রমজানের খবর অন্যকে জানানো নিয়ে দোজখ হারামের গুজব

রমজানের খবর অন্যকে জানানো নিয়ে দোজখ হারামের গুজব এটা হাদিসের নামে বানানো কথা, যার কোনো ভিত্তি নেই কয়েকদিন আগে ফেসবুকের ইনবক্সে একটি বার্তা পেলাম। তাতে লেখা ‘প্রথম রমজান শুরু হবে ২৭ মে, নবী পাক (সা.) বলেছেন, রমজানের খবর যে লোক আগে অন্য কোনো ব্যক্তিকে দেবে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে; অতএব আপনিও রমজানের […]
গাজা নিয়ে নিরাপত্তা পরিষদে উত্তপ্ত বাক্য বিনিময়

ফিলিস্তিনের গাজায় চলমান সহিংস পরিস্থিতি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে উত্তপ্ত বাক্য বিনিময় করেছেন ফিলিস্তিনি ও ইসরাইলি প্রতিনিধিরা। সোমবার ইসরাইলি সেনাদের গুলিতে প্রায় ৫৮ জন নিরস্ত্র ফিলিস্তিনি প্রতিবাদকারী নিহত হন। তাদের জানাজা মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। জাতিসংঘে ফিলিস্তিনের দূত একে ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে অভিহিত করেছেন। অপরদিকে ইসরাইল গাজার শাসক হামাসের বিরুদ্ধে নিজ জনগণকে জিম্মি করার অভিযোগ […]
দক্ষিণ কোরিয়ার সঙ্গে আলোচনা বাতিল উত্তরের বিশ্বজমিন

দক্ষিণ কোরিয়ার সঙ্গে উচ্চ পর্যায়ের আলোচনা বাতিল করেছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সামরিক মহড়ার প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ নিয়েছে দেশটি। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় প্রচার মাধ্যম এ খবর দিয়েছে। উত্তর কোরিয়ার সরকারি সংবাদ সংস্থা কেসিএনএ বলেছে, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়াকে উস্কানি হিসেবে দেখছে দেশটি। এই মহড়ার প্রতিবাদে শুধু দক্ষিণের সঙ্গে আলোচনা বাতিল করেই […]
মিশর দলে ৪৫ বয়সী ইশাম

লিভারপুলের হয়ে ইউরোপ মাতানো মোহাম্মদ সালাহকে নিয়ে বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা করেছে মিশর। গোড়ালির ইনজুরি আক্রান্ত আর্সেনাল মিডফিল্ডার মোহাম্মদ এলনেনিকে ২৯ সদস্যের দলে রেখেছেন আর্জেন্টাইন কোচ হেক্টর কুপার। বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বয়স্ক গোলরক্ষকের রেকর্ড গড়তে যাচ্ছেন ৪৫ বছর বয়সী মিশর অধিনায়ক ইশাম এল হাদারি। গত আসরে ৪৩ বছর বয়সে মাঠে নেমেছিলেন কলম্বিয়ার ফারিদ মনড্রাগন। দীর্ঘ […]
ইংল্যান্ড টেস্ট দলে ফিরলেন বাটলার

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের জন্য ইংল্যান্ড জাতীয় দলে ফিরলেন জস বাটলার। গতকাল ১২ সদস্যের দল ঘোষণা করে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। ঘোষিত এ দলে সুযোগ দেয়া হয়েছে মাত্র ১৬টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলা ২০ বছর বয়সী ডমিনিক বেসকে। ২৭ বছর বয়সী বাটলারও এই বছর কোনো প্রথম শ্রেণীর ম্যাচে মাঠে নামেননি। কিন্তু ভারতীয় প্রিমিয়ার লীগে দারুণ […]
কেন্দ্র থেকে কেন্দ্রে জাল ভোটের গ্রুপ

এ এক অন্য রকম ভোট। স্থায়ীভাবে ভোটকেন্দ্র দখল না করলেও নগরীজুড়ে ছিল আতঙ্ক। নগরজুড়ে সব কেন্দ্রেই ছিল সরকারদলীয় প্রার্থী তালুকদার আবদুল খালেকের লোকজনের আধিপত্য। ৩০ থেকে ৪০ জনের একটি গ্রুপ জাল ভোট দেয়ার মিশনে নামে। ভোটের শুরু থেকে শেষ পর্যন্ত জাল ভোট দেয়া চালিয়ে যায় নিশ্চিন্তে। নৌকা প্রতীকের প্রার্থীর সঙ্গে সাংবাদিক ও পর্যবেক্ষক বের হলেই […]
‘আমাদের কষ্ট হবে ভেবে ভোটটা ওরাই দিয়ে দিয়েছে’

বেলা তখন সাড়ে ১১টা। খুলনা নগরীর রূপসা প্রাথমিক বিদ্যালয়ের মূল গেটের সামনে বিশাল জটলা। রয়েছে বিজিবি-পুলিশের বহর, কড়া পাহারা। এরইমধ্যে একজন হম্ভিতম্ভি করে বেরিয়ে এলেন। সঙ্গে তারই পরিবারের দুই সদস্য। ভোট দিতে না পারার আক্ষেপ জানালেন।একইসঙ্গে ব্যঙ্গ করে বললেন, আমাদের কষ্ট হবে ভেবে ভোটটা ওরাই দিয়ে দিয়েছে। সব ব্যালট পেপার শেষ। এ সময় সেখানে ছুটে […]
মানুষ এখন স্বস্তিতে শান্তিতে আছে

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘গণতন্ত্রের মা’ আখ্যা দেয়া জনগণের সঙ্গে তামাশা বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, যে ভোট চুরিতে এক্সপার্ট, মানুষ খুনে এক্সপার্ট, ?দুর্নীতিতে এক্সপার্ট, কালো টাকা সাদা করে, এতিমের অর্থ আত্মসাৎ করে, সে আবার গণতন্ত্রের মা হয়? এটা দেশের মানুষকে নিয়ে তামাশা করা, আর কিছু নয়। গতকাল গণভবনে ২১শে আগস্ট গ্রেনেড […]
সৌদি আরবে রোজা শুরু বৃহস্পতিবার

সৌদি আরবে পবিত্র রমজান শুরু হচ্ছে বৃহস্পতিবার। চাঁদ দেখা কমিটি পবিত্র রমজানের চাঁদ দেখতে না পেয়ে এ সিদ্ধান্ত নিয়েছেন। সৌদি আরবের চাঁদ পর্যবেক্ষণকারীরা বলেছেন, তারা মঙ্গলবার কোথাও পবিত্র রমজানের চাঁদ দেখতে পান নি। এর অর্থ হলো সেখানে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। অর্থাৎ বুধবার রাতে সৌদি আরবের মুসলিমরা সেহরি খেয়ে পবিত্র রোজা রাখা […]
জেল থেকে মুক্তি পেলেন আনোয়ার ইব্রাহিম

জেল থেকে মুক্তি পেয়েছেন মালয়েশিয়ায় সংস্কারপন্থি সাবেক উপ প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। রাজকীয় সাধারণ ক্ষমা অনুমোদনের পর আজ বুধবার তিনি মুক্তি পান। তার জোট মালয়েশিয়ায় জাতীয় নির্বাচনে ঐতিহাসিক বিজয় অর্জনের পর তার মুক্তির পথ খুলে যায়। এ খবর দিয়েছে মালয়েশিয়ার স্টার অনলাইন। ৭০ বছর বয়সী আনোয়ার ইব্রাহিমকে সমকামিতার অভিযোগে জেল দেয়া হয় ২০১৫ সালে। তবে তার […]
‘আমরা দুজন দুজনকে বুঝি’

ঢালিউডের নতুনদের মধ্যে সম্ভাবনাময়ী একজন হলেন মডেল-অভিনেত্রী পূজা চেরি। তার মুক্তিপ্রাপ্ত প্রথম ছবির নাম ‘নূর জাহান’। এ ছবিতে কলকাতার অভিনেতা আদৃতের বিপরীতে অভিনয় করেছেন। এ ছবি মুক্তির আগে ‘পোড়ামন টু’ ছবি নিয়ে আলোচনায় আসেন পূজা। ছবিটি এবারের ৭১তম কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়। সেখানে ছবিটি নিয়ে হাজির হন এ ছবির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার […]
পঞ্চায়েত নির্বাচনের সহিংসতা নিয়ে কঠোর সমালোচনা মোদীর

পশ্চিমবঙ্গে পঞ্চায়েত নির্বাচনের সহিংসতা নিয়ে কঠোর সমালোচনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গতকাল মঙ্গলবার মোদী বলেছেন, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনে গণতন্ত্র নিহত হয়েছে। গত সোমবার রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক সহিংসতা এবং মঙ্গলবার পর্যন্ত ২১ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। প্রধানমন্ত্রীর নির্দেশে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণায়ে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে পশ্চিমবঙ্গ সরকারের কাছে। তবে মঙ্গলবার মোদী বলেছেন, অনেক নির্দোষ ব্যক্তির মৃত্যু […]
সম্মাননা পেলেন নওশাবা

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান স্টামফোর্ড ইউনিভার্সিটি থেকে সম্মাননায় ভূষিত করা হয়েছে চলতি সময়ের দর্শকপ্রিয় অভিনেত্রী কাজী নওশাবাকে। ১৪ই মে বিশ্ববিদ্যালয়ের মাদকবিরোধী একটি সেমিনারে তাকে এই সম্মাননা দেওয়া হয় বলে জানান তিনি। নওশাবা বলেন, আমি সত্যি অবাক হয়েছি তাদের এই সম্মাননায়। আমি আগে থেকে এই সম্মাননা সম্পর্কে কিছু জানতাম না। আমাকে সেমিনারে যোগ দিতে বলা হয়। আমি যথাসময়ে […]
দুই দেশের হয়ে টানা দুই ফাইনাল খেলেছিলেন যিনি

১৯৩৪ বিশ্বকাপে ইতালি ফুটবল দল। মন্টি বাঁ থেকে প্রথম। ছবিটি বিশেষ প্রক্রিয়ায় রঙিন করা হয়েছে। বিশ ও তিরিশের দশকে দাপিয়ে খেলেছেন মন্টি। বিশ্বকাপের ইতিহাসে তিনি আজও একটি জায়গায় অনন্য—দুটি আলাদা দেশের হয়ে টানা দুটি বিশ্বকাপের ফাইনাল খেলেছেন মন্টি। প্রথম দুই বিশ্বকাপেই এই অনন্য কীর্তি গড়া মন্টি আরও একটি জায়গায় অনন্য—এই দুটি টুর্নামেন্টেই তিনি খেলেছেন মাথার […]
শেষ চারের আরও কাছে কলকাতা

মাঠের লড়াইয়ের মতো আইপিএলের পয়েন্ট তালিকাটাও কম জমজমাট নয়। শেষ চারের লড়াইয়ের জন্য এই মুহূর্তে লড়তে হচ্ছে পাঁচটি দলকে। এই পাঁচ দলের মধ্যে রয়েছে রাজস্থান রয়্যালস ও কলকাতা নাইট রাইডার্সও। আজ ইডেন গার্ডেনে শেষ চারের আরও কাছে যাওয়ার লড়াইয়েই নেমেছিল দুই দল। রাজস্থানকে ৬ উইকেটে হারিয়ে প্লে অফের সম্ভাবনাটা আরও উজ্জ্বল করল কলকাতা। অপরাজিত ৪১ […]