সুস্থ হয়ে নিজ কার্যালয়ে আইভি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা: সেলিনা হায়াৎ আইভী সিঙ্গাপুর থেকে উন্নত চিকিৎসা শেষে সিটি করপোরেশন কার্যালয়ে অফিস শুরু করেছেন। সোমবার সকালে থেকে তিনি অফিস করেন। দীর্ঘ ৩২ দিন চিকিৎসা ও বিশ্রাম শেষে নিজ কার্যালয়ে কাজ শুরু করেন। যদিও অসুস্থ অবস্থায় বাসায় বিশ্রামে থাকার সময় সিটি করপোরেশনের বেশ কিছু জরুরি ও গুরুত্বপূর্ণ ফাইলে সই করেন মেয়র। […]
ভৈরবে ঝাকঝমকপূর্ন পরিবেশে দৈনিক আমার সংবাদ এর ৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত।

আশরাফুল আলম,ভৈরব-কুলিয়াচর প্রতিনিধি|| কিশোরগঞ্জের ভৈরবে ১৮ ফেব্রুয়ারী সোমবার সন্ধ্যায় উপজেলা মিলনায়তনে দৈনিক ‘আমার সংবাদ’ পত্রিকার ৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সভাপতিত্ব করেন ভৈরব রিপোর্টার্স ক্লাব ও ইউনিটির সভাপতি ও সাপ্তাহিক অবলম্বন পত্রিকার প্রকাশক ও সম্পাদক তাজুল ইসলাম তাজভৈরবী প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু । ভৈরব রিপোর্টার্স ক্লাব ও ইউনিটির এবং নিরাপদ সড়ক চাই […]
‘বিএনপির চেয়ারম্যান করার মতো দেশে একটা লোকও নেই?’

‘বিএনপিতে এখন যারা আছেন, তারা দেখছি খুবই কাজ করছে, খুব কর্মঠ। বিএনপির চেয়ারম্যান করার মতো দেশে একটা লোকও নেই?’ বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার গণভবনে ইতালি সফর পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, বিএনপি নির্বাচনে না আসলে কিছু করার নেই। খালেদা জিয়াকে আদালত সাজা দিয়েছে, আমরা তো […]
এই প্রথম শিশুকে বুকের দুধ খাওয়ালেন এক হিজড়া নারী

শুনতে আশ্চর্যজনক হলেও এই খবরে অবাক হবেন না। খবরটি হলো- হিজড়া এক নারী একটি শিশুকে তার বুকের দুধ খাওয়াতে সক্ষম হয়েছেন। গবেষকরা বলছেন, এধরনের ঘটনা সম্ভবত এটাই প্রথম। যুক্তরাষ্ট্রে ৩০ বছর বয়সী এই হিজড়া নারীর (ট্রান্সজেন্ডার) পার্টনার তার শিশুকে বুকের দুধ খাওয়াতে না চাইলে ওই হিজড়া নারী এই কাজটি করতে এগিয়ে যান এবং তিনি এই […]
রাজশাহীতে ২৯ প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহীতে ২০ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং আরো ৯টির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। আগামী ২২ ফেব্রুয়ারি এক দিনের সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহীতে আসবেন বলে আশা করা হচ্ছে। ওই দিনই এসব প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। এছাড়াও ওই দিন বিকেলে মাদরাসা ময়দানে এক জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। শনিবার দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে রাজশাহী মহানগর […]
বখাটের চাপাতির আঘাতে নানী-নাতি আহত

বগুড়ার শাজাহানপুরে বাড়িতে ঢুকে এক কলেজছাত্রী ও তার নানীকে কুপিয়ে আহত করেছে বখাটেরা। রোববার বিকেলে উপজেলার ফুলতলা এলাকার চককানপাড়ায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন- পুলিশ লাইনস্ স্কুল এন্ড কলেজের ছাত্রী খুরশিদ আরেফিন চৈতি ও তার নানী আফরোজা খাতুন। বগুড়ার এএসপি আরিফুর রহমান মণ্ডল জানান, চককানপাড়া এলাকার লিখন নামের এক যুবক দীর্ঘদিন ধরে চৈতিকে উত্যক্ত করে […]
স্ট্যাটগুরু অ্যাওয়ার্ডে ব্যাটসম্যান মুশফিক!

মুশফিকুর রহিম। ক্রিকইনফোর স্ট্যাটগুরু অ্যাওয়ার্ডে রয়েছে তার নাম। গত বছর টেস্টের সেরা ব্যাটসম্যান স্টিভেন স্মিথ হলেও সাদা পোশাকের এই ফরম্যাটে সবচেয়ে বেশি ধারাবাহিক ছিলেন মুশফিকুর রহিম। মূলত গত বছরের পরিসংখ্যানের ভিত্তিতে এই স্ট্যাটগুরু অ্যাওয়ার্ড বিজয়ীর নাম ঘোষণা করা হয়ে থাকে। নানা তত্ত্ব-উপাত্ত বাছাই করেই স্থান পেয়েছেন মুশফিক। গত বছর ১৬ ইনিংসে মুশফিক ৫৪.৭১ গড়ে রান […]
নির্বাচনে কারো জন্য অপেক্ষা নয়: কাদের

নির্বাচনে কারো জন্য অপেক্ষা করা হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, কারো জন্য কিছু আটকে থাকে না। তারা (বিএনপি) যদি না আসে, কারো জন্য নির্বাচনের ট্রেন থেমে থাকবে না। সাংবিধানিকভাবে নির্বাচন যথারীতি চলবে। সাধারণ নিয়মেই আগামী একাদশ নির্বাচন অনুষ্ঠিত হবে। সোমবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু […]
কুষ্টিয়ায় অস্ত্র মামলায় তিন আসামির কারাদণ্ড

কুষ্টিয়ায় অস্ত্র মামলায় তিনজনের ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ বিশেষ আদালতের বিচারক তৌহিদুল ইসলাম এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন কুষ্টিয়া ভেড়ামারা উপজেলার রাইটা গ্রামের গোলাম সরোয়ার হানিফ, ফয়জুল্লাহপুর এলাকার আহাদ প্রামানিক ও পান্না সরদার। রায়ের সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। কুষ্টিয়া আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাডভোকেট […]
প্রধান কোচের ব্যাপারে মন্তব্য না করাই ভালো: মাহমুদউল্লাহ

দক্ষিণ আফ্রিকা সিরিজের পর থেকে প্রধান কোচ ছাড়াই চলছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিটের পর টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজেও সফলতার মুখ দেখেনি টাইগার শিবির। এই পারফরম্যান্সই বলে দিচ্ছে টিম বাংলাদেশের বর্তমান পরিস্থিতি। প্রধান কোচ খুঁজছে বিসিবি। তবে এ ব্যাপারে কোনো মন্তব্য করতে নারাজ মাহমুদউল্লাহ। তিনি বলেন, ‘এখন কোচ দরকার কিনা এই বিষয়ে […]
১৩শ’ বছরের প্রাচীন প্রত্নতত্ত্ব সামগ্রী দেখলো দুই সহস্রাধিক শিক্ষার্থী

কুমিল্লার রাণী ময়নামতি প্রাসাদ প্রত্নস্থলে ১৩শ’ বছরের প্রাচীন প্রত্নতত্ত্ব সামগ্রী দেখলো দুই সহস্রাধিক শিক্ষার্থী।সোমবার কুমিল্লার ময়নামতি এলাকার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা প্রাচীন সামগ্রীগুলো দেখে। প্রত্নতত্ত্ব অধিদফতর চট্টগ্রাম বিভাগের কুমিল্লা কার্যালয়ের আঞ্চলিক পরিচালক লাভলী ইয়াসমিন জানান,৭ম-১২শ’ শতকে এখানে একটি শিক্ষালয় গড়ে উঠেছিল। কালের বিবর্তনে তা হারিয়ে যায়। ১৯৯৫ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত এখানে খনন কাজ […]
চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে হিগুয়েনকে নিয়ে শঙ্কা

ইতালিয়ান সিরি’আতে গতকাল তোরিনোর বিপক্ষে মাঠে নেমে চোট পান জুভেন্টাসের তারকা খেলোয়াড় গঞ্জালো হিগুয়েন। আর তারই জের ধরে চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর ফিরতি লেগে টটেনহাম হটস্পারের বিপক্ষে আর্জেন্টাইন এ তারকাকে দলে পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। তোরিনোর বিপক্ষে ওই ম্যাচে ১-০ ব্যবধানে জয় পায় জুভেন্টাস। ম্যাচে ২০ মিনিটের সময় তোরিনো গোলরক্ষক সিরিগুর সঙ্গে সংঘর্ষে অ্যাঙ্কেলে […]
অস্ত্র পরিবর্তনের সময় ভুলবশত গুলি, এসপিবিএন সদস্য আহত

অস্ত্র পরিবর্তনের সময় ভুলবশত গুলি ছুটে স্পেশাল পুলিশ ব্যাটালিয়নের (এসপিবিএন) একজন সদস্য আহত হয়েছেন। রবিবার দিবাগত রাত ৩টার দিকে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাইরে এ ঘটনা ঘটে। আজ ভোরে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বক্ষব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত এপিবিএন কনস্টেবলের নাম রহিমউদ্দিন। তার বুকের ডানপাশে […]
২১ ফেব্রুয়ারিতে চার স্তরের নিরাপত্তা থাকবে: ডিএমপি কমিশনার

২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিন কেন্দ্রীয় শহীদ মিনার ও আশপাশের এলাকায় চার স্তরের নিরাপত্তাব্যবস্থা থাকবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এক ব্রিফিংয়ে তিনি বলেন, একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে ঘিরে কোনো সুনির্দিষ্ট হুমকি নেই। তবে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। ডিএমপি কমিশনার আরও জানান, শহীদ […]
সীতাকুণ্ডে সিলিন্ডার বিস্ফোরণে প্রতিবন্ধী নিহত

চট্টগ্রামের সীতাকুণ্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদ্বগ্ধ হয়ে প্রতিবন্ধী যুবক মারা গেছেন। সোমবার সকালে উপজেলার দক্ষিণ সোনাইছড়ির গামারীতলা আবিদুল গাউছের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মোহাম্মদ ইব্রাহিম। কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার আব্দুল্লাহ আল হারুণ অগ্নিকাণ্ড এবং মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুনে অন্তত ১০টি ঘর পুড়ে গেছে।