দুই বছর পর হারের স্বাদ পেল বেলজিয়াম!

২০১৬ সালের জুলাইয়ে ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে ওয়েলসের কাছে ৩-১ গোলে হেরেছিল বেলজিয়াম। আর সর্বশেষ ২০১৬ সালের সেপ্টেম্বরে স্পেনের সঙ্গে এক প্রীতি ম্যাচে হেরেছিল। এরপর আর পরাজয়ের স্বাদ নিতে হয়নি বেলজিয়ানদের। অবশেষে টানা ২৪ ম্যাচ অপরাজিত থাকার পর হারের স্বাদ পেল ফিফা র্যাংকিংয়ে তিন নম্বরে থাকা দলটি। মাঝের এই ২৪ ম্যাচে প্রতিপক্ষের জালে গড়ে ৩টি […]
চেয়ারে বসা নিয়ে হাতাহাতিতে ঢামেকের ৫ চিকিৎসক আহত

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের প্রতিষ্ঠাবার্ষিকীতে চেয়ারে বসা নিয়ে চিকিৎসকদের বিবাদ হাতাহাতি পর্যন্ত গড়িয়েছে। এতে আহত হয়েছেন পাঁচ চিকিৎসক। মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজের ডা. মিলন অডিটরিয়ামে এ ঘটনা ঘটে। তাদের ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজের ডা. মিলন অডিটরিয়ামে ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ […]
মিয়ানমার-লাওসের ওপর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্র থেকে নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নিতে অনীহা দেখানোয় মিয়ানমার ও লাওসের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসী ফিরিয়ে নেয়ার কথা বলা হলেও তা বাস্তবায়নে বিলম্ব করায় দেশ দুটির ক্ষেত্রে এমন কঠোর পদক্ষেপ নিয়েছে ট্রাম্প প্রশাসন। খবর বার্তা সংস্থা এএফপি। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ যৌথভাবে এ সংক্রান্ত […]
জামায়াতের আমির মকবুল আহমাদ জামিনে মুক্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মকবুল আহমাদ জামিনে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় তিনি মুক্তি পান বলে নিশ্চিত করেছেন গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ২ এর জেল সুপার প্রশান্ত কুমার বনিক। তিনি বলেন, জামায়াত নেতা মকবুল আহমদের জামিন সংক্রান্ত কাগজপত্র কারাগারে এসে পৌঁছালে তা যাচাই-বাছাই শেষে মঙ্গলবার সন্ধ্যায় তাকে মুক্ত করে দেয়া হয়। আইনজীবীদের সঙ্গে কারাগার প্রাঙ্গণ ত্যাগ […]
পাঁচ জেলায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ছয়

ঢাকা, কুষ্টিয়া, লক্ষ্মীপুর, যশোর ও নাটোর জেলায় ‘বন্দুকযুদ্ধে’ ছয়জন নিহতের খবর পাওয়া গেছে। পুলিশের দাবি, এর মধ্যে লক্ষ্মীপুর ও যশোরে দুই ডাকাত নিহত হয়েছেন। এছাড়া ঢাকা, কুষ্টিয়া ও নাটোরে নিহত হয়েছেন চার মাদক ব্যবসায়ী। আরটিভি অনলাইনের প্রতিনিধিদের পাঠানো খবর- ঢাকা: ঢাকার কেরাণীগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মো. নুরা ওরফে নুরু (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। […]
মিয়ানমার-লাওসের ওপর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্র থেকে নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নিতে অনীহা দেখানোয় মিয়ানমার ও লাওসের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসী ফিরিয়ে নেয়ার কথা বলা হলেও তা বাস্তবায়নে বিলম্ব করায় দেশ দুটির ক্ষেত্রে এমন কঠোর পদক্ষেপ নিয়েছে ট্রাম্প প্রশাসন। খবর বার্তা সংস্থা এএফপি। মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ যৌথভাবে এ সংক্রান্ত […]
আমার বয়স নাকি ৪৬!

অভিনেত্রী জয়া আহসানের বয়স নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে নানা রকম আলোচনা। বিষয়টি এই অভিনেত্রীর নজরেও এসেছে। এবার ব্যক্তি জীবনের কিছু তথ্য সবার সঙ্গে শেয়ার করলেন জয়া আহসান। তিনি বলেন, ইদানিং কিছু বিষয় আমাকে ভাবিয়ে তুলেছে। বিশেষ করে বেশ কয়েকটি পত্রিকা, উইকিপিডিয়ার তথ্যসূত্র টেনে আমার বয়স নিয়েও বেশ চর্চা করছে। বলা হচ্ছে, আমার বয়স নাকি ৪৬! […]
জাতীয় দল ছেড়ে অনূর্ধ্ব-২০ দলের দায়িত্বে সাম্পাওলি

৩২ বছরের শিরোপা খরা কাটাতে রাশিয়ায় পা দিয়েছিল আর্জেন্টিনা। কিন্তু বিশ্বকাপের প্রথম ম্যাচে আইসল্যান্ডের সঙ্গে ড্র করে। এরপর ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে পরাজয়বরণ করে। শেষ ম্যাচে ভাগ্যের জোরে নাইজেরিয়াকে হারিয়ে নক আউট পর্ব নিশ্চিত করে আলবেসিলেস্তেরা। কিন্তু শেষ ম্যাচে ফ্রান্সের সঙ্গে ৪-৩ গোলে পরাজিত হয়ে শিরোপার স্বপ্ন জলাঞ্জলি দিয়ে দেশে ফিরতে হয় মেসিদের। এরপরই নিশ্চিত […]
পশ্চিমবঙ্গের দিঘায় ১৮৫ কেজি ওজনের উড়ন্ত মাছ!

গল্পের মতো মনে হলেও সত্যি। মাছও উড়তে পারে। এতদিন নাম শুনলেও অনেকেই হয়তো সেই উড়ুক্কু মাছকে চোখে দেখেননি। তবে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার দিঘায় পর্যটকরা মঙ্গলবার সেই মাছকেই দেখতে পেলেন। তাও ছোটখাটো নয়, একেবারে ১৮৫ কেজি ওজনের বিশাল মাছ! মাছটি প্রায় এগারো ফুট লম্বা। খবর এবেলার। বিশালাকার এই উড়ুক্কু বা উড়ন্ত মাছ মঙ্গলবার উঠলো দিঘা […]
চার জেলায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত পাঁচ

কুষ্টিয়া, লক্ষ্মীপুর, যশোর ও নাটোর জেলায় ‘বন্দুকযুদ্ধে’ পাঁচজন নিহতের খবর পাওয়া গেছে। পুলিশের দাবি, এর মধ্যে লক্ষ্মীপুর ও যশোরে দুই ডাকাত নিহত হয়েছেন। এছাড়া কুষ্টিয়া ও নাটোরে নিহত হয়েছেন তিন মাদক ব্যবসায়ী। কুষ্টিয়া: জেলার মিরপুর উপজেলায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ফুটু ওরফে মোন্না (৩৫) ও রাসেল আহম্মেদ (৩০) নামের দুই যুবক নিহত হয়েছেন। বুধবার ভোর রাতে […]
বাংলাদেশের আপত্তি সত্ত্বেও দিল্লি যাচ্ছেন খালেদার আইনজীবী

বাংলাদেশ সরকারের আপত্তি সত্ত্বেও ভারতের দিল্লিতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ব্রিটিশ আইনজীবী লর্ড কার্লাইলের পূর্ব নির্ধারিত কর্মসূচি পুরোপুরি বাতিল হচ্ছে না। ১০ জুলাই, মঙ্গলবার বিবিসি বাংলার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়, দিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাব লর্ড কার্লাইলের শুক্রবারের নির্ধারিত সংবাদ সম্মেলন বাতিল করে দিলেও শহরের অন্য কোনো জায়গায় সংবাদমাধ্যমের মুখোমুখি […]
একটি নির্দিষ্ট সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে: তাপসী

‘পিঙ্ক’ নায়িকা তাপসী পান্নু। অনেক লড়াই করেই দক্ষিণের এই জনপ্রিয় অভিনেত্রী বলিউডে নিজের একটি অবস্থান তৈরি করেছেন। ১০ জুলাই, মঙ্গলবার তাপসীর ‘মূলক’ ছবিটির ট্রেলার প্রকাশিত হয়েছে। ছবিটি একটি মুসলিম পরিবারকে ঘিরে তৈরি হয়েছে। ছবিটিতে দেখা যাবে ওই মুসলিম পরিবারটি সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে জড়িয়ে পড়েছে। ওই সম্প্রদায়ের প্রতি যে বৈষম্য তৈরি করা হচ্ছে, সে কারণেই ছবিটি তাপসী […]
স্বপ্নীল সজীবের গানে মুগ্ধ দর্শকশ্রোতারা!

অনলাইন ডেস্ক || মুগ্ধতা ছড়ালো ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে মুক্তি পাওয়া স্বপ্নীল সজীব এর ‘খয়েরি বিকেল’। স্বপ্নীল সজীব অত্যন্ত প্রতিশ্রুতিশীল একজন কন্ঠশিল্পী। স্বপ্নীলের সাথে ‘খয়েরি বিকেল’ গানটিতে যৌথভাবে কন্ঠ দিয়েছেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরষ্কার বিজয়ী ইমান চক্রবর্তী। পাশাপাশি গানটির মিউজিক ভিডিওতেও মডেল হিসেবে দেখা গিয়েছে স্বপ্নীল সজীব ও ইমান চক্রবর্তী’কে। বাংলাদেশের মিডিয়াতে আলোচিতমুখ কন্ঠশিল্পী স্বপ্নীল […]