তৃপ্তির লাশ উদ্ধার, রহস্য

স্বামীর সোহাগে তুষ্ট ছিলেন না তৃপ্তি। অভিমানী তৃপ্তি পাড়ি জমালেন না ফেরার দেশে। ৫ দিন আগে নিখোঁজ হয়েছিলেন তৃপ্তি। স্বামী, পিতা-মাতা হন্য হয়ে খুঁজেছেন তাকে। কিন্তু পাননি। অবশেষে গত বুধবার তৃপ্তির গলিত লাশ মিলল সুনামগঞ্জের দোয়ারাবাজারের সুরমা নদীতে। তবে- এরই মধ্যে তৃপ্তির মৃত্যু নিয়ে রহস্য দানা বেঁধেছে। পুলিশ জোর দিয়ে বলছে- তৃপ্তি আত্মহত্যা করেছে। কিন্তু […]
পাসপোর্টের সঙ্গে নাগরিকত্বের সম্পর্ক নেই- ডিজি

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের ‘নাগরিকত্ব বা পাসপোর্ট থাকা না থাকা’- বিতর্কের মধ্যেই বিষয়টি নিয়ে কথা বলেছেন পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাসুদ রেজওয়ান। গতকাল পাসপোর্ট অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, নাগরিকত্বের সঙ্গে পাসপোর্টের কোনো সম্পর্ক নেই। বাংলাদেশে সবার কি পাসপোর্ট আছে? না থাকলে তারা কি নাগরিকত্ব হারিয়েছেন? তা তো […]
বিকাশের শেয়ার কিনছে আলিবাবা

আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশের সঙ্গে চুক্তি হয়েছে চীনা বহুজাতিক কোম্পানি আলিবাবা গ্রুপের আরেক প্রতিষ্ঠান আলি পের। বিকাশের বিশ শতাংশ শেয়ার কিনছে তারা। গতকাল রাজধানীর একটি হোটেলে চুক্তিসই অনুষ্ঠান শেষে বিকাশের মূল প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, বিকাশের শেয়ারের ৫১ শতাংশ ব্র্যাক ব্যাংকেরই থাকছে। বাকি ৪৯ […]
রানা প্লাজা ধসের পর চাকরি হারিয়েছেন ৪ লাখ শ্রমিক

রানা প্লাজা দুর্ঘটনার পর বিভিন্ন কারণে প্রায় ১২০০ পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে। এ কারণে চাকরি হারিয়েছে প্রায় ৪ লাখ শ্রমিক। এ ছাড়া প্রধান পোশাক রপ্তানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশের শ্রমিকদের কম মজুরি, বিনা মজুরিতে কাজ করিয়ে নেয়া, প্রসূতিকালে চাকরিচ্যুত, ক্ষতিপূরণ না দেয়াসহ নানা চ্যালেঞ্জ রয়ে গেছে এ খাতটিতে। গতকাল টিআইবি’র ধানমন্ডিস্থ কার্যালয়ে ‘তৈরি পোশাক খাতে […]
অস্ট্রেলিয়া গেলেন প্রধানমন্ত্রী

গ্লোবাল সামিট অব উইমেন সম্মেলনে যোগ দিতে তিনদিনের সরকারি সফরে অস্ট্রেলিয়া গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্যাংকক হয়ে প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়া যান। প্রধানমন্ত্রী ও সফরসঙ্গী বহনকারী থাই এয়ারওয়েজের বিমানটি ব্যাংককের সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল স্থানীয় সময় ৪টা ৫০ মিনিটে অবতরণ করে।সেখানে রয়্যাল থাই সরকারের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে সংযুুক্ত মন্ত্রী কোবসাক পুত্রাকল এবং থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত সাইদা মুনা […]
আসছে রমজানে রোজাদারদের উপকারার্থে ছোলাতে লাভ করবেন না হারুন মিয়া!

আসন্ন রমজানকে উপলক্ষ করে অনুসরণীয় এক দৃষ্টান্ত স্থাপন করলেন টঙ্গীর এরশাদনগর ছোট বাজারের ব্যবসায়ী হারুন মিয়া। তিনি জানিয়েছেন, এই রমজানে ছোলা বুট বিক্রিতে তিনি এক পয়সাও লাভ করবেন না। বাজারের সবচেয়ে বড় পাইকারি দোকানটিই এই হারুন মিয়ার। আশপাশের সব দোকানদার তার দোকান থেকেই পাইকারি মাল কেনেন। প্রতিদিন অসংখ্য পণ্য বিক্রি হয় তার দোকানে। রমজানে ছোলা […]
‘ভারত সফরে নির্বাচন নিয়ে আলোচনা হয়নি’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিদেশি শক্তি কাউকে ক্ষমতায় বসাতে পারে না। বিদেশিরা আমাদের শুধুমাত্র বন্ধু হতে পারে, ক্ষমতায় রাখার মালিক দেশের জনগণ। সম্প্রতি ভারত সফরে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়নি উল্লেখ করে তিনি বলেন, ভারত কি আমাদের ক্ষমতায় বসাবে? ৭৫ এর পরবর্তী সময়েও তারা আমাদের কোনো বিষয় নিয়ে হস্তক্ষেপ করেনি। […]
হরর গল্পে মৌ

জনপ্রিয় অভিনেত্রী, মডেল ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ। টিভি পর্দায় এখন খুব কম দেখা যায় তাকে। প্রতি বছর বিশেষ দিবসের দু-একটি নাটক-টেলিছবিতে অভিনয় করেন তিনি। আগামী ৩০শে এপ্রিল তিনি ক্যামেরার সামনে দাঁড়াবেন ‘অথবা শ্রাবণের বৃষ্টিতে’ শিরোনামের একটি নাটকের জন্য। এটিতে তার বিপরীতে অভিনয় করবেন ইন্তেখাব দিনার। এটি রচনা ও নির্মাণ করছেন অঞ্জন আইচ। নাটকটিতে মৌ […]
বিয়ে করলেন নাবিলা

‘আয়নাবাজি’খ্যাত তারকা মাসুমা রহমান নাবিলা বিয়ে করলেন আজ। পাত্র জোবাইদুল হক রিম। পেশায় ব্যাংকার। রাজধানীর মহাখালীর একটি কনভেনশন সেন্টারে আজ বৃহস্পতিবার দুপুরে নাবিলা ও জোবাইদুল হক রিমের বিয়ে হয়। অনুষ্ঠানে নাবিলার আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব ছাড়াও উপস্থিত ছিলেন গণমাধ্যমের বিভিন্ন অঙ্গনের একঝাঁক তারকা। তাঁরা হলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, মিথিলা, বন্যা মির্জা, মারিয়া নূর, স্পর্শীয়া, […]