ড. ইউনূসের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল ৭ আগস্ট

52ccc5df426575555c33c6eaedbbaded 5717fe487b59d

নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে প্রতারণা মামলার প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৭ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুব্রত ঘোষ শুভ প্রতিবেদন দাখিলের পরবর্তী ওই দিন ধার্য করেন। মামলার প্রতিবেদন দাখিলের জন্য আজ দিন ধার্য ছিল। কিন্তু পুলিশ তা দাখিল না করায় আদালত এ নির্দেশ দেন।গত ২০ মার্চ ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স তাজ এন্টারপ্রাইজের […]

বিএনপি নেতা এম শামসুল ইসলাম মারা গেছেন

bnp 111160

সাবেক তথ্যমন্ত্রী ও শিল্পমন্ত্রী বিএনপি নেতা এম শামসুল ইসলাম মারা গেছেন। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর। শামসুল ইসলাম দুই ছেলে, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার তার মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন। শামসুল ইসলাম ১৯৯১ সালের মুন্সীগঞ্জ-৩ আসন […]

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফকে সংসদে অযোগ্য ঘোষণা

asif 111157

কিস্তানের পররাষ্ট্রমন্ত্রী খাজা আসিফকে সংসদে অযোগ্য ঘোষণা করেছে দেশটির সর্বোচ্চ আদালত। এর সঙ্গে, সংযুক্ত আরব আমিরাতের একটি প্রতিষ্ঠানের তার কাজ করার ব্যাপারেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দেশটির কয়েকটি সংবাদমাধ্যম সূত্রে এখবর জানা গেছে। নির্বাচনে নমিনেশন পাওয়ার কাগজপত্রে বৈদেশিক চাকরি ও বেতনের পূর্ণাঙ্গ বিবরণ না দেয়ায় খাজা আসিফের বিরুদ্ধে আদালতে পিটিশন দেয় ইমরান খানের তৈহরিক-ই-ইনসাফ (পিটিআই) […]

হিনা খানকে অশ্লীল এমএমএস প্রকাশের হুমকি

Hina Khan bg20180107180431

ভারতের টেলিভিশন শো বিগ বসে থাকাকালীন শিল্পা শিন্দের সঙ্গে বিকাশ গুপ্তার ঘনিষ্ঠ ভিডিও প্রকাশ হয়েছে।এদিকে শিল্পার দাবি, ইন্টারনেটে যে ভিডিও ছড়িয়ে পড়েছে সেখানে বিকাশের সঙ্গে অন্য কোনো মেয়ে ছিল। আর একথা বলেই ক্ষান্ত হননি তিনি, পরে সেই মেয়েটির একটি পর্ন ভিডিও টুইটারে শেয়ারও করেন এই অভিনেত্রী। আর বিষয়টি নিয়ে তাকে জোর আক্রমণ করেন হিনা খান এবং […]

টি-২০ মর্যাদা পাচ্ছে ৮৬ দেশ

icc 111149

টি-২০ মর্যাদা দেয়া হচ্ছে আইসিসির সহযোগী সব দেশকে। বৃহস্পতিবার কলকাতায় আইসিসির নির্বাহী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।আইসিসির সিইও ডেভিড রিচার্ডসনের বরাতে ক্রিকবাজের খবরে বলা হয়েছে, ১০৪টি সহযোগী দেশের পুরুষ এবং নারী দলকে টি-২০ স্ট্যাটাস দেয়া হচ্ছে। আইসিসির মোট ১০৪ সদস্য দেশের মধ্যে ১২টি স্থ্যায়ী সদস্য। বাকি ৯২ দেশ হসযোগী সদস্য। বর্তমানে টি-২০ মর্যাদা আছে ১৮টি […]

কয়েক ঘণ্টা পরেই আলোচনায় বসছেন কিম-মুন

nsk today 111154

আর মাত্র কয়েক ঘণ্টা পরেই আলোচনায় বসতে যাচ্ছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে-ইন। শুক্রবার দু’দেশের মধ্যে এ শীর্ষ সম্মেলনের মূল আলোচ্য বিষয় হবে উত্তর কোরিয়াকে পরমাণু অস্ত্রমুক্ত করা।তবে আন্তঃকোরীয় শীর্ষ এ সম্মেলনে পিয়ংইয়ং-কে পরমাণু নিরস্ত্রীকরণে কোনো চুক্তিতে রাজি করানো কঠিন হবে বলে আশঙ্কা করছে সিউল। সম্মেলনে যোগ […]

রানা প্লাজা দুর্ঘটনার ক্ষতিপূরণ পায়নি সবাই: টিআইবি

rmg 111145

সরকার, মালিকপক্ষ ও ক্রেতাজোটের ত্রিমুখী ব্যর্থতায় রানা প্লাজা দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সবাই ক্ষতিপূরণ পায়নি, এমনকি এ ঘটনার সুষ্ঠু বিচারও করতে পারেনি সরকার। বৃহস্পতিবার সকালে রাজধানীর ধানমন্ডিতে তৈরি পোশাক খাতে সুশাসন: অগ্রগতি ও চ্যালেঞ্জ’ বিষয়ে গবেষণা প্রতিবেদনে এসব পর্যালোচনা তুলে ধরে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি। যদিও, টিআইবির এমন প্রতিবেদন প্রকৃত তথ্য নির্ভর নয় বলেই মনে করছেন শ্রম প্রতিমন্ত্রী, […]

চ্যাম্পিয়নস ট্রফি বাদ!

1496130524

কোনোভাবেই থিতু হতে পারছে না আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। ২০১৭ সালে অনুষ্ঠিত সবশেষ চ্যাম্পিয়নস ট্রফিও মন জয় করতে পারেনি আইসিসি’র। আজ আইসিসি ঘোষিত আগামী ২০২২ সাল পর্যন্ত এফটিপি সূচিতে নেই ক্রিকেটের মিনি বিশ্বকাপ খ্যাত মেগা ইভেন্টটি।কলকাতায় গত ক’দিন ধরে চলছিল আইসিসি’র বোর্ড সভা। যেখানে ক্রিকেটকে আরও ঢেলে সাজাতে নেয়া হয় বিভিন্ন উদ্যোগ এবং সিদ্ধান্ত। আজ বোর্ড […]

ভারত সফরে তিস্তা ইস্যুতে আলোচনা হয়েছে: ওবায়দুল কাদের

image 32453 1522220558

আওয়ামী লীগের প্রতিনিধি দলের ভারত সফরে তিস্তা, রোহিঙ্গাসহ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার বিকেলে ধানমন্ডিতে দলের সভাপতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, জাতীয় স্বার্থেই ভারতে সঙ্গে আমাদের সম্পর্ক রাখাতে হবে। আওয়ামী লীগের এক সাধারণ সম্পাদক বলেন, তিস্তা চুক্তি নিয়ে আমাদের […]

দিল্লির নেতৃত্ব ছাড়লেন গৌতম গম্ভীর

gautam 111038

আইপিএলে লাগাতার হারের পর দিল্লির নেতৃত্ব ছাড়লেন গৌতম গম্ভীর। নিচ্ছেন না এ মৌসুমের পারিশ্রমিকও। অন্যদিকে তার পরামর্শেই দিল্লির নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে শ্রেয়স আয়ারকে।চলতি আইপিএলে ছয়টি ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় পেয়েছে দিল্লি। আর এই বাজে পারফরমেন্সের দায় সবটাই নিজের কাঁধে নিয়েছেন গম্ভীর। অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণায় বলেছেন, পয়েন্ট টেবিলের যে জায়গায় […]

আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ ছাড়া মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ফিরিয়ে নেবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

kamal home b 20180118172041

আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ ছাড়া মিয়ানমার সরকার কখনোই রোহিঙ্গাদের ফিরিয়ে নেবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।নিউইয়র্কে সময় সংবাদকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন একথা বলেন। রোহিঙ্গা প্রত্যাবাসনে দ্বিপক্ষীয় চুক্তির পরিবর্তে, কয়েকটি দেশের সমন্বয়ে বহুপক্ষীয় চুক্তি সইয়ের প্রয়োজনীয়তাও তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেসব মিয়ানমাররা আমাদের দেশে ঢুকে পড়েছে অবশ্যই তারা সব কিছু হারিয়ে এদেশে […]

তারেক বাংলাদেশের নাগরিকত্ব বিসর্জন দিয়েছেন: মাহবুবে আলম

attorny general 1

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পাসপোর্ট সমর্পণ করে বাংলাদেশি নাগরিকত্ব বিসর্জন দিয়েছেন বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। বুধবার দুপুরে সুপ্রিম কোর্টের নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তারেক রহমানের পাসপোর্ট ইস্যু নিয়ে বিএনপি রাজনীতি করছে বলেও দাবি করেন অ্যাটর্নি জেনারেল।অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, তারেক রহমানের কাছে পাসপোর্ট নেই। যেকোনো নাগরিক যদি […]

রোহিঙ্গা ঠেকাতে সীমান্তজুড়ে অতিরিক্ত বিএসএফ মোতায়েন

image 39875 1524732851

রোহিঙ্গাদের প্রবেশ ঠেকাতে বাংলাদেশের সঙ্গে ৪ হাজার ৯৬ কিলোমিটার সীমান্তজুড়ে অতিরিক্ত বিএসএফ সদস্য মোতায়েন করেছে ভারত। ১২০টি পয়েন্টে সতর্ক অবস্থান নিয়েছে বিএসএফ জওয়ানরা। বুধবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এমন তথ্য প্রকাশ করেছে দ্য টেলিগ্রাফ ইন্ডিয়া। টেলিগ্রাফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, রোহিঙ্গাদের গ্রেপ্তারের পরিকল্পনা নেই ভারতের। বিএসএফকে নির্দেশ দেয়া হয়েছে যেন তারা রোহিঙ্গাদের ফিরিয়ে দেয়।ভারতে […]

প্রতিশোধের ম্যাচে রিয়ালের কাছে হারল বার্য়ান

aaa 20180426031420 111086

প্রতিশোধ নিতে পারলো না স্বাগতিক বার্য়ান মিউনিখ। নিজেদের মাঠে রিয়াল মাদ্রিদের বিপক্ষে লিড নিয়েও হেরেছে বাভারিয়ানরা। সেমিফাইনালের প্রথম লেগে ২-১ গোলের দারুণ জয়ে ফাইনালের পথে এগিয়ে গেল জিদানের রিয়াল মাদ্রিদ।অ্যালিয়েঞ্জ অ্যারেনায় শুরু থেকেই ভাগ্য সহায় ছিলো না মিউনিখের। ইনজুরির কারণে ৮ ও ৩৫ মিনিটে আরিয়েন রোবেন ও বোয়েটংয়ের মতো ফুটবলারকে হারাতে হয় তাদের। কিন্তু ম্যাচের […]

অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

Sheikh Hasina2

তিনদিনের সরকারি সফরে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২৬ এপ্রিল) দুপুর ১টা ৫০ মিনিটের দিকে থাই এয়ারওয়েজের একটি বিমানে করে সিডনির উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি। শুক্রবার সকালে তার সিডনি পৌঁছানোর কথা রয়েছে। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন এ তথ্য নিশ্চিত করেছেন। হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে মন্ত্রিসভার সদস্য, সরকারের উচ্চ পদস্থ […]