‘কোটা বিষয়ে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন’

154812 bangladesh pratidin bd pratidin

জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল কাশেম মোহাম্মদ মহিউদ্দিন বলেছেন, সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা পর্যালোচনা, সংস্কার ও বাতিলের সুপারিশসহ প্রতিবেদন সরকারের বেঁধে দেয়া ১৫ কর্মদিবসের মধ্যেই জমা দেওয়া হবে। আজ রবিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিবের সভাকক্ষে কমিটির প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। বৈঠকে সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ বিভাগ সচিব মোহাম্মদ শফিউল আলম। কমিটির প্রথম বৈঠক […]

শ্রীদেবী খুশি ছিলেন না মেয়ে জাহ্নবীর সেই সিদ্ধান্তে

144233 bangladesh pratidin sridevi jhanvi

‘ধড়ক’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হতে যাচ্ছে বলিউড অভিনেত্রী শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুরের। কিছুদিন বাদেই মুক্তি পাবে ছবিটি। তবে সেই ছবি মুক্তির আগেই জাহ্নবী জানালেন, তার অভিনয়ে আসার সিদ্ধান্তে খুব বেশি খুশি ছিলেন না শ্রীদেবী কাপুর। সম্প্রতি এক সাক্ষাৎকার দিয়েছেন জাহ্নবী কাপুর তার ধড়ক সিনেমা, তার অভিনয়ে আসাসহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। সেই সাক্ষাতকারেই এক […]

‘বিজ্ঞান ও কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব দিচ্ছে সরকার’

132456 bangladesh pratidin bdp pm speech

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রযুক্তি জ্ঞান সম্পন্ন জাতি গড়তে বিজ্ঞান ও কারিগরি শিক্ষার ওপর গুরুত্ব দিচ্ছে বর্তমান সরকার। তাই মেধাবীদের উৎসাহিত করতে প্রত্যন্ত অঞ্চল থেকে খুঁজে বের করে তাদের পুরস্কৃত করা হচ্ছে। আজ রবিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৃজনশীল মেধা অণ্বেষণ এর মেধাবীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধামন্ত্রী আরও বলেন, […]

ক্যাটরিনা বিপজ্জনক মানুষ: সোনাক্ষী

sonakshi katrina e1530882417356 2081728833

কিছুদিন আগে খবরে প্রকাশ, সালমান খানের দাবাং ট্যুরে ক্যাটরিনা কাইফ ও জ্যাকলিন ফার্নান্ডেজের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে। এবার ক্যাটরিনার বিরুদ্ধে নালিশ দিলেন দাবাং ট্যুরের আরেক অভিনেত্রী সোনাক্ষী সিনহা। সম্প্রতি তিনি সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে বলেছেন, ‘ক্যাটরিনা একজন বিপজ্জনক মানুষ। তার থেকে দূরে থাকা উচিত।’ কিন্তু এখানে ক্যাটরিনা ও জ্যাকলিনের মতো সমস্যা […]

চট্টগ্রামের ম্যাক্স ও মেট্রোপলিটন হাসপাতালে র‌্যাবের অভিযান

max hospitale aamr 1865259318

বিভিন্ন অনিয়ম ও অব্যবস্থাপনার বিরুদ্ধে চট্টগ্রামের ম্যাক্স ও মেট্রোপলিটন হাসপাতালে অভিযানে নেমেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)। ৮ জুলাই, রবিবার বেলা ১১টায় নগরীর মেহেদীবাগে অবস্থিত আলোচিত ম্যাক্স হাসপাতাল ও জিইসিস্থ ওআর নিজাম রোডে অবস্থিত মেট্রোপলিটন হাসপাতালে আইনশৃঙ্খলা বাহিনীর এলিট ফোর্সের অভিযান শুরু হয়। র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান জানান, হাসপাতাল ও ক্লিনিকগুলোর বিরুদ্ধে নানা […]

জামের বিচি দিয়ে করুন ডায়াবেটিস নিয়ন্ত্রণ

resize 720x430x0x0image 45954 1531021590

ডায়াবেটিস নিয়ন্ত্রণে জামের উপকার থাকলেও, জামের বিচিও কিন্তু কোনও অংশে কম নয়। মৌসুমি এ ফলটির বিচি হজমের সমস্যা সমাধানে ব্যবহার করা হতো চাইনিজ আয়ুর্বেদ ওষুধে। এশিয়া প্যাসিফিক জার্নাল অফ ট্রপিক্যাল বায়োমেডিসিনে প্রকাশিত একটি গবেষণা অনুযায়ী জামের বিচি শরীরে রক্তে গ্লুকোজের মাত্রা কমাতে ও ইনসুলিনের মাত্রা নিয়ন্ত্রণ করতে খুবই উপকারী। আরও জানা যায়, জামের বিচির উপকারী […]

ব্রাজিলের হেরে যাওয়ার কারণ ফার্নান্দিনহোর জার্সি নম্বর!

fernandinho 521687314

বিশ্বকাপ শুরুর আগে থেকেই ফেভারিটের তকমাটা গায়ে মাখানো ছিল ব্রাজিলের। মূল মঞ্চেও তার প্রমাণ দিয়েছে সেলেসাওরা। অসাধারণ পারফরম্যান্সের সৌজন্যেই রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকেট কেটেছিল সেলেসাওরা। কিন্তু বেলজিয়ামের বিপক্ষে ২-১ গোলে হেরেই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে ব্রাজিল। হেক্সা জয়ের মিশনে আবারও স্বপ্নভঙ্গ। আর এর জন্য দেশটি দায়ী করছে ফার্নান্দিনহো ও তার জার্সি নম্বরকে! দেশটির সমর্থকদের […]

লন্ডন পৌঁছেছেন রাষ্ট্রপতি

president abdul hamid returnd 487370361

চোখের চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডনে পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ৭ জুলাই, শনিবার লন্ডনের স্থানীয় সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে রাষ্ট্রপতিকে বহনকারী ভিভিআইপি ফ্লাইটটি। সেখানে রাষ্ট্রপতিকে স্বাগত জানান বাংলাদেশের হাইকমিশনার মো. নাজমুল কাওনাইন। এর আগে শনিবার সকাল ১০টা ৫৫ মিনিটে শাহজালাল (রহ:) আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় রাষ্ট্রপতিকে বহনকারী […]

খালেদা জিয়ার আপিল শুনানি পেছাল

image 36533 1518096820

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিচারিক আদালতের দেওয়া ৫ বছরের সাজা থেকে খালাস চেয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার করা আবেদনের শুনানি পিছিয়ে ৯ জুলাই দিন ধার্য করেছেন আদালত। ৮ জুলাই, রবিবার সকাল সাড়ে ১০টার দিকে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে খালেদা জিয়ার পক্ষে সময় আবেদন করেন […]

হামলায় আহত তরিকুল ঢাকার পথে

517cbd95156a865eb59896d2b258cd6d 5b419f5fd0ea2

ছাত্রলীগের হাতুড়িপেটা ও লাঠির আঘাতে গুরুতর আহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তরিকুল ইসলামকে ঢাকায় নেওয়া হচ্ছে। আজ রোববার সকালে তরিকুলকে নিয়ে একটি অ্যাম্বুলেন্স ঢাকার উদ্দেশে রওনা হয়। তরিকুলের সঙ্গে থাকা তাঁর সহপাঠীরা এই তথ্য জানান। গতকাল শনিবার রাতে এক্স-রেসহ বিভিন্ন পরীক্ষার রিপোর্ট দেখে তরিকুলকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেন তাঁর চিকিৎসক সাঈদ আহমেদ। রাজশাহী শহরের বেসরকারি রয়্যাল […]

ঝিনাইদহে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

map20170729105232

ঝিনাইদহের পৌর এলাকায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন র‌্যাবের দুই সদস্য। র‌্যাব বলছে, তারা জেলার চিহ্নিত মাদক ব্যবসায়ী। ৭ জুলাই, শনিবার দিবাগত রাত ৩টার দিকে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের পাশে পবহাটি জামতলা মোড়ে এ ঘটনা ঘটে।ঘটনাস্থল থেকে অস্ত্র-গুলি, ফেনসডিলি ও ইয়াবা উদ্ধার করেছে র‍্যাব। নিহত ব্যক্তিরা হলেন- জেলা শহরের বাঘা […]

ধর্ষণের অভিযোগে এবার বিয়ে বাতিল মিঠুনের ছেলের

mimoh vetore 645598583

শেষ পর্যন্ত বাতিল হয়ে গেল ভারতের খ্যাতিমান অভিনেতা মিঠুন চক্রবর্তীর ছেলে মহাক্ষয় চক্রবর্তী ওরফে মিমোর বিয়ে। সম্প্রতি তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন ভোজপুরি সিনেমার এক নায়িকা। তারপরও বিয়ে বাতিল করেননি কনে মদালসা শর্মার পরিবার। পূর্ব পরিকল্পনা অনুযায়ী ৭ জুলাই, শনিবার তামিলনাড়ুর নীলগিরি জেলায় মিঠুনের বিলাসবহুল হোটেলই তার বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু এদিন মিমোর বিরুদ্ধে […]

সোমালিয়ায় আল-শাবাবের হামলায় নিহত ৫

image 45956 1531023302

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে জঙ্গিগোষ্ঠী আল-শাবাবের জোড়া বোমা হামলায় কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। শনিবার প্রেসিডেন্ট প্রাসাদ ও নিরাপত্তা ভবনের বাইরে ওই হামলায় আরও ২১ জন আহত হয়েছেন। খবর রয়টার্সের। একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, নিরাপত্তা ভবনের বাইরে বোমা হামলার পর জঙ্গি ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। ওই ভবনটিতে নিরাপত্তা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের […]

সাভারে বাসচাপায় প্রাণ গেল পুলিশ কনস্টেবলের

image 45962 1531028022

সাভারের আশুলিয়ায় কর্তব্যরত অবস্থায় যাত্রীবাহী বাস চাপায় শিল্প পুলিশের এক কনস্টেবল নিহত হয়েছেন। রোববার সকাল পৌনে ৭ টার দিকে বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের আশুলিয়ার নিশিচন্তপুর মেডলার এ্যাপারেলন্স গার্মেন্টস এর সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত পুলিশ কনস্টেবল এর নাম উইলিয়াম মার্টি। তিনি আশুলিয়ার শ্রীপুর এলাকার শিল্প পুলিশ ১-এ কর্মরত ছিল। তার বাড়ি রাজশাহী জেলায় বলে জানা গেছে। […]

সাভারে দুর্ধর্ষ ডাকাতি, বাধা দেয়ায় ধর্ষণচেষ্টা

image 45959 1531026410 1

সাভারে শ্রমিক কলোনিতে চারটি পরিবারে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ১০ লাখ টাকার মালামাল লুট করা হয়েছে। এছাড়া ডাকাতিতে বাধা দেয়ায় দুইজন নারীকে ধর্ষণের চেষ্টা করেছে ডাকাতরা। পাশাপাশি আটজনকে পিটিয়ে গুরুতর আহত করেছে। রোববার ভোরে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়ার রাজাঘাট এলাকায় জনৈক মাহিনুর ইসলামের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে। মাহিনুর […]