে আগেভাগে ডাউনলোড করে রাখতে পারবেন। এছাড়া অ্যাপটিতে নতুন কিছু ফিচার যোগ করা হয়েছে। এখন অ্যাপটির মাধ্যমে যেকোনো রেজ্যুলেশনে ভিডিও দেখা […]

জটিলতার জাল ভেদ করে ছাড়পত্র পেল “ধূসর কুয়াশা”

nipunn

রায়হান কবির,স্বদেশ নিউজ ২৪.কমঃ অবশেষে নানা জটিলতার পর সেন্সরবোর্ডের ছাড়পত্র পেলো হিসাম মাল্টিমিডিয়া প্রযোজনায় চলচ্চিত্র “ধূসর কুয়াশা”। ছবিটিতে জুঁটিবেধে অভিনয় করেছেন নবাগত নায়ক মুন্না, জনপ্রিয় নায়িকা নিপুন ও পুষ্পিতা পপি। ছবিটি পরিচলনা করেছেন উত্তম আকাশ। গত বছরের জুলাই মাসে ছবিটি সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়। এরপর সেন্সর বোর্ড কতৃপক্ষ ছবিটি দেখে বলেন চলচ্চিত্রটির কিছু দৃশ্যে আপত্তি […]

ব্রডব্যান্ডের পাইকারি মূল্য কমলো

broadband internet

রায়হান কবির,স্বদেশ নিউজ ২৪.কমঃ আবারো ইন্টারনেট ব্যান্ডউইথের দাম কমলো ১০ থেকে ১৫ শতাংশ । তবে পাইকারি পর্যায়ে এই দাম কমায় আপাতত কোনো সুখবর নেই প্রান্তিক ব্যবহারকারীদের। এ বিষয়ে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানির (বিএসসিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান জানিয়েছেন, পাইকারি পর্যায়ে দাম কমানোর এই সিদ্ধান্ত বৃহস্পতিবার থেকেই কার্যকর শুরু হয়েছে। তবে এর ফলে আপাতত খুচরা পর্যায়ে মূল্যের […]

নারীর ক্ষমতায়নে বাংলাদেশ বিশ্বে রোল মডেল : তারানা

tarana

রায়হান কবির,স্বদেশ নিউজ ২৪.কমঃ তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সরকারের ধারাবাহিকতার উপর গুরুত্বারোপ করে বলেছেন, নারীর ক্ষমতায়নে বাংলাদেশ এখন সারা বিশ্বের রোল মডেল। তিনি বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য সরকারের ধারাবাহিকতাও দরকার। শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে সকল মানুষের উন্নতি। সামনে জাতীয় সংসদ নির্বাচন। সে নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দেয়ার […]

রাষ্ট্রপতি প্রার্থী হতে মনোনয়নপত্র নিয়েছেন আবদুল হামিদ

President bg20180131215335

আওয়ামী লীগের মনোনয়ন নিশ্চিত হওয়ার পর রাষ্ট্রপতি প্রার্থী হতে মনোনয়নপত্র নিয়েছেন মো. আবদুল হামিদ। তাঁর পক্ষে জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ গতকাল সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গিয়ে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এরপর তিনি দুপুরে বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে সেই মনোনয়নপত্র হস্তান্তর করেন। […]