আমিন জুয়েলার্সের ৬৮৯ ভরি সোনাসহ ২৪ লাখ টাকা চুরি

রাজধানী গুলশান ২ এর ডিসিসি মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত আমিন জুয়েলার্সের দোকান থেকে ৬৮৯ ভরি সোনা এবং ২৪ লাখ টাকা চুরির অভিযোগ পাওয়া গেছে।সোমবার সকালে দোকান খোলার পর চুরির বিষয়টি বুঝতে পারে কর্মচারীরা।দোকানটি থেকে ১০০০ টাকার নোট চুরি হলেও ১০০ টাকা ও ৫০০ টাকার নোট চুরি হয়নি। দোকানটির ছাদ কেটে চুরি করা হয়েছে বলে মনে […]

ঘানায় আজানের পরিবর্তে এসএমএস ব্যবহারের পরামর্শ

ঘানার রাজধানী আক্রার মসজিদগুলোতে মাইকে আজান না দিয়ে মোবাইলে এসএমএস বা হোয়াটসঅ্যাপে বার্তা দিয়ে নামাজের জন্য মুসল্লিদের ডাকতে বলা হয়েছে৷যদিও মুসলমানরা এই পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে৷সরকারের পক্ষ থেকে বলা হয়েছে শব্দদূষণ কমাতে এই পরিকল্পনা নেয়া হয়েছে।দেশটির পরিবেশমন্ত্রী কোয়াবেনা ফ্রিম্পং-বোয়েটেং রোববার  বলেন, টেক্সট কিংবা হোয়াটসঅ্যাপ দিয়ে কেন নামাজের সময়সূচি জানানো যাবে না? ইমাম সবাইকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠাতে পারেন৷ […]

সুফিয়া কামাল হলের ঘটনায় বহিষ্কার হলেন ‘নিযার্তিত’ ছাত্রীরাই

কোটা ইস্যুতে আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হলের ঘটনায় ‘নির্যাতিত’ মুর্শেদা খানমসহ ২৪ নেতাকর্মীকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংগঠনটি।গেলো ৮ এপ্রিল থেকে কোটা সংস্কারের দাবি টানা আন্দোলন শুরু হয়। চতুর্থদিনের মাথায় সুফিয়া কামাল হলে গভীর […]

সাকিবদের বেতন বৃদ্ধির সাথে আছে দুঃসংবাদও

বছর শেষে আবারও বেতন বাড়ছে চুক্তিভুক্ত ক্রিকেটারদের। গত বছরও বেতন বৃদ্ধি হয়েছিলো জাতীয় দলের খেলোয়াড়দের। একলাফে বেড়ে দাড়িয়েছিল দ্বিগুণে।আবারও বেতন বাড়ছে তবে গতবারের মত ১০০ ভাগ না। সেবার ‘এ প্লাস’ ক্যাটাগরিতে মাশরাফি, সাকিবের বেতন আড়াই লাখ থেকে উন্নীত করা হয় ৪ লাখ টাকায়। এরপর ‘এ’ ক্যটাগরিতে মাহমুদুল্লাহ রিয়াদের ২ লাখ থেকে বাড়িয়ে ৩ লাখ।‘বি’ ক্যাটাগরিতে […]

ফুটবল চোটে ফেললো মুশফিককে

মুশফিক যে গোড়ালিতে চোট পেয়েছে সেটা চারদিন আগে। এখন তাকে বিশ্রামে থাকতে হবে। আগামী কয়েক সপ্তাহ আমরা ওকে চেকাপ করবো। যদিও কয়দিন লাগে সেরে উঠতে সেটা এখনই বলা যাচ্ছে না। এমনটি বলছিলেন বিসিবি’র চিকিৎসক ডাক্তার দেবাশীষ চৌধুরী।বগুড়ায় বিসিএলের চতুর্থ রাউন্ডের চতুর্থ দিন সকালেই গা গরমের জন্য ফুটবল খেলতে গিয়ে বাঁ পায়ের অ্যাঙ্কেলে চোট পান মুশফিকুর […]

মোবাইলফোন অপারেটরদের বকেয়া দিতে বললো এনবিআর

দেশের বেসরকারি খাতের মোবাইলফোন অপারেটরদের বকেয়া রাজস্ব পরিশোধ করতে বললেন এনবিআর চেয়ারম্যান  মো. মোশাররফ হোসেন ভূঁইয়া।সোমবার রাজধানীর সেগুনবাগিচায় রাজস্ব ভবন সভাকক্ষে মোবাইলফোন অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (অ্যামটব) সঙ্গে আয়োজিত প্রাক-বাজেট আলোচনায় তিনি এ কথা বলেন।বর্তমানে মোবাইলফোন অপারেটরদের কাছে এনবিআরের এক হাজার কোটি টাকার ওপরে রাজস্ব বকেয়া রয়েছে।এনবিআর চেয়ারম্যান বলেন, ইন্টারনেট ব্যবহারের […]

আসিফা ধর্ষণ ইস্যুতে সোচ্চার হলেন তসলিমা নাসরিন

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের আট বছরের কন্যা শিশু আসিফা বানু। চলতি বছরের জানুয়ারিতে জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলার রাসানা গ্রামে এক সপ্তাহ ধরে আটকে রেখে ধর্ষণ করার পর হত্যা করা হয় ওই কন্যা শিশুকে। এবার আসিফা বানুকে নিয়ে মুখ খুললেন লেখিকা তসলিমা নাসরিন। খবর পশ্চিমবঙ্গ দৈনিক আনন্দবাজার। কাঠুয়ার নাবালিকা ধর্ষিতা আসিফার সঙ্গে ঘটে যাওয়া […]

মা হারানোর শোক কাটিয়ে ঢাকায় ফখরুল

মা হারানোর শোক কাটিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায় ফিরলেন। সোমবার বিকালে ঠাকুরগাঁও নিজ শহর ছেড়ে তিনি আকাশপথে ঢাকার উদ্দেশে যাত্রা করেন।এর আগে মির্জা ফখরুল তার পৈতৃক বাসভবনে জেলা, উপজেলা ও পৌর কমিটির স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় ও নতুন কমিটি ঘোষণা করেন।গেলো বুধবার দুপুরে মির্জা ফখরুলের মা ফাতেমা আমিন রাজধানীর একটি হাসপাতালে […]

মধুর ক্যান্টিনে ছাত্রলীগের দু গ্রুপে মারামারি

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও  কেন্দ্রীয় সহ সভাপতি আরেফিন সিদ্দিক সুজনের অনুসারীদের মধ্যে মারামারি হয়েছে। এতে ৬ ছাত্রলীগ কর্মী আহত হন। সোমবার (১৬ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে দুপুর আড়াইটার দিকে এই ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।সহসভাপতি আরেফিন সিদ্দিক সুজন আরটিভি অনলাইনকে জানান, কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগের অনুসারীদের হামলায় ছয় জন […]