কুষ্টিয়া আদালত প্রাঙ্গণে মাহমুদুর রহমানের ওপর হামলা

মানহানির মামলায় জামিন পেয়ে বের হবার পর কুষ্টিয়া আদালত প্রাঙ্গণে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের উপর অতর্কিত হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। তাকে বহনকারী গাড়ির গ্লাস ভেঙে লাঠি ও ইটপাটকেলের আঘাতে আহত হন মাহমুদুর রহমান। পরে কয়েকজন আইনজীবীর সহায়তায় তাকে গাড়ি থেকে উদ্ধার করে একটি ঘরে নেয়া হয়। আজ রোববার বিকেল সাড়ে ৪টার দিকে এই […]
জলবায়ু পরিবর্তনে সৃষ্ট সমস্যা সমাধানে অগ্রাধিকার দিন

কৃষিতে সাফল্য অব্যাহত রাখা ও এর অগ্রগতির জন্য জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট সমস্যার সমাধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। ২২ জুলাই, রবিবার ময়মনসিংহে অবিস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ক্যাম্পাসে এর ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন আবদুল হামিদ। রাষ্ট্রপতি বলেন, ‘ক্রমবর্ধিত জনসংখ্যা, জন ও জমির স্বল্প অনুপাত, জলবায়ু ও […]
বিএনপির দেওয়া শর্তে নির্বাচন হবে না: ওবায়দুল কাদের

বিএনপির দেয়া কোনো শর্ত মেনে নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ২২ জুলাই, রবিবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ‘বিএনপির দেওয়া কোনো শর্ত মেনে দেশে নির্বাচন হবে না। সংবিধানের বিধান অনুসারেই নির্বাচন হবে। বিএনপি একেক সময় একেক কথা বলে। […]
চট্টগ্রামে সাংবাদিকদের সংগঠন সিআরএফ’র আত্মপ্রকাশ

চট্টগ্রামে কর্মরত বিভিন্ন সংবাদপত্র, বেসরকারি টেলিভিশন ও অনলাইন সংবাদমাধ্যমের কর্মরত সাংবাদিকদের নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম’ (সিআরএফ)। ২১ জুলাই শনিবার রাতে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে বিপুল সংখ্যক সাংবাদিকদের উপস্থিতিতে চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের গঠনতন্ত্র অনুমোদন দেওয়া হয় এবং নতুন কমিটি গঠন করা হয়। এর আগে সন্ধ্যা থেকে সংগঠনটির সার্বিক বিষয়ে মুক্ত আলোচনায় অংশ নেন […]
দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের হামলায় নিহত ১১

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে শনিবার (২১ জুলাই) রাতে একটি মিনিবাসে বন্দুকধারীদের গুলিতে অন্তত ১১ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই ট্যাক্সিচালক। এ হামলায় গুরুতর আহত হয়েছে আরও চারজন। ২২ জুলাই, রবিবার দেশটির পুলিশ জানায়, শনিবার রাতে ট্যাক্সিচালক সমিতির সদস্যরা ওই মিনিবাসে চড়ে তাদের এক সহকর্মীর অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিয়ে বাড়ি ফিরছিলেন। জোহানেসবার্গে ফেরার পথে কেওয়াজুলা-নাটাল প্রদেশে কোলেন্সো ও […]
টিএসসিতে রাজীব মীরের মরদেহ, দাফন সোমবার

ঢাকায় পৌঁছেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক মীর মোশারেফ হোসেনের (রাজীব মীর) মরদেহ। ২২ জুলাই, রবিবার বেলা ১১টার দিকে তার মরদেহবাহী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে। সেখান থেকে রাজীব মীরের মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেওয়া হয়। সেখানে জানাজা শেষে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) মরদেহ নেওয়া হয়। টিএসসিতে […]
রাজশাহী জেলা বিএনপির সম্পাদক গ্রেফতার

রাজশাহীতে বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুলের গণসংযোগ স্থলে ককটেল বিস্ফোরণ মামলায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান মন্টুকে গ্রেফতার করেছে পুলিশ। ২১ জুলাই, শনিবার দিবাগত রাত আড়াইটায় মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) ও বোয়ালিয়া থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে মন্টুকে গ্রেফতার করে। তবে রাতে গ্রেফতারের বিষয়টি বোয়ালিয়া থানা পুলিশ অস্বীকার করলেও রবিবার সকালে রাজশাহী মহানগর […]
সমুদ্রবন্দরে আবারও সতর্কতা সংকেত
দেশের তিনটি সমুদ্রবন্দর চট্টগ্রাম, মোংলা ও পায়রা এবং কক্সবাজার সমুদ্র সৈকতে উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করায় আবারও তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ২২ জুলাই, রবিবার সকালে আবহাওয়া অধিদফতর থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে এই সতর্কতা সংকেত দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তর উড়িষ্যা ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ […]
প্রিয় বন্ধুর সঙ্গে ছবি শেয়ার করলেন এই নায়িকা

‘হিরোপান্তি’ দিয়ে বলিউডে কৃতি শ্যাননের যাত্রা শুরু। নতুন প্রজন্মের বলিউড অভিনেত্রীদের মধ্যে তিনিই অভিনয় দিয়ে জিতে নিয়েছেন দর্শকের মন। সেই সঙ্গে বাগিয়ে নিয়েছেন বড় নির্মাতাদের বিগ বাজেটের সিনেমা। ছবিতে নিজের চরিত্রকে ফুটিয়ে তুলতে চেষ্টার কোনো ত্রুটি করেন না এই অভিনেত্রী। এবার একটি ছবির শুটিংয়ের জন্য কৃতি এখন ঘোড়ায় চড়া শিখছেন। ভারতীয় সংবাদমাধ্যম এবিপি আনন্দ থেকে […]
ম্যাজিস্ট্রেটের অপেক্ষায় ‘গুপ্তধনের’ সন্ধানে দ্বিতীয় দিনের অভিযান

রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকার একটি বাড়িতে চালানো ‘গুপ্তধন’ উদ্ধার অভিযান পুলিশ শনিবার বিকেলে স্থগিত করে। ২১ জুলাই, শনিবার সকালে শুরু হওয়া এ অভিযান বিকেল পৌনে ৪টার দিকে স্থগিত করা হয়। এরপর প্রশাসন জানিয়েছিল বিশেষজ্ঞ দ্বারা বাড়িটির অবকাঠামো পরীক্ষা করার পর আবারও ২২ জুলাই, রবিবার খনন করা হবে। কিন্তু সকাল থেকে এখন পর্যন্ত সেই বাড়িতে কোনো […]
বিশ্বের সবচেয়ে সংক্ষিপ্ত বাণিজ্যিক ফ্লাইট কোনটি?

কাতার এয়ারলাইনস বর্তমানে বিশ্বের দীর্ঘতম ফ্লাইট পরিচালনা করছে। দোহা থেকে অকল্যান্ডের সেই ফ্লাইটটি প্রায় সাড়ে ১৪ হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। কিন্তু আপনি জানেন কি বিশ্বের সবচেয়ে সংক্ষিপ্ত ফ্লাইট কোনটি? বিশ্বের সংক্ষিপ্ত বাণিজ্যিক ফ্লাইটটি এক দশমিক সাত কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। স্কটল্যান্ডের দুটি দ্বীপের মধ্যে এতটুকুই দূরত্ব আর সেই পথেই বিমানটি চলাচল করে। আবহাওয়া ভালো […]
সৌদি ও দুবাই থেকে ফিরলেন ১০৫ শ্রমিক

সৌদি আরব ও দুবাই থেকে দেশে ফিরেছেন ১০৫ বাংলাদেশি শ্রমিক। তাদের মধ্যে নিয়োগকর্তা কর্তৃক নির্যাতনের শিকার ৪৩ নারী গৃহকর্মীও রয়েছেন। ২১ জুলাই, শনিবার রাত সাড়ে ৯টায় এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে শাহজালাল বিমানবন্দরে পৌঁছান নারী গৃহকর্মীরা। অন্য একটি বিমানে ঢাকায় পৌঁছান অাকামা (কাজের অনুমতিপত্র) না পাওয়া ও ভিসার মেয়াদ শেষ হওয়া ৬২ পুরুষ। দেশে ফেরত অাসা […]
বাসচাপায় প্রাণ গেলো ৩ যাত্রীর

রংপুরে হানিফ পরিবহনের একটি বাসের চাপায় ব্যাটারিচালিত একটি অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ৬ জন। রোববার সকাল ৭টার দিকে নগরের হাজিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে দু’জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- সাজু মিয়া ও চান্দ মিয়া তাদের বাড়ি নীলফামারী জেলার কিশোরীগঞ্জ উপজেলার […]
মহেশখালীর দুর্গম পাহাড়ে অস্ত্র কারখানার সন্ধান

কক্সবাজারের মহেশখালীর কালামারছড়ার পাহাড়ে অস্ত্র তৈরির কারখানায় অভিযান চালিয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। ওই কারখানা থেকে ২০টি অস্ত্র, বিপুল গোলাবারুদ ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে র্যাব। এসময় অস্ত্র তৈরির ২ কারিগরকে আটক করা হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত থেকে আজ ভোর পর্যন্ত এ অভিযান চালায় র্যাব-৭। আটক মো. আব্দুল হাকিম ও মোহাম্মদ শহীদুল্লাহ […]
‘আমরা আপনাকে বিশ্বাস করি না’

বিশ্বকাপে যাচ্ছে তাই পারফর্ম করে দ্বিতীয় রাউন্ডেই ৩২ বছরের শিরোপা পুনরুদ্ধারের স্বপ্নভঙ্গ হয় আর্জেন্টিনার। গ্রুপ পর্বে আইসল্যান্ডের সঙ্গে ড্র, দ্বিতীয় ম্যাচে ক্রোয়েশিয়ার কাছে পরাজয়ের পর দলের মধ্যে খেলোয়াড়দের বিদ্রোহের কথা ফাঁস হয়ে যায় বিশ্ব মিডিয়ায়। তাৎক্ষণিক তা মিডিয়ার তৈরির বলে ঘটনা চাপা দিতে সক্ষম হয় আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন এএফএ। তবে বিশ্বকাপ শেষ হয়ে যাওয়ার পর […]