দায়ী পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নিন বিমানবন্দরের বিঘ্নিত নিরাপত্তা

প্রায় দুই বছর পর গত রোববার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাজ্যে আকাশপথে পণ্য পরিবহনের নিষেধাজ্ঞা উঠেছে এবং এ জন্য অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থায় ত্রুটি আছে—এই কারণ দেখিয়ে যুক্তরাজ্য এই নিষেধাজ্ঞা কার্যকর করেছিল। সেই নিষেধাজ্ঞা আনুষ্ঠানিকভাবে যেদিন উঠল, তার আগের রাতেই বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থার উদ্বেগজনক ত্রুটি সবার সামনে উন্মোচিত হলো। একজন পুলিশ সদস্য কীভাবে […]
প্রশ্নফাঁস: একটি জাতীয় শিল্পের আত্মপ্রকাশ

প্রশ্নফাঁস যেহেতু বহু আগে থেকেই হয়ে আসছে, যেহেতু এর জন্য কেউ দায়ী নয়, সেহেতু একে এখন মেনে নিলেই হয়! মেনে নেওয়ার জন্য প্রথম পদক্ষেপ হতে পারে একে জাতীয় ঐতিহ্য ঘোষণা করা। এই সময়ে বাংলাদেশের সবচেয়ে উদীয়মান ও সম্ভাবনাময় শিল্পের নাম প্রশ্নপত্র ফাঁস শিল্প। এই শিল্প অতি আধুনিক, প্রযুক্তিনির্ভর, জনপ্রিয় ও অপ্রতিরোধ্য। বাংলাদেশ সরকার দাবি করে, […]
সিলভেস্টার স্ট্যালোনকে নিয়ে আবারো গুজব

আগে ২০১৬ সালের সেপ্টেম্বরে মৃত্যুর সংবাদ ছড়িয়েছিল খ্যাতিমান হলিউড অ্যাকশন হিরো সিলভেস্টার স্ট্যালোনকে নিয়ে। সেই সময় লস অ্যাঞ্জেলসে তার বাড়িতে স্ট্যালোনকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে, এই খবর প্রচার হয়। পরবর্তীতে জানা যায় এটা একটা গুজব। সম্প্রতি দেড় বছর পর গুজবটি আবারো ফিরে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আবারো খ্যাতিমান হলিউড অ্যাকশন হিরো সিলভেস্টার স্ট্যালোনের মৃত্যুর সংবাদে […]
দেশের বাজারে শিশুদের সেফটি ডিভাইস

আপনার সোনামনিকে নিয়ে ঘুরতে গেলেন চিড়িয়াখানা কিংবা অন্য কোথাও। এক মুহূর্তের জন্য বেখেয়াল হওয়ার পরই দেখলেন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এমন সময়ে অন্তরাত্মা কার না কেঁপে ওঠে! ঠিক এইরকম বিপদের মুহূর্তগুলো মোকাবেলা করার জন্য ঢাকা ও শেনঝেন ভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান অর্ক নিয়ে এলো শিশুদের জন্য বিশেষভাবে তৈরি সেফটি ডিভাইস। নিজের সন্তানের সঙ্গে বাবা-মায়ের সার্বক্ষণিক […]
মা-মেয়েকে উলঙ্গ করে রাস্তায় ঘুরালো এলাকাবাসী

জাদুবিদ্যা চর্চার অভিযোগে দুই নারীকে শারিরীকভাবে লাঞ্ছিত করার অভিযোগে ১১জনকে আটক করেছে পুলিশ। ভারতের উত্তর ঝারখণ্ড রাজ্যে মা ও মেয়ের বিরুদ্ধে জাদুবিদ্যার অভিযোগ এনে এলাকাবাসী এ ঘটনা ঘটায় বলে জানিয়েছে বিবিসি। ৬৫ বছর বয়সী নারী এবং তার ৩৫ বছর বয়সী মেয়েকে মাথা টাক করে, উলঙ্গ করে রাস্তায় ঘুরিয়ে, তাদেরকে জোরপূর্বক মূত্র খাওয়ানো হয়। মেয়েটি বিবিসিকে […]
বেগম খালেদা জিয়ার রায়ের আপিল মোকাবেলার জন্য প্রস্তুত দুদক

জিয়া অরফারেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায়ের আপিল মোকাবেলা করার জন্য প্রস্তুত রয়েছে দুর্নীতি দমন কমিশন(দুদক)। দুর্নীতি দমন কমিশনের আইনজীবী অ্যাডভোকেট খুরশীদ আলম খান বিষয়টি আরটিভি অনলাইনকে নিশ্চিত করে মঙ্গলবার সকালে জানান, খালেদা জিয়ার রায়ের কপি হাতে পাওয়ার পর তা পড়া হয়েছে। রায়ের যদি আপিল করা হয় তাহলে তা মোকাবেলার […]
বড় জয় মোহামেডানের

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে চলতি আসরের সবচেয়ে বড় জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। সাভারের বিকেএসপিতে তারা অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবকে হারায় ১৫৯ রানের ব্যবধানে। চার খেলায় এটি তাদের দ্বিতীয় জয়। রান গড়ে উঠে এসেছে পাঁচ নম্বরে। মোহামেডানের ৩৩৫ রানের জবাবে মাত্র ১৭৬ রানে গুটিয়ে যায় অগ্রণী ব্যাংক। টসে জিতে মোহামেডানকে ব্যাটিংয়ে পাঠিয়েই বোকা বনে […]
এফএ কাপ থেকে বিদায় ম্যানসিটি

ইংলিশ এফএ কাপ থেকে বিদায় নিয়েছে জায়ান্ট ম্যানচেস্টার সিটি। গতকাল উইগান অ্যাটলেটিকসের কাছে ১-০ গোলে হার দেখে তারা। এর হারে ১৩ বছর পর এফএ কাপের কোয়ার্টার ফাইনালের আগেই ছিটকে গেলো ম্যানসিটি। এর আগে ২০০৪-০৫ মৌসুমে আসরের তৃতীয় রাউন্ডে ওল্ডহ্যামের কাছে ১-০ গোলে হার দেখেছিল তারা। এ দিন ওল্ডহ্যামের মাঠ ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্বক ফুটবল খেলতে […]
ক্রিকেটারদের ব্যক্তিজীবন নিয়ন্ত্রণ করা উচিৎ: মাশরাফি

সম্প্রতি তরুণ ক্রিকেটারদের নিয়ে চলছে নানা ধরণের বির্তক। ব্যক্তিগত জীবনের জন্য গণমাধ্যমের পাশাপাশি সামাজিক যোগাযোগের মাধ্যমেও সমালোচনায় পড়তে হচ্ছে তাদেরকে। নীতি-নৈতিকতা ও মূল্যবোধের রোল মডেল হিসেবে পরিচিত মাশারাফি বিন মুর্তজা ওই ক্রিকেটারদের পরামর্শ দিয়েছেন। বাংলাদেশ দলের সবচেয়ে সফলতম অধিনায়কের মতে ব্যক্তিজীবনের প্রভাব মাঠেও পড়ে। তাই সেটিকে নিয়ন্ত্রণ করা উচিৎ। মাশারাফি বলেন, ‘আসলে এটা অনেক স্বাভাবিক। […]
নিক্সি এশিয়ান রিভিউয়ের রিপোর্ট বাংলাদেশের সিদ্ধান্তে বেইজিং-নয়া দিল্লি বিরোধ আরো গভীর হবে

দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক ক্ষেত্রে প্রভাব বিস্তারে তীব্র প্রতিদ্বন্দ্বিতায় ভারত ও চীন। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শেয়ার কেনা নিয়ে তাদের মধ্যে এক রকম যুদ্ধ চলছে। এটা হলো তাদের প্রভাব বিস্তার নিয়ে যে তীব্র দ্বন্দ্ব আছে, তার অংশ। এক্ষেত্রে বাংলাদেশ যে সিদ্ধান্ত নেবে তাতেই বেইজিং ও নয়া দিল্লির মধ্যে বিরোধ আরো গভীর থেকে গভীর হবে। নিক্কি এশিয়ান […]
‘অনেক শিল্পী এখন শুধু পেশার খাতিরে কাজ করেন’

অভিনেতা সমু চৌধুরী মঞ্চ নাটকের মধ্য দিয়ে প্রথম নাট্যজগতে আসেন। ১৯৯০ সালের ২২শে মার্চ এই অভিনেতার প্রথম নাটক ‘সমৃদ্ধ অসীম’ বাংলাদেশ টেলিভিশনে প্রচার হয়। এটি প্রযোজনা করেন আতিকুল হক চৌধুরী। প্রথম নাটকেই তিনি সবার নজর কাড়েন। এই অভিনেতার উল্লেখযোগ্য কিছু নাটক হলো ‘সবুজের হলুদ ব্যাধি’, ‘জীনের বাদশা’, ‘পৃষ্ঠ’, ‘মা তুরাগ নদী’, ‘দূরের আকাশ’ প্রভৃতি। মাঝে […]
২১ গুণীজনকে একুশে পদক দিলেন প্রধানমন্ত্রী

ভাষা আন্দোলন, শিক্ষা, সংস্কৃতি ও সমাজসেবাসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর ২১ গুণীজনকে একুশে পদক প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী পদকপ্রাপ্তদের হাতে এ পদক তুলে দেন। পদকপ্রাপ্তরা হলেন- ভাষা আন্দোলনে আ জ ম তকীয়ূল্লাহ (মরণোত্তর) ও অধ্যাপক মির্জা মাজহারুল ইসলাম। সঙ্গীতে শেখ সাদী খান, সুজেয় শ্যাম, ইন্দ্রমোহন […]
বঙ্গোপসাগরে সামরিক সম্পদের উপস্থিতির বিষয়ে ভারতীয় বিশেষজ্ঞের সতকর্তা

সাবমেরিন বা ডুবোজাহাজের মতো কৌশলগত সামরিক সম্পদে (বা অস্ত্রে) সমৃদ্ধ হচ্ছে বঙ্গোপসাগরীয় অঞ্চল। বিশেষজ্ঞরা মনে করছেন, এতে সামান্য ভুল বোঝাবুঝি হলে তা থেকে সৃষ্টি হতে পারে ভয়াবহতা। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। এতে বলা হয়, এরই মধ্যে চীনের কাছ থেকে সাবমেরিন কিনেছে বাংলাদেশ। রাশিয়ার কাছ থেকে তা কেনার দিকে ঝুঁকেছে মিয়ানমার। এক্ষেত্রে সতর্কতা […]
কিংবদন্তী সাঙ্গাকে টপকালেন ধোনি

লঙ্কান কিংবদন্তী কুমার সাঙ্গাকারাকে টপকালেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। টি-টোয়েন্টি ক্রিকেটে উইকেটকিপার হিসেবে সবচেয়ে বেশি ক্যাচের রেকর্ডের মালিক এখন সাবেক ভারতীয় অধিনায়ক। রোববার জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ভুবনেশ্বর কুমারের বলে রিজা হেনড্রিকসের ক্যাচ নিয়ে সাঙ্গাকারাকে ছাড়িয়ে যান ধোনি। ২৭৫ ম্যাচে ধোনির ক্যাচ সংখ্যা এখন ১৩৪। লঙ্কান কিংবদন্তী ২৫৪ ম্যাচে ১৩৩ […]
বড় অঙ্কের চেক ফিরিয়ে দিচ্ছে ব্যাংক

সাম্প্রতিক সময় দেশের ব্যাংকগুলোতে নগদ অর্থের সংকটে বড় অঙ্কের চেক ফিরিয়ে দেয়ার পরিমাণ বেড়েছে। আমানতকারীরা চেক দিয়েও সময়মতো টাকা পাচ্ছেন না। তহবিলের অভাবে চেক বাউন্সও হচ্ছে। বিশেষ করে বড় বড় গ্রাহকদের ক্ষেত্রে এ রকম হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এ ছাড়া ব্যবসায়ীদের ঋণের অর্থ ছাড় করতেও সময়মতো দিতে পারছে না ব্যাংকগুলো। এ ছাড়া বেশকিছু […]