যুক্তরাষ্ট্রের হাসপাতালে কাজী হায়াৎ

শারীরিক অসুস্থতা নিয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন চলচ্চিত্র পরিচালক-প্রযোজক কাজী হায়াৎ। সেখানে রয়েছেন তার ছেলে কাজী মারুফ।নিউইয়র্ক থেকে কাজী মারুফ ফেসবুকে জানান, গত ৬ মার্চ উন্নত চিকিৎসার জন্য নিউ ইয়র্ক যান কাজী হায়াৎ। কাজী মারুফ বলেন, ‘আমার বাবার হার্ট থেকে একটি আর্টারি খুলে দেওয়ার জন্য নিউ ইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালের ডাক্তার […]
ফাইনালের আশাবাদী মাশরাফি

নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ জিতে ফাইনালে খেলার আশা বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ। গতকাল সোমবার ভারতের বিপক্ষে জিততে পারেনি শ্রীলঙ্কা। আর এতে যেনো আশার পালে হাওয়া লাগা।দলের সাথে তিনি নেই কিন্তু মনটা ঠিকই পড়ে আছে শ্রীলঙ্কায়। হারতে থাকা বাংলাদেশ দল নুইয়ে পড়েছিল। দল আর ভক্তদের হতাশা দেখে মাশরাফি বলেছিলেন, খেলোয়াড়দের উপর চাপ আর প্রত্যাশা […]
বিমান দুর্ঘটনা তদন্তে নেপালে ৬ সদস্যের কমিটি

নেপালের ত্রিভুবন বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান বিধ্বস্ত হবার কারণ উদঘাটনে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে দেশটির সরকার। সোমবার রাতে দেশটির প্রধানমন্ত্রীর উপস্থিতিতে মন্ত্রিসভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। খবর কাঠমান্ডু ট্রিবিউন।নেপালের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সাবেক মহাপরিচালক যজ্ঞপ্রসাদ গৌতমের নেতৃত্বে এ কমিটি কাজ করবে। ১৩ মার্চ মঙ্গলবার সকাল থেকে কমিটি কাজ শুরু করেছে। লেফটেন্যান্ট কর্নেল […]
নেপালে বিমান দুর্ঘটনায় মমতার শোক

নেপালের ত্রিভুবন বিমানবন্দরে ইউএস-বাংলার এয়ারলাইন্সের প্লেন দুর্ঘটনার খবরে শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এ ব্যাপারে সোমবার এক শোক বার্তায় তিনি বলেছেন, এই দুর্ঘটনায় যে সমস্ত মানুষ হতাহত হয়েছেন তাদের পরিবার-পরিজনকে আমার হৃদয় থেকে গভীর সমবেদনা জানাচ্ছি। এই দু:সময়ে বাংলাদেশ এবং নেপাল সরকারের নেতৃত্ব এবং জনগণের প্রতি জানাই আমার গভীর সহমর্মিতা ও সহানুভূতি। এর […]
খালেদার জামিন স্থগিত চেয়ে দুদকের আবেদন

কারাদণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্টের দেয়া চার মাসের জামিন স্থগিত চেয়ে আবেদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)দুদকের আইনজীবী খুরশীদ আলম খান মঙ্গলবার (১৩ মার্চ) সকালে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন দাখিল করেন বলে স্বদেশ নিউজ ২৪.কমকে তিনি জানান। এর আগে সোমবার (১২ মার্চ) দুপুরে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও […]
জ্ঞান ফিরেই শাওন বললেন, আমার বউ কই?

বিমান দুর্ঘটনায় চল্লিশ শতাংশ দগ্ধ শরীর নিয়ে অজ্ঞান ছিলেন ডা. রেজওয়ানুল হক শাওন। অবশেষে মঙ্গলবার সকালে জ্ঞান ফিরলে শাওন তার বাবা মোজাম্মেল হককে জিজ্ঞেস করেন, আমার বউ কই? জবাবে তার বাবা মৃত্যুর খবরটি লুকিয়ে বলেন, শশীকে অন্য একটি হাসপাতালে রাখা হয়েছে। স্বদেশ নিউজ ২৪.কম এর সাথে শাওনের পরিবারের আলাপকালে বিষয়টি জানা যায়। আজ মঙ্গলবার সকালে […]
মশা কাদের রক্ত বেশি পছন্দ করে?

এসে গেছে মশার মৌসুম। রাজধানী ঢাকাসহ সারাদেশে চলছে মশা মারতে কামান দাগানোর মহড়া। মশা আর মানুষের এই উত্তেজনাময় যুদ্ধের ফাঁকে চলুন জেনে নেই মশা আসলে কাকে কামড়াতে পছন্দ করে, কোথায় বসে সে তার দিনাতিপাত করে এবং কোন মশা প্রতিরোধক দেখলে তার পিলে চমকে উঠে। কিছু অদ্ভূত কিন্তু বিজ্ঞানসম্মত কারণে মশা আমাদের কামড়িয়ে থাকে। ১. শুনতে […]
বিধ্বস্ত বিমানের ক্যাপ্টেন আবেদ মারা গেছেন

কাঠমুন্ডুকে বিধ্বস্ত ইউএস-বাংলা এয়ারলাইন্সের ক্যাপ্টেন আবেদ সুলতান মারা গেছেন। ইউএস বাংলার জনসংযোগ শাখার মহা ব্যবস্থাপক কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তবে কখন তিনি মারা গেছেন সে সম্পর্কে কিছু জানা যায়নি। এখনও পর্যন্ত পাওয়া তথ্য মতে, মঙ্গলবার সকালে মারা গেছেন তিনি।ঢাকার রেসিডেন্সিয়াল মডেল কলেজের ছাত্র আবিদ বাংলাদেশ এয়ারফোর্সের ফ্লাইট লেফটেন্যান্ট ছিলেন। বিমান বাহিনীতে আবিদের মিগ–২১ […]
বিবাহবার্ষিকী পালন করতে গিয়ে লাশ হলেন শশী

স্বামী ডা. রেজওয়ানুল হক শাওনের (৩৬) সাথে পাশের সিটে বসে যাচ্ছিলেন তাহিরা তানভিন শশী(২৬)। নিজেদের সপ্তম বিয়ে বার্ষিকী পালন করবেন নেপালে, এই পরিকল্পনা ছিল তাদের। আগামী ১৭ মার্চ ছিল তাদের বিয়ে বার্ষিকী। কাঁধে কাঁধ মিলিয়ে চলার ইচ্ছা ছিল সারা জীবনের। সব স্বপ্ন ধূলিসাৎ করে দিল গতকাল হয়ে যাওয়া ভয়াবহ সেই বিমান দুর্ঘটনা। গতকাল নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন […]
হতাহতদের স্বজনরা নেপালে

নেপালে বিমান দুর্ঘটনায় হতাহতদের ৪৬ স্বজনকে নিয়ে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে ইউএস বাংলা এয়ারলাইন্স। মঙ্গলবার সকাল ৮টা ৪০মিনিটে বিএস-২১১ ফ্লাইটে ঢাকা ছেড়ে যায়। ইউএস বাংলার রিজার্ভেশন এক্সিকিউটিভ আবদুল্লাহ আল মাসুদ।তিনি জানান, হতাহতদের স্বজনদের সঙ্গে এয়ারলাইন্সটির ৭ কর্মকর্তাও রয়েছেন। সোমবার নেপালের স্থানীয় সময় দুপুর ২টা ২০মিনিটে ত্রিভুবন বিমানবন্দরে অবতরণকালে রানওয়ে থেকে ছিটকে গিয়ে বিমানটি বিধ্বস্ত […]