বেনাপোলে গুলিবিদ্ধ মাদক ব্যবসায়ীর লাশ উদ্ধার

যশোরের বেনাপোলে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম আবু বাক্কার (৪০)। পোর্ট থানার ছোট আঁচড়া বটতলা নামক স্থান থেকে শনিবার সকালে মরদেহটি উদ্ধার করে বেনাপোল পোর্ট থানা পুলিশ। বেনাপোল পোর্ট থানার ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম বিষয়টি আরটিভি অনলাইনকে নিশ্চিত করেন। তিনি বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে ছোট আঁচড়া-বড় আঁচড়া […]
ঝিনাইদহে প্রতিমা বিসর্জন শেষে মদ পানে ৩ যুবকের মৃত্যু

ঝিনাইদহে শারদীয় দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনের পর অতিরিক্ত মদ পান করে তিন যুবক মারা গেছেন। যশোর ও কালীগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এছাড়া আরও দুইজন গুরুতর অসুস্থ হয়ে কালীগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঝিনাইদহের কালীগঞ্জের পৃথক স্থানে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, কালীগঞ্জ উপজেলার কলেজ পাড়ার অখিল দাসের ছেলে মুন্না দাস (৩৫), ভাটপাড়া গ্রামের বিমল […]
বাচ্চু ভাইকে নিয়ে এতো স্মৃতি বলে শেষ করা যাবে না: আসিফ আকবর

মন খারাপের দিন। ১৮ অক্টোবর। এদিন আমরা হারিয়েছি দেশীয় ব্যান্ড সঙ্গীতের কিংবদন্তি সঙ্গীত শিল্পী আইয়ুব বাচ্চুকে। আইয়ুব বাচ্চুর মৃত্যুতে সারা বাংলাদেশ স্তব্ধ। তাঁর হঠাৎ চলে যাওয়ায় ভেঙে পড়েছেন সহকর্মীরাও। কেউই এই মৃত্যু মেনে নিতে পারছেন না। নশ্বর পৃথিবীর মায়া ছেড়ে সবাইকেই একদিন চলে যেতে হবে। এটা চরম ও কঠিন একটি সত্য। কিন্তু কিছু মৃত্যু আছে […]
মায়ের পাশে সমাহিত হলেন আইয়ুব বাচ্চু

ইচ্ছা অনুসারে মায়ের কবরের পাশে সমাহিত হলেন কিংবদন্তী আইয়ুব বাচ্চু। ভক্তদের শ্রদ্ধা নিবেদনের শেষে বাদ আছর নামাজে জানাজা পর চট্টগ্রাম নগরীর চৈতন্য গলি কবরস্থানে তাকে দাফন করা হয়। শনিবার বাদ আছর জমিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে আইয়ুব বাচ্চুর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় হাজারো মানুষ অংশ নেয়। জানাজা নামাজের ইমামতি করেন জমিয়াতুল ফালাহ মসজিদের খতিব অধ্যক্ষ মাওলানা […]
১২ ডিম ১১৫ টাকা!

তিন মাস আগেও এক ডজন পোল্ট্রির ডিমের দাম ছিল ৭৫ থেকে ৮৫ টাকা, এরপর কয়েক ধাপে দাম বৃদ্ধি। এখন তা দাঁড়িয়েছে ১১৫ টাকা বা তার বেশি। রাজধানীর খুচরা বাজারগুলোতে এখন এই দামে ক্রেতাকে ডিম কিনতে হচ্ছে। শুক্রবার ও শনিবার রাজধানীর কারওয়ানবাজার, হাতিরপুল, শান্তিনগর, মানিকনগর, গোপীবাগ ও মতিঝিলসহ বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, প্রতি ডজন […]
বিনিয়োগ সম্মেলনে রোববার রাতে জেনেভা যাচ্ছেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ওয়ার্ল্ড ইনভেস্টমেন্ট ফোরাম-২০১৮ এর ৫ দিনব্যাপী সম্মেলনে যোগ দিতে আগামীকাল জেনেভার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। আগামী ২২ অক্টোবর থেকে ২৬ অক্টোবর জেনেভায় জাতিসংঘ দপ্তরে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। রোববার রাতে এমিরেটস এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে তিনি জেনেভার উদ্দেশে যাত্রা করবেন। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন এ তথ্য জানিয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত […]
৩৭ বছর ধরে রাতের খাবার হিসেবে পিজ্জা খাচ্ছেন তিনি

গত ৩৭ বছর ধরে রাতের খাবার হিসেবে পিজ্জা খাচ্ছেন মাইক রোমান (৪১) নামের যুক্তরাষ্ট্রের এক ব্যক্তি। তিনি নিউজার্সির হ্যাকেনসেকে বসবাস করেন। ‘খালিজ টাইমস’-এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। মাইক রোমান জানান, প্রায় ৪ দশক ধরে প্রতি রাতে পিজ্জা খাওয়ার পরও তিনি সুস্থ আছেন। শুধু তাই নয়, তিনি দুপুরের খাবার হিসেবে প্রতিদিন চিজ স্লাইস ও পিনাট বাটার […]
ভারতে ট্রেনে কাটা পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৬০

পাঞ্জাবের অমৃতসারে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬০ জন। আর আহত হয়েছেন ৭২ জন। এদের অমৃতসারের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। খবর জি নিউজের। শুক্রবার অমৃতসার থেকে প্রায় ২ কিলোমিটার দূরে ধোবিঘাটে দশেরায় রাবণ দাহ অনুষ্ঠান চলছিল। সেটি দেখতে কমপক্ষে সাত হাজার লোক জড়ো হয়েছিল বলে পুলিশের দাবি। তাদের মধ্যে অনেকেই ধোবিঘাটের জোড়া ফটক […]
শতকোটি ডলারে গিয়ে ঠেকলো মেগা মিলিয়ন্স জ্যাকপট

বিশাল অংকের জ্যাকপটের জন্য বিখ্যাত মেগা মিলিয়ন্স লটারি। আর এই লটারির জ্যাকপটের পুরস্কারের অর্থ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। শুক্রবার সাপ্তাহিক ড্রয়ের দ্বিতীয় দিন মেগা মিলিয়ন্স ডলারের লটারি জ্যাকপট শতকোটি ডলার ছুঁয়েছে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটি দ্বিতীয় সর্বোচ্চ লটারির পুরস্কার, আর গেল তিন বছরে শীর্ষ ১০টি পুরস্কার মু্ল্যের পাঁচটির একটি। খবর বার্তা সংস্থা এপি’র। লটারি কর্মকর্তারা জানিয়েছে, […]
ফিনল্যান্ডে সাংবাদিক হেনস্থার দায়ে এক ব্যক্তির কারাদণ্ড

ফিনল্যান্ডের একজন নারী সাংবাদিককে হেনস্থার দায়ে এক ফিনিশ নাগরিককে কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। ফিনল্যান্ডের চ্যানেল ওয়াইএলই-র অনুসন্ধানী প্রতিবেদককে হেনস্থার দায়ে ইলা জানিৎস্কিন নামের ওই ব্যক্তিকে ২২ মাসের কারাদণ্ড দেয়া হয়। খবর ডয়েচে ভেলের। রাশিয়াপন্থি ওয়েবসাইট এমভি লেহতি’র প্রতিষ্ঠাতা ইলা মানহানিসহ আরও ১৬টি অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় তার বিরুদ্ধে এই শাস্তি ঘোষণা করা হয়। ফিনল্যান্ডে […]
ডা. জাফরুল্লাহর বিরুদ্ধে ফের চাঁদাবাজির মামলা

গণস্বাস্থ্য নগর হাসপাতালের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহর বিরুদ্ধে ফের চাঁদাবাজি ও জমি দখলের অভিযোগে মামলা দায়ের হয়েছে। আশুলিয়া থানায় করা এই মামলায় জাফরুল্লাহর বিরুদ্ধে এক কোটি টাকা চাঁদা দাবি করার অভিযোগ করা হয়েছে। শুক্রবার (১৯ অক্টোবর) রাতে মামলাটি দায়ের করেন হাসান ইমাম নামে এক ব্যক্তি। মামলায় ডা. জাফরুল্লাহ ছাড়াও গণবিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেলোয়ার হোসেন, গণস্বাস্থ্য […]
আমার শেষ নির্বাচন, সুষ্ঠু হলে জাপা ক্ষমতায় আসবে: এরশাদ

মানুষ পরিবর্তন চায়, দেশে পরিবর্তনের ঢেউ লেগেছে। মানুষ জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়। এটা আমার শেষ নির্বাচন। সুষ্ঠু নির্বাচন হলে জাতীয় পার্টি ক্ষমতায় আসবে। বললেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। আজ শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টি আয়োজিত মহাসমাবেশে তিনি এ কথা বলেন। হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, আগামী নির্বাচনে আমরা ৩০০ আসনে প্রার্থী দেব। […]
কমিশনের কর্মকর্তারা বিভক্ত, সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: ফখরুল

নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের কর্মকর্তারা বিভক্ত হয়ে পড়েছেন। তাদের দ্বারা সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্বাধীনতা হলে এক সমাবেশে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, নির্বাচন কমিশন আজকে বিভক্ত, তারা (নির্বাচন কমিশন) এখন ভিন্ন কথা বলছে। সেখানে মতবিরোধ তৈরি হয়েছে। একজন কমিশনার যে প্রস্তাব […]
তারা জঘন্য অপরাধীদের পক্ষ নিয়েছে: ইনু

বিএনপি নেতা মওদুদ ও ড. কামাল হোসেনদের মুখে গণতন্ত্র ও নির্বাচনের কথা শোভা পায় না। কারণ তারা জঘন্য অপরাধীদের পক্ষ নিয়েছেন। বললেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। শনিবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা ডিগ্রি কলেজে মাঠে ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তথ্যমন্ত্রী এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, […]
বিএনপি জানে আন্দোলন করে সরকারকে বিব্রত করতে পারবে না: হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপি নিজেও জানে তারা আন্দোলন করে এই সরকারকে বিব্রত করতে পারবে না। এই ঐক্যফ্রন্ট হলো তাদের রাজনীতির চরম দেউলিয়াত্বের প্রমাণ। এই ঐক্য নীতিহীন ও আদর্শহীনদের ঐক্য, এ নিয়ে দেশবাসী বা আওয়ামী লীগ কিছু ভাবছে না। আজ শনিবার দুপুরে কুষ্টিয়া শহরের পিটিআই রোডে নিজ বাসভবনে দলীয় […]