করলা চা খেয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণ

করলা আপনার প্রিয় খাবার না হতে পারে, কিন্তু এর পুষ্টিগুণের কোনও শেষ নেই। নানাভাবে করলা খাওয়া যেতে পারে। তরকারিতে, সবজি রান্নায়, বিভিন্ন স্মুদি ও সবজির জুসের পুষ্টগুণ বাড়াতে অনেকেই ব্যবহার করে থাকেন করলা। পুষ্টিবিদরা করলার উপকারিতা ভালোভাবে নেয়ার জন্য পান করতে বলেছেন করলার তিতা চা। এটি রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে, লিভার পরিষ্কার করে, […]
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘জাতির পিতা দেশ স্বাধীন করে গেছেন। তাঁর স্বপ্নের সোনার বাংলাদেশ যেন গড়তে পারি, তার জন্য আপনাদের সহযোগিতা চাই। আমি আপনাদের কথা দিতে পারি, দল-মত নির্বিশেষে যাঁরাই নির্বাচিত হয়েছেন, তাঁরাই কিন্তু নিজ নিজ এলাকায় উন্নয়নের জন্য কাজ করতে পারবেন। সে সুযোগ আমরা সৃষ্টি করেছি। আন্তরিকতার সঙ্গে দেশসেবা করুন।’ আজ বৃহস্পতিবার গাজীপুর সিটি […]
সরকারের পতন ঘটাতে সকলকে সংঘবদ্ধ হতে হবে: নোমান

বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাল আল নোমান বলেছেন, ‘এই সরকারের পতন ঘটাতে হলে দেশের সকলকে সংঘবদ্ধ হয়ে কঠোর আন্দোলনের মাধ্যমে পতন ঘটাতে হবে।’ ২৬ জুলাই, বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধনে এসব কথা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান। মানববন্ধন সমাবেশের আয়োজন করেছে এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স (এ্যাব) পেশাজীবী ও আমার দেশ সম্পাদক পরিষদ। আব্দুল্লাল আল নোমান বলেন, ‘আমার দেশ […]
পবিত্র হজের কিছু মাসলা-মাসায়েল

ইহরাম অবস্থায় গোসল ফরজ হলে করণীয় কী? ইহরাম অবস্থায় স্বপ্নযোগে বীর্যপাত ঘটার কারণে অথবা নারীগণ মাসিক ঋতুস্রাব থেকে মুক্ত হওয়ার কারণে গোসল আবশ্যক হলে গোসল করে নিবে। তবে অবশ্যই- > ঘ্রাণযুক্ত প্রসাধনী যেমন সুগন্ধি সাবান, শ্যাম্পু ইত্যাদি থেকে বিরত থাকবে। কেননা ইহরাম অবস্থায় সুগন্ধি ব্যবহার করা নিষেধ। > শরীর ও মাথা সাবধানে আলতোভাবে মর্দন করবে, […]
বিরোধীদলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার নয় : হাইকোর্ট

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আপিল বিভাগের নির্দেশনা অমান্য করে কোনো বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মী, সমর্থক ও নির্বাচন প্রচারকারীদের হয়রানি ও গ্রেপ্তার না করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পুলিশের মহাপরিদর্শক, বরিশালের পুলিশ কমিশনারসহ বিবাদীর প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার এ-সংক্রান্ত এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের […]
ঈদে ট্রেনের টিকিট ৮ আগস্ট থেকে

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ৮ আগস্ট থেকে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হবে। বৃহস্পতিবার রেল ভবনের সভাকক্ষে এ বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী মো. মুজিবুল হক এ তথ্য জানান। এবার ঈদ উপলক্ষে বিশেষ নয় জোড়া ট্রেন দেয়া হবে। ঈদের আগাম টিকিট বিক্রি চলবে আগামী ১২ আগস্ট পর্যন্ত। ঢাকা ও চট্টগ্রাম স্টেশন থেকে টিকিট […]
বৃষ্টিপাত সপ্তাহব্যাপী অব্যাহত থাকতে পারে

আগামী এক সপ্তাহব্যাপী বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। তবে সপ্তাহের শেষ দিকে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসবে। আবহাওয়াবিদ ওমর ফারুক আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন। আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা […]
পশ্চিমবঙ্গের নাম ‘বাংলা’, বিধান সভায় পাশ

নাম পরিবর্তন করে হতে চলেছে পশ্চিমবঙ্গের। এখন কেন্দ্রের অনুমতি পেলেই পশ্চিমবঙ্গের নাম বদলে হয়ে যাবে বাংলা। বৃহস্পতিবার বিধানসভায় সর্বসম্মতিক্রমে রাজ্যের নাম পরিবর্তনের প্রস্তাব পাশ হয়। শাসক তৃণমূল ছাড়াও বাম, কংগ্রেস এবং বিজেপির বিধায়করা এই প্রস্তাবের পক্ষেই ভোট দিয়েছেন। খবর টাইমস নাউ নিউজ, কলকাতা ২৪। পশ্চিমবঙ্গ রাজ্যের নাম বাংলা করা নিয়ে প্রস্তাব পেশ করেন পরিষদীয়মন্ত্রী পার্থ […]
ফ্যাশন হাউজ বন্ধ করে দিচ্ছেন ইভানকা ট্রাম্প

বিক্রি কমে যাওয়ায় নিজের ফ্যাশন ব্র্যান্ডের ব্যবসা গুটিয়ে নেয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভানকা ট্রাম্প। ইভানকা ট্রাম্প মঙ্গলবার বলেন, তিনি এখন থেকে হোয়াইট হাউজের জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবেই মনোযোগী হতে চান। খবর লস অ্যাঞ্জেলস টাইমসের। ইভানকা ট্রাম্পের ব্র্যান্ড নারীদের পোশাক, জুতা, হ্যান্ডব্যাগ ও অন্যান্য সামগ্রী বানিয়ে থাকে। তবে ২০১৬ সালে নির্বাচনী প্রচারণার সময় […]
বেইজিংয়ে মার্কিন দূতাবাসের কাছে বিস্ফোরণ

চীনের রাজধানী বেইজিংয়ের মার্কিন দূতাবাসের কাছে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ২৬ জুলাই বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১টার দিকে এ বিস্ফোরণ ঘটে। এতে দূতাবাসের কেউ হতাহত হয়েছে কিনা তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। খবর বিবিসি, খালিজ টাইমস। বেইজিংয়ের মার্কিন দূতাবাস থেকে একটি বিবৃতিতে বলা হয়, মার্কিন দূতাবাস প্রাঙ্গণের দক্ষিণ-পূর্ব কোণে এ বিস্ফোরণ হয়। বিস্ফোরণ-স্থলের পাশেই অনেক চীনা […]
ইমরানকে আগাম শুভেচ্ছা জানালেন কপিল দেব

ইমরান খান ও কপিল দেব। একজন পাকিস্তানের, অন্যজন ভারতের সাবেক তারকা ক্রিকেটার। সমসাময়িক দুই খেলোয়াড় নিজ নিজ দেশে ব্যাপক জনপ্রিয়। এর কারণও রয়েছে, ইমরান পাকিস্তান এবং কপিল ভারতের বিশ্বকাপ জয়ী দলের যে অধিনায়ক ছিলেন। ক্রিকেট ছাড়লেও কপিল দেব রাজনীতিতে নামেননি। তবে, ব্যতিক্রম ইমরান খান। রাজনীতিতে শুধু নামেননি, ক্রিকেট মাঠের মতো এখানেও সফল তিনি। বুধবার পাকিস্তানের […]
৫৭ ধারার অস্তিত্ব থাকবে না: তথ্যপ্রযুক্তিমন্ত্রী

ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তফা জব্বার বলেছেন, বর্তমানে ৫৭ ধারায় সরাসরি কেউ মামলা করতে পারে না। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি ছাড়া কোনো থানা ৫৭ ধারায় মামলা গ্রহণ করে না। আর ৫৭ ধারা বস্তুতপক্ষে ডেড। ডিজিটাল নিরাপত্তা আইন আমরা সংসদীয় স্থায়ী কমিটিতে প্রায় চূড়ান্ত করেছি। সেটি পাস হওয়ার পর ৫৭ ধারা নামক কোনো কিছুর অস্তিত্ব থাকবে […]
মক্কায় ৩ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

চলতি বছর হজ পালন করতে গিয়ে সৌদি আরবের মক্কা শহরের আল-মোকাররমা এলাকায় আরো তিন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। গতকাল বুধবার বিভিন্ন সময়ে মারা যান এ তিনজন। মক্কায় বাংলাদেশ হজ অফিস থেকে প্রকাশিত হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। নিহত তিনজন হলেন—নওগাঁ সদরের আবদুর রহমান আকন্দ (৫৭), তাঁর পাসপোর্ট নম্বর ওসি ৯১৮৭৮২৫। ময়মনসিংহের ফুলবাড়ীয়ার আবদুল হালিম […]
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ

চলতি বছরের নভেম্বরে পূর্নাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। সফরে বাংলাদেশ দলের বিপক্ষে দুই টেস্ট, তিন ওয়ানডে এবং তিন টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। সফরের শুরুতেই টেস্ট সিরিজ। প্রথম টেস্ট হবে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। তার আগে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ক্যারিবীয়রা। সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্ট হবে […]
ফিফার বর্ষসেরার তালিকায় নেইমার নেই!

আন্তর্জাতিক ফুটবল সংস্থার (ফিফা) বর্ষসেরা ফুটবলারের পুরস্কারের মনোনয়ন তালিকা ঘোষণা করা হয়েছে। গত এক বছরে ভালো করা ১০ ফুটবলার এই তালিকায় জায়গা পেয়েছেন, তবে ব্রাজিলীয় তারকা নেইমার নেই এই তালিকায়। আগামী ২৪ সেপ্টেম্বর লন্ডনে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ঘোষণা করা হবে এ বছরের ফিফার ‘দ্য বেস্ট’ ফুটবলারের নাম। এবার দর্শকদের ভোটে নির্বাচিত হবেন বর্ষসেরা ফুটবলার। আর্জেন্টাইন […]