দলবদলে নেইমারকে মেসির নয়া পরামর্শ!

ট্রান্সফার ফির বিশ্বরেকর্ড গড়ে গেলো আগস্টে বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) পাড়ি জমান নেইমার। নিজেকে ফ্রেঞ্চ লিগ ওয়ানের ‘প্রিন্স’ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। প্রতি ম্যাচেই দ্যুতি ছড়ালেও প্যারিসের দলটদতে ভালো নেই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এমনটাই গুঞ্জন রয়েছে বেশ ক’দিন ধরেই। সম্প্রতি পিএসজির হয়ে খেলতে নেমে চোটের কবলে পড়েছেন ২৬ বছর বয়সী এই তারকা। জানা গেছে, চোট সারলে […]
‘উন্নয়নশীল’ মর্যাদাই প্রমাণ করে বাংলাদেশের অগ্রগতি: কাদের

জাতিসংঘে বাংলাদেশের উন্নয়নশীল দেশের মর্যাদা লাভই প্রমাণ করে দেশ কতটা এগিয়েছে। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।সোমবার সকালে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় একথা বলেন তিনি।ওবায়দুল কাদের বলেন, এখনও দেশে স্বাধীনতা বিরোধীরা সোচ্চার রয়েছে। […]
মহান স্বাধীনতা দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ বঙ্গভবনে সংবর্ধনার আয়োজন করেন। রাষ্ট্রপ্রধানের এই সংবর্ধনায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষের উপস্থিতিতে সরগরম ছিল বঙ্গভবনের সবুজ প্রাঙ্গণ। এ সংবর্ধনায় অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার বিকাল পৌনে ৫টায় স্ত্রী রাশিদা খানমকে সঙ্গে নিয়ে বঙ্গভবনের মাঠে আসেন রাষ্ট্রপতি।রাষ্ট্রপতি মঞ্চে ওঠার পর জাতীয় সঙ্গীত শুরু হয়। এরপর রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী […]
রাশিয়ার ৬০ কূটনীতিককে বহিষ্কার করেছে যুক্তরাষ্ট্র

রাশিয়ার ৬০ জন কূটনীতিককে বহিষ্কার করেছে যুক্তরাষ্ট্র। ব্রিটেনে সাবেক এক রুশ কূটনীতিককে বিষাক্ত গ্যাস ব্যবহারে হত্যাচেষ্টার জের ধরে যুক্তরাষ্ট্রে কর্মরত রাশিয়ার এই ৬০ জন কূটনীতিককে বহিষ্কারের নির্দেশ দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার তিনি এই আদেশ দেন। খবর বিবিসি।কূটনীতিকদের বহিষ্কারের পাশাপাশি সিয়াটলে অবস্থিত রুশ কনস্যুলেট বন্ধেরও নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। বহিষ্কৃত ৬০ জন কূটনীতিকের মধ্যে ৪৮ জন […]
উত্তরটা আপাতত জমিয়ে রাখছি: ক্যাটরিনা

বলিউডের অনিন্দ্য সুন্দরী নায়িকা ক্যাটরিনা কাইফ। চলচ্চিত্রে পা রাখার পর থেকেই বহু তরুণের রাতের ঘুম কেড়ে নিয়েছেন তিনি।২০০৩ সালে ‘বুম’ ছবির মাধ্যমে বলিউডে নিজের নাম লেখান ক্যাটরিনা। প্রথম ছবি মুক্তি পাওয়ার পর অভিনয় নিয়ে হাজারও প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন তিনি। কিন্তু সমালোচকদের সেই সব প্রশ্নকে পাশ কাটিয়ে ১৫ বছরের দীর্ঘ ক্যারিয়ারের সাক্ষী হতে চলেছেন ক্যাটরিনা।এবার ক্যারিয়ারের […]
প্রেক্ষাগৃহ আধুনিকায়নে ৫০ কোটি টাকা!

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন উদ্যোগ নিচ্ছে প্রেক্ষাগৃহের আধুনিকায়নের জন্য। এর মাধ্যমে সিনেমা হলে ডিজিটাল ছবি প্রদর্শন সিস্টেম প্রবর্তন’ শুরু হবে। এই লক্ষে সম্প্রতি বিএফডিসিতে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভার। সেখানে ৬০টি প্রেক্ষাগৃহ আধুনিকায়ন করতে ৫০ কোটি টাকার সম্ভাব্য বাজেট ধরা হয়েছে। এমনটাই জানিয়েছেন বিএফডিসি’র ব্যবস্থাপনা পরিচালক আমির হোসেন। তিনি জানান, এই কাজের জন্য মোটামুটি ৫০ কোটি […]
বিএনপির স্বাধীনতা দিবসের শোভাযাত্রা মঙ্গলবার

মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে আগামীকাল মঙ্গলবার রাজধানীতে শোভাযাত্রা করবে বিএনপি। শোভাযাত্রাটি দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে দুপুর ২টায় শুরু হবে। রোববার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত শনিবার নয়াপল্টনে দলের স্থায়ী কমিটি ও জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে এক যৌথসভা […]
১৫ মিনিটের জন্য রণবীরের ৫ কোটি!

বলিউড অভিনেতা রণবীর সিং অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘পদ্মাবত’। এতে আলাউদ্দিন খিলজি চরিত্রে অভিনয় করে তিনি। সিনেমাটি মুক্তির পর চরিত্রটিতে অভিনয়ের জন্য দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন এই অভিনেতা। এ সিনেমাটি বক্স অফিসে সাফল্যের পর রণবীর সিং পারিশ্রমিক বাড়িয়েছেন। এবার মঞ্চে ১৫ মিনিট পারফরম্যান্সের জন্য ৫ কোটি রুপি নিচ্ছেন রণবীর সিং। আগামী ৭ এপ্রিল উদ্বোধন করা হবে […]
অস্ত্র দেয়ার অভিযোগ অস্বীকার রাশিয়ার

আফগানিস্তানে তালেবানদের অস্ত্র সরবরাহের অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া। গত সপ্তাহে মার্কিন সেনা কর্মকর্তা ন্যাটো বাহিনীর জেনারেল জন নিকোলসন এ অভিযোগ আনেন। নিকোলসন বিবিসিকে বলেন, রাশিয়া তালেবানদের সামরিক সহায়তা ও অস্ত্র সরবরাহ করছে। তিনি বলেন, আফগান নেতাদের থেকে যেসব অস্ত্র আমরা পেয়েছি তা সব রাশিয়ান। রাশিয়াই তালেবানদের সেসব অস্ত্র সরবরাহ করেছে বলে তারা স্বীকার করেছে। তবে […]
রোহিঙ্গাদের ফেরত পাঠানো হবে: গওহর রিজভী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড.গওহর রিজভী বলেছেন, আন্তর্জাতিক চাপ সৃষ্টির মাধ্যমে হলেও রোহিঙ্গাদের মিয়ানমার ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে। তাদের ফিরিয়ে নেয়ার পর মিয়ানমার সরকার কি করবে, সেটা তাদের ব্যাপার। সোমবার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই মমিননগরে অবস্থিত ফিরদাউস নাসির চেরিট্যাবল হেলথ কমপ্লেক্স পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত হেলথ কমপ্লেক্সটি […]
অটো চালক অক্ষয়!

আমাদের দেশে সপ্তাহিক ছুটি শুক্রবার হলেও ভারতে কিন্তু তা রোববার। আর এই দিনটি সবাই নিজের মতো করেই কাটাতেন চান। যেমনটা করেছেন অক্ষয় দম্পত্তি। রোববার, ২৫ মার্চ ভোর ৪টেয় ঘুম থেকে উঠে পড়েছেন টুইঙ্কেল। সকাল ৯টার মধ্যেই নিজের লেখালেখি শেষ করেছেন। আর তারপর পোষ্যকে নিয়ে হাঁটতে বেড়িয়ে পড়েন। তার কিছুটা পরে টুইঙ্কেলের সঙ্গী হন হাবি অক্ষয়ও। […]
সু চি কি পদত্যাগ করেছেন?

যেকোনো মুহূর্তে অবসরে যেতে পারেন মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চি। এমন গুঞ্জন ছড়িয়ে পড়লেও রোববার এনএলডি’র এক মুখপাত্র সু চির এই পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। খবর দ্য ইরাবতী।মুখপাত্র ইউ মিও নিউন্ত ইরাবতীকে জানান, খবর বেরিয়েছে যে অং সান সু চি অবসরে যাবেন। আমি বললাম, না। তবে দলের কর্মীরা যদি কঠোর পরিশ্রম করেন, তবেই […]
খালেদাকে মুক্ত করতে জিয়ার মাজারে বিএনপির শপথ

কারারুদ্ধ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ নেতাকর্মীদের মুক্ত করতে শপথ নিয়েছেন দলটির নেতাকর্মীরা।মহান স্বাধীনতা দিবসে উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ শপথ নেন তারা। আজ (সোমবার) বেলা সাড়ে ১১টায় জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তারা। পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজকের এই দিনে খালেদা জিয়াসহ কারাগারে থাকা […]
পলাশবাড়ীর হোসেনপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

গাইবান্ধা প্রতিনিধি, স্বদেশ নিউজ২৪.কমঃ গাইবান্ধার পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। উপজেলার হোসেনরপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে সোমবার সকাল ৮টায় মেরীরহাট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণের শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা ও আত্মার মাখফিরাত কামনা করে পুষ্পমাল্য অর্পনের মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়। শহীদ মিনারের পাদদেশে ইউনিয়ন আওয়ামী […]
ছাড়পত্র পেলো সাইমন-মাহির ‘জান্নাত’

‘দুই নয়নের আলো’ খ্যাত নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিকের ‘জান্নাত’ ছবিটি বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে। এতে জুটি হয়েছেন ‘পোড়ামন’ খ্যাত নায়ক-নায়িকা সাইমন সাদিক ও মাহিয়া মাহি।রোববার সেন্সর বোর্ডে ছবিটি প্রদর্শনের পর বিনা কর্তনে ছাড়পত্র প্রদান করা হয়। আরটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন মোস্তাফিজুর রহমান মানিক।এরই মধ্যে ছবিটির মুক্তির প্রচারণা শুরু করেছে ‘জান্নাত’ টিম। নায়কের গ্রামের বাড়ি […]