আপাতত শতভাগ দিতে চান মুস্তাফিজ

পরিসংখ্যান এবং খোলা চোখে, বাংলাদেশের বিজয়ে মূল ভূমিকা ছিল বরাবরই পেস বোলারদের। উইকেটের সংখ্যার ক্ষেত্রেও স্পিনাররা পিছিয়ে। বর্তমান পেস বোলিংয়ের অন্যতম মূল অস্ত্র মুস্তাফিজুর রহমান চাইবেন দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে। তবে সাম্প্রতিক সময়ে আগের সেই কাটার মাস্টার মুস্তাফিজের দেখা পায়নি বাংলাদেশ। ইনজুরিতেও ভুগতে হয়েছে তাঁকে। তবে সব মিলিয়ে, আসন্ন এশিয়া কাপে নিজেকে তুলে ধরার […]
জাতীয় পার্টিকে ছাড়া কেউ ক্ষমতায় যেতে পারবে না

জাতীয় পার্টি ছাড়া আওয়ামী লীগ-বিএনপি কেউ ক্ষমতায় যেতে পারবে না বলে মন্তব্য করেছেন পরিবেশ ও বনমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। তিনি বলেন, জাতীয় পার্টি অতীতে সব নির্বাচনে অংশগ্রহণ করেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনেও অংশগ্রহণ করবে। দুই দলের অতীত কর্মকাণ্ড দেখে দেশের মানুষ জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়। এ জন্য সব নেতাকর্মীকে কাজ করতে হবে। আজ […]
টোকিও’র রাস্তায় বিশ্বের প্রথম স্বচালিত ট্যাক্সি

জাপানের রাজধানী টোকিও’র ব্যস্ত রাস্তায় প্রথমবারের মতো সফলভাবে স্বচালিত ট্যাক্সি চলাচল করেছে। ২০২০ সালে টোকিও’য় গ্রীষ্মকালীন অলিম্পিকের সময় অ্যাথলেট ও পর্যটকদের বহনের জন্য এই চালকবিহীন ট্যাক্সি পুরোপুরি ব্যবহার উপযোগী হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। খবর দ্য গার্ডিয়ানের। স্বচালিত ড্রাইভিং প্রযুক্তির ডেভেলপার জেএমপি এবং ট্যাক্সি কোম্পানি হিনোমারু কোতসু চলতি সপ্তাহে টোকিও’র রাস্তায় এটির পরীক্ষা চালিয়েছে। তারা দাবি […]
১৩ বছরের কারাদণ্ড সোনালী ব্যাংকের সাবেক কর্মকর্তার

অর্থ আত্মসাতের মামলায় সোনালী ব্যাংকের সাবেক উপহিসাব রক্ষক শামসুদ্দিন আহাম্মেদ চৌধুরী ওরফে আব্দুল হান্নান চৌধুরীকে ১৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তবে তিনি পলাতক রয়েছেন। আজ বৃহস্পতিবার ঢাকার বিভাগীয় স্পেশাল জজ মিজানুর রহমান খান এ রায় দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী এম এ সালাউদ্দিন ইস্কান্দার রেডিও স্বদেশ অনলাইনকে জানান, আসামি শামসুদ্দিন আহাম্মেদকে দণ্ড বিধির ৪০৯ […]
১৪৪ ধারা জারি গোপালপুরে আ. লীগের দুই পক্ষের জনসভায়

টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় একই স্থানে আওয়ামী লীগের দুই পক্ষের জনসভাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা এড়াতে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। আজ বৃহস্পতিবার সকালে এই আদেশ জারি করেন গোপালপুরের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত পাশের ভুয়াপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ঝোটন চন্দ। সেখানকার পরিবেশ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই আদেশ অব্যাহত থাকবে। এদিকে ওই স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা […]
বাংলাদেশ দল ঘোষণা এশিয়া কাপের

আর কদিন বাদে সংযুক্ত আরব আমিরাতে বসছে এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট। ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এই আসরের বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এই আসরের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে। দল : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান, তামিম ইকবাল, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, মুশফিকুর […]
বাংলাদেশ-নেপাল বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে দুই প্রধানমন্ত্রীর জোর

বাংলাদেশ ও নেপালের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ বাড়াতে এবং বিদ্যুৎ খাতের উন্নয়নে সহায়তায় দুই দেশ একমত হয়েছে। নেপালে অনুষ্ঠিত হতে যাওয়া বিমসটেক শীর্ষ সম্মেলনের এক পার্শ্ব বৈঠকে দুই দেশের প্রধানমন্ত্রী বিষয়গুলোর ওপর জোর দেন। আজ বৃহস্পতিবার সকালে কাঠমান্ডু পৌঁছানোর পর হোটেল সোয়ালটি ক্রাউনি প্লাজায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির এ বৈঠক […]
অমিতের পার্টিতে নাচলেন বিপাশা

এফডিসির ৪ নম্বর শুটিং ফ্লোরে চলছে ‘ও মাই লাভ’ ছবির আইটেম গানের শুটিং। ঈদের দুদিন পর থেকেই এই ছবির শুটিং শুরু হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে ছবির শুটিং শেষ হবে বলে জানিয়েছেন ছবির নির্বাহী প্রযোজক মুর্শেদ খান হিমেল। ছবিটি পরিচালনা করছেন আবুল কালাম আজাদ। পরিচালক আবুল কালাম আজাদ এনটিভি অনলাইনকে বলেন, ‘আজকে আমরা ছবির একটি […]
বিবেককে নাড়া দেয় যে পরকীয়া

পরকীয়ার কারণে পারিবারিক, সামাজিক অস্থিরতা ও নানাবিধ অনাকাঙ্খিত ঘটনা দিন দিন বাড়ছেই। নিয়ন্ত্রণের লক্ষণ তো মিলছেই না, বরং নতুন নতুন কৌশলে পাচ্ছে নতুন মাত্রা। সম্প্রতি দুই সন্তানের জননীর সাথে কলেজের প্রথম বর্ষের এক ছাত্রের অনৈতিক সম্পর্কের জের ধরে খুনের ঘটনায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে সর্বত্র। অভিভাবকেরাও উদ্বিগ্ন তাদের সন্তানদের নিয়ে। সাম্প্রতিক আলোচিত পরকীয়া ও খুন : […]
বয়ফ্রেন্ড ভাড়া করতে অ্যাপ

বয়ফ্রেন্ড (প্রেমিক) ভাড়া চাই? হ্যাঁ ঠিকই শুনেছেন। ছি:ছি: করে কোনও লাভ নেই। বয়ফ্রেন্ড নেই বলে একলা মনখারাপ নিয়ে থাকার দিন শেষ। এবার ‘সিঙ্গেল’ থাকার হতাশা ঝেড়ে ফেলতে পারেন এক ঝটকায়। চীন বা জাপানের মতো এবার ভারতেও চলে এসেছে ‘রেন্ট আ বয়ফ্রেন্ড অ্যাপ’ www.rentabf.in। কোনও বিয়েবাড়িতে বা বন্ধুদের পার্টিতে ‘সিঙ্গেলহুড’ প্রকাশ করতে ভাল লাগছে না? লং […]
মিস যেন না হয় কিসমিস

রোদে শুকোনো আঙুর আজ সারা বিশ্বে ছোট থেকে বড় সবার কাছে সমানভাবে সমাদৃত তার মিষ্টতার জন্য। রান্না ছাড়াও আরও নানা ব্যবহার আছে কিসমিসের, যেমন ধরুন স্বাস্থ্যকর পানীয় বানাতে অথবা পর্বতারোহীদের জন্য শক্তিদায়ী নানা খাদ্যোপকরণ তৈরিতে কাজে লাগে এই প্রকৃতিক উপাদানটি। সুমিষ্ট স্বাদ ছাড়াও কিসমিস আরও নানা গুণে সমৃদ্ধ। কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে : কিসমিস কোষ্ঠকাঠিন্যের […]
মেক্সিকোয় আবারও সাংবাদিককে গুলি করে হত্যা

মেক্সিকোর পর্যটন নগরী কানকুনে একজন টেলিভিশন সাংবাদিককে হত্যা করা হয়েছে। তার অফিস কর্তৃপক্ষ একথা জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি, নিউভিশনের। গণমাধ্যম কর্মীদের পেশাগত দায়িত্ব পালনের জন্য ঝুঁকিপূর্ণ মেক্সিকোতে এ নিয়ে চলতি বছর ১৮ সাংবাদিককে হত্যা করা হয়েছে। জ্যাভিয়ার এনরিক রদ্রিগুয়েজ ভালাদারেস নামের ওই সাংবাদিক চ্যানেল ১০ এর ক্যামেরাম্যান ও সাংবাদিক ছিলেন। এনরিকের অফিস থেকে বলা […]
গফরগাঁওয়ে চোর সন্দেহে অষ্টম শ্রেণীর ছাত্রকে পিটিয়ে হত্যা

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ‘চোর সন্দেহে’ রিয়াজ (১৪) নামের এক স্কুলছাত্রকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে হত্যার অভিযোগ পেয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার উথুরী-ঘাগড়া টাওয়ার মোড় বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে দুপুরে এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আহাদ খান। রিয়াজ ঘাগড়া-উথুরী-ছিপান উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। সে উথুরী […]
খালেদা জিয়ার জামিন বহাল

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মানহানির মামলায় দেয়া ছয় মাসের জামিন বহাল রয়েছে। আজ আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর আদালত রাষ্ট্রপক্ষের স্থগিত আবেদনে ‘নো অর্ডার’ বলে আদেশ দেন। এই আদেশের ফলে নড়াইলের মানহানির মামলায় খালেদা জিয়ার জামিন আপাতত বহাল রয়েছে বলে জানিয়েছেন আইনজীবীরা। এমনকি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়টি শুনানির জন্য পাঠিয়ে দেয়া […]
‘নোলক’-এ থাকছেন পরিচালক রাহা

কিছুদিন আগের কথা। পরিচালকের কাছ থেকে ‘নোলক’ ছবিটি ছিনতাইয়ের চেষ্টা করা হয়েছিল বলে ছবির পরিচালক রাশেদ রাহা পরিচালক ও প্রযোজক সমিতিতে লিখিত অভিযোগ করেন। রাশেদ রাহার মতে, ছবির সিংহভাগ কাজ শেষ করার পর পরিচালক বদলে ফেলার পাঁয়তারা করছিলেন ছবির প্রযোজক সাকিব সনেট। এমনকি ভারতে গিয়ে প্রযোজক সাকিব সনেট নিজেই পরিচালকের চেয়ারে বসে পড়েছিলেন। এ বিষয়ে […]