বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চাই আমরা : চীনা বাণিজ্য বিষয়ক কাউন্সেলর

অর্থনৈতিক অংশীদার হিসেবে বাংলাদেশে, চীন একটি শান্তিপূর্ণ নিবার্চন দেখতে চায় বলে জানিয়েছেন দেশটির অর্থনৈতিক ও বাণিজ্য বিষয়ক কাউন্সিলর লি খুনাং জুন। বৃহস্পতিবার সকালে চীনা দূতাবাসে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। শিগগিরই পদ্মসেতুর রেল লাইনের জন্য চীনের এক্সিম ব্যাংকের সঙ্গে বাংলাদেশের ২শ’ ৬০ কোটি ডলারের ঋণচুক্তির কথাও জানান তিনি। লি খুনাং জুন বলেন, ‘আশা করছি বাংলাদেশের […]
বাদ পড়া ক্রিকেটারদের পাশে দাঁড়ালেন মাশরাফি

২০১৮ সালের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা ছোট করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি। গতবছরের চুক্তিতে থাকা ক্রিকেটারদের মধ্য থেকে বাদ পড়েছেন তাসকিন আহমেদ, সৌম্য সরকার, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত এবং কামরুল ইসলাম রাব্বি। বাদ পড়া ক্রিকেটারদের এমন দুর্দিনে নিজের স্বভাবসুলভ চেহারায় আবির্ভূত হয়েছেন ওয়ানডে দলপতি মাশরাফি বিন মুর্তজা। তাসকিন-সৌম্যদের আবারও ফিরিয়ে আনার জন্য […]
দিশার বলিউডে পথচলা

দিশা পাটানি। বলিউড অভিনেতা টাইগার শ্রফের সঙ্গে জুটি বেঁধে ‘বাঘি-টু’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। আহমেদ খান পরিচালিত এ সিনেমাটি মুক্তি পেয়েছিল ৩০ মার্চ। মুক্তির প্রথম সপ্তাহেই ১০০ কোটি রুপির উপরে আয় করে ছবিটি। তৃতীয় সপ্তাহে শুধু ভারতেই দেড়’ শ কোটি রুপির বেশি আয় করেছে। ‘বাঘি-টু’ বক্স অফিসে সফলতার পর ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার টু’ সিনেমার […]
কিমের সঙ্গে শিগগিরই আলোচনা : ট্রাম্প

উত্তর কোরীয় নেতা কিম জং উনের সঙ্গে খুব শিগগিরিই আলোচনায় বসার কথা জনিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে, বৈঠক ফলপ্রসূ না হলে আলোচনা থেকে বেরিয়ে আসবেন বলেও জানান তিনি।বুধবার, হোয়াইট হাউজে জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন ট্রাম্প। এসময়, পরমাণু নিরস্ত্রীকরণে উত্তর কোরিয়ার প্রতি সর্বোচ্চ চাপ অব্যাহত রাখার বিষয়ে […]
নির্দলীয় সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: ফখরুল

নির্দলীয় সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। এ সময় সকল রাজনৈতিক দলকে গণতন্ত্র পুনরুদ্ধারে জাতীয় ঐক্য গড়ে তোলারও আহ্বান জানান বিএনপির মহাসচিব। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার করতে […]
বাংলাদেশে বিনিয়োগে বিশ্বের শীর্ষ ব্যবসায়ীদের আহ্বান: প্রধানমন্ত্রীর

বিশ্বের শীর্ষ ব্যবসায়ী নেতাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় বুধবার দুপুরে লন্ডনের গিল্ড হলে কমনওয়েলথ বিজনেস ফোরাম আয়োজিত গোলটেবিল বৈঠকে এই আহ্বান জানান প্রধানমন্ত্রী। শান্তিপূর্ণ, স্থিতিশীল ও উন্নত এশিয়া গঠনে আন্তঃ-রাষ্ট্রীয় যোগাযোগ ও পারস্পরিক বোঝাপড়া বাড়ানোর আহ্বান জানান তিনি। এছাড়া ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র আমন্ত্রণে অন্যান্য সরকার প্রধানদের সঙ্গে বিজনেস ফোরামের […]
আগামী সপ্তাহেই আসছে ফুটবলের নতুন কোচ

অব্যবস্থাপনা আর ব্যক্তিগত ইচ্ছা-অনিচ্ছার বলি দেশের ফুটবল। অ্যান্ড্রু ওর্ড বিদায়ের এক মাস হতে চললো কিন্তু এখনও কোনো সিদ্ধান্তে আসতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন। কবে আসবে নতুন কোচ? কবে শুরু হবে মামুনুলদের ফিটনেস ক্যাম্প কি তা নিয়েও রয়েছে শঙ্কা। নতুন কোচের ব্যাপারে বাফুফে জানিয়েছে আগামী এক সপ্তাহের মধ্যেই চূড়ান্ত হবে জাতীয় ফুটবল দলের নতুন কোচ। পছন্দের […]
করের আওতায় আসছে সিএনজি-অটোরিকশা

সিএনজি চালিত অটোরিকশা এবং অন্যান্য থ্রি হুইলারকে আগামী ২০১৮-১৯ অর্থবছরের বাজেটে করের আওতায় আনা হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআর চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভুঁইয়া।আজ বৃহস্পতিবার এনবিআরের সভাকক্ষে অটোমোবাইল ও ট্রান্সপোর্ট ব্যবসায়ীদের সঙ্গে এক প্রাকবাজেট আলোচনায় তিনি এ কথা বলেন। এনবিআর চেয়ারম্যান বলেন, আগামী অর্থবছর থেকে সিএনজি থ্রি হুইলার মালিকদের ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বর বাধ্যতামূলক […]
নতুন টার্গেটে সরকার: রিজভী

সাঁজানো মামলায় খালেদাকে কারাগারে নিয়েও সরকার ক্ষ্যান্ত হননি উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিরোধী দলকে নির্বাচনের বাইরে রাখার সব চেষ্টায় ব্যর্থ হয়ে তারা এখন নতুন টার্গেটে হাটছে । বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, কারাবন্দি বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্য ও চিকিৎসা নিয়ে বারবার […]
২০ দলীয় জোটের বৈঠক রাতে

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট আজ বৃহস্পতিবার বৈঠকে বসছে। রাত আটটায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হবে। আগামী ১৫ মে অনুষ্ঠেয় গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে এ বৈঠক। বিএনপি সূত্রে জানা গেছে, বৈঠকে দুই সিটি কর্পোরেশনে জোটের একক কাউন্সিলর প্রার্থী করতে আলোচনা হতে পারে। এছাড়াও এতে জোটের শীর্ষ নেতা কারাবন্দী […]
সড়ক দুর্ঘটনায় মৃত্যুকে হত্যা হিসেবে গণ্য করতে চান বিশেষজ্ঞরা

চালকের বেপরোয়ায় অনিরাপদ হয়ে পড়েছে সড়ক। একের পর এক দুর্ঘটনায় বাড়ছে মৃত্যুর মিছিল। হাত, পা হারিয়ে পঙ্গুত্ব বরণ করছেন অসংখ্য মানুষ। পরিবহন মালিক ও চালকদের ঔদ্ধত্য আচরণ ও আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শনের কারণেই এমনটাই ঘটছে বলে মনে করছেন পরিবহন বিশেষজ্ঞরা। তারা চান সড়ক দুর্ঘটনায় মৃত্যুকে হত্যা হিসেবে গণ্য করতে। তা না হলে সড়কে বন্ধ হবে […]
বিশ্বের শীর্ষ ব্যবসায়ীদের বাংলাদেশে অধিক বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের শীর্ষ ব্যবসায়ী নেতাদের বাংলাদেশে আরো বেশি বিনিয়োগের আহ্বান জানিয়ে এ ক্ষেত্রে তাদের পূর্ণ সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, ‘আমি আপনাদের বিশেষ করে বুধবার এখানে উপস্থিত বিশ্বের ব্যবসা খাতের নেতৃবৃন্দকে বাংলাদেশে বিনিয়োগের আমন্ত্রণ জানাচ্ছি। নিশ্চিত থাকুন, আপনারা এশিয়ার সবচেয়ে গতিশীল এফডিআই-বান্ধব সরকারের পূর্ণ সহযোগিতা পাবেন।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার বিকেলে এখানে […]
শুধু সমালোচনাই নয়, উন্নয়নের চিত্র তুলে ধরাও গণমাধ্যমের দায়িত্ব : তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘শুধু সমালোচনা নয়, উন্নয়নের চিত্র তুলে ধরাও গণমাধ্যমের পবিত্র দায়িত্ব।’ তিনি বলেন, ‘গণমাধ্যমকে তুলে ধরতে হবে এ দেশের অর্থনীতির মূল তিনটি স্তম্ভ- কৃষক, পোশাক শ্রমিক ও বৈদেশিক মুদ্রা উপার্জনকারী প্রবাসীদের কথা। সেই সাথে সৎ উদ্যোক্তা ও বিভিন্ন পেশাজীবী মানুষের কথাও তুলে ধরতে হবে।’ রাজধানীতে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) সেমিনার হলে […]
শক্তিশালী ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় নিহত ২

ইন্দোনেশিয়ার মধ্যাঞ্চলীয় জাভা প্রদেশে ৪ দশমিক চার মাত্রার একটি ভূমিকম্পে নিহত হয়েছেন দুই জন। এছাড়া আহত হয়েছে আরও অন্তত ২১ জন। এতে তিন শতাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।গতকাল বুধবার স্থানীয় সময় দুপুর ১টা ২৮ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। বৃহস্পতিবার দেশটির দুর্যোগ সংস্থার এক কর্মকর্তা একথা জানিয়েছেন। খবর সিনহুয়া।প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র সুতোপো পুরউ নুগরোহো জানান, […]
স্থানীয় সরকার নির্বাচনে সেনা মোতায়েনের দাবি অযৌক্তিক : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনে সেনা মোতায়েনের দাবি অযৌক্তিক। বিএনপি যখন ক্ষমতায় ছিলো তখন কোন নির্বাচনেই সেনা মোতায়েন করেনি। রাজধানীর হাতিরঝিলে মোবাইল কোর্টের কার্যক্রম পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ‘যখন আপনারা (বিএনপি) ক্ষমতায় ছিলেন, তখন কি স্থানীয় সরকার নির্বাচনে […]