ডা. জাফরুল্লাহর দুই প্রতিষ্ঠানে র‍্যাবের অভিযান

image 53814 1540311203

সাভারের আশুলিয়ায় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীর দুটি প্রতিষ্ঠানে একযোগে অভিযান চালিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার সন্ধ্যা থেকে তিনজন ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং গণস্বাস্থ্য ফার্মাসিউটিকেলস লিমিটেডের কারখানায় একযোগে অভিযান শুরু করে র‌্যাব-৪।অভিযানের নেতৃত্বে রয়েছেন র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম। ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করছেন সাভার […]

ইসরায়েলকে আর ভূমি ইজারা দেবে না জর্ডান

image 53815 1540311542

ইসরায়েল সীমান্তবর্তী বাকুরা ও গুমার অঞ্চল দুটি আর ইজারা দেবে না জর্ডান। তাই ১৯৯৪ সালের জর্ডানিয়ান-ইসরায়েল শান্তিচুক্তি নবায়ন করবে না দেশটি। চুক্তিটি অনুসারে, ইসরায়েলের কাছে ২৫ বছরের জন্য ভূমি দুটি ইজারা দেয় দেশটি। চুক্তিটির মেয়াদ শেষ হবে ২০১৯ সালের অক্টোবরে। সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে দেশটির বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহর একটি টুইট বার্তার বরাত দিয়ে একথা জানিয়েছে […]

ওজনে কম দিলে জেল-জরিমানা

image 53810 1540305290

ওজন ও পরিমাপ মানদণ্ড অধ্যাদেশ ১৯৮২ রহিত করে সময়ের চাহিদার প্রতিফলনে নতুন আইন প্রণয়নে প্রয়োজনীয় বিধান করে আজ সংসদে ওজন ও পরিমাপ মানদণ্ড বিল, ২০১৮ সংশোধিত আকারে পাস করা হয়েছে। আইনে ওজনে কম দিলে জেল-জরিমানার বিধান রাখা হয়েছে।বিলে অনুমোদিত মানদণ্ড লংঘনে অন্যূন ১ বছর কারাদণ্ড ও ১ লাখ টাকা এবং অনূর্ধ্ব ৩ বছর ও ৫ […]

রাজনৈতিক নেতাকর্মীদের গ্রেপ্তার অনাকাঙ্ক্ষিত : ড. কামাল

image 53805 1540302371

সরকারের সাম্প্রতিক পদক্ষেপে আমরা উদ্বিগ্ন। এর দ্বারা সুষ্ঠু রাজনীতির পরিবেশ বিনষ্ট হওয়ার আশঙ্কা করছি। এ সময় রাজনৈতিক নেতাকর্মীদের বিভিন্ন অজুহাতে হয়রানি এবং গ্রেপ্তার অনাকাঙ্ক্ষিত। বললেন গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।আজ (মঙ্গলবার)গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।ড. কামাল হোসেন বলেন, দেশে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সব রাজনৈতিক […]

সৌদি দূতাবাসে পাওয়া গেছে খাশোগির মরদেহের টুকরো: তুর্কি বিরোধীদলীয় নেতা

image 53802 1540301525

তুরস্কের ইস্তাম্বুলে সৌদি দূতাবাসে নিহত সাংবাদিক জামাল খাশোগির মরদেহের বেশ কয়েকটি টুকরো সেখানকার কূপে পাওয়া গেছে বলে দাবি করেছেন দেশটির বিরোধী দল ‘প্যাট্রিয়োটিক পার্টি’র চেয়ারম্যান দোগু পেরিনচেকে। মঙ্গলবার যুক্তরাজ্যের গণমাধ্যম মিররে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, তুর্কি টিভি চ্যানেল ‘এ হাবের’কে দেয়া এক সাক্ষাৎকারে এই দাবি করেন তিনি। এদিকে মঙ্গলবার তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তায়েপ এরদোয়ান […]

পাসপোর্ট হারালে কী করবেন?

image 53799 1540300352

পাসপোর্ট একজন নাগরিকের স্বীকৃত পরিচিতির দলিল। দেশের বাইরে নিয়মিত যাতায়াতকারীদের জন্য এটা জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই দলিল হারিয়ে গেলে অনেকে খুব হতাশ ও উদ্বিগ্ন হয়ে পড়েন। ভাবতে থাকেন পরবর্তী করণীয় সম্পর্কে। কিন্তু এ সম্পর্কে পরিষ্কার ধারণা না থাকলে হতাশা বাড়তে পারে। এজন্য জেনে নিন পাসপোর্ট হারানোর পরবর্তী পদক্ষেপ সম্পর্কে।• পাসপোর্ট হারানোর পর আপনার প্রথম কাজ […]

‘আমি ন্যায় বিচার পাইনি’

image 53797 1540299211

নারায়ণগঞ্জে শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছিত করার ঘটনায় সরকারের দায়ের করা মামলায় জাতীয় পার্টির স্থানীয় সংসদ সদস্য সেলিম ওসমানকে অব্যাহতি দিয়েছেন আদালত। এ মামলার অপর আসামি অপুর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মুখ্য বিচারিক হাকিম এ কে এম ইমদাদুল হক এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, এ ঘটনায় উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী […]

হাসপাতালে অনুপস্থিত চিকিৎসকদের তালিকা চেয়েছেন হাইকোর্ট

image 53794 1540297257

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের উপস্থিতি ও অনুপস্থিতির বিষয়ে একটি তালিকা চেয়েছেন হাইকোর্ট। আগামী ছয় মাসের মধ্যে আদালতে এ প্রতিবেদন অ্যাফিডেভিট আকারে দাখিল করতেও নির্দেশ দেয়া হয়েছে। জনস্বার্থে আনা একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট বেঞ্চ আজ এ নির্দেশ দেন। একই […]

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অতিথি পাখি দেখতে টিকিট লাগবে: পরিকল্পনামন্ত্রী

image 53796 1540298569

শীতকালে অতিথি পাখি দেখতে কেউ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গেলে তাকে টিকিট কেটেই দেখতে হবে। সেখান থেকে বিশ্ববিদ্যালয়ের আয় বাড়বে। সেই সঙ্গে সেখানকার সুযোগ সুবিধা বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বললেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আজ মঙ্গলবার পরিকল্পনা মন্ত্রণালয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি-একনেক বৈঠক শেষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় উন্নয়ন সম্পর্কিত প্রকল্প নিয়ে বক্তব্য দিতে গিয়ে […]

খালেদা জিয়ার যাবজ্জীবন সাজা চেয়েছে দুদক

image 53795 1540297623

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা বাড়িয়ে যাবজ্জীবন চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সাজা বাড়ানোর বিষয়ে করা আবেদনের শুনানিতে এই আবেদন করেন দুদক আইনজীবী খুরশিদ আলম খান। তবে বিচারিক আদালতের দেওয়া ৫ বছরের সাজা বহাল চেয়েছে রাষ্ট্রপক্ষ। আজ মঙ্গলবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ […]

আতসবাজি পোড়ানোর সময় নির্ধারণ করে দিলেন ভারতীয় সুপ্রিম কোর্ট

image 53792 1540296687 1

দিওয়ালি, ক্রিসমাস ও ইংরেজি নববর্ষ উদযাপনে আতসবাজি পোড়ানোর সময়সীমা নির্ধারণ করে দিলেন ভারতীয় সুপ্রিম কোর্ট। অনলাইনে আতসবাজি কেনাবেচাতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মঙ্গলবার ভারতের গণমাধ্যম আনন্দবাজারে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, বিচারপতি এ কে সিকরি এবং বিচারপতি অশোক ভূষণ নেতৃত্বে গঠিত একটি বেঞ্চের দেয়া রায়ে এই সময়সীমা নির্ধারণ করা হয়। রায়ে বলা হয়, দিওয়ালির আগে […]

আবারও সিনেমা প্রযোজনা করবেন জয়া

image 53790 1540295408

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান প্রযোজিত ও অভিনীত ‘দেবী’ মুক্তি পেয়েছে ১৯ অক্টোবর। সারাদেশের ২৯টি প্রেক্ষাগৃহে সিনেমাটি প্রদর্শিত হচ্ছে। দর্শকমহলে প্রশংসিত হচ্ছে সিনেমাটি।গতকাল সোমবার ‘দেবী’র সংশ্লিষ্টরা যমুনা ব্লকবাস্টার-এ প্রেস শোর আয়োজন করে। সিনেমাটি পরিবেশনা করেছে জাজ মাল্টিমিডিয়া।এ সময় প্রতিষ্ঠানটির কর্ণধার আবদুল আজিজ বলেন, ‘দেবী’র প্রযোজক জয়া আহসান। তিনি জানেন না, এই সিনেমা লাভজনক অবস্থায় […]

ফেসবুক ছাড়ছে ইউরোপের মানুষ

image 53789 1540294653

তানজিল, স্বদেশনিউজ২৪ঃ  যোগাযোগ মাধ্যম হিসেবে ফেসবুকের রাজত্ব বিশ্বজুড়ে। কিন্তু কয়েকদিন ধরে প্রতিষ্ঠানটি কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। ক্যামব্রিজ অ্যানালিটিকার কেলেঙ্কারি প্রকাশের পর থেকে চাপে পড়ে ফেসবুক। শুরু হয় তীব্র সমালোচনা।ক্যামব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারির তথ্য জানতে পেরে ফেসবুক ছাড়তে শুরু করেন অনেক ব্যবহারকারী। তখন অনেক তারকাও তাদের ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করে দেন। ওই ঘটনার পর বিতর্ক আর […]

পাকিস্তানে ব্যাংক থেকে ১০ হাজার কোটি রুপি পাচার

image 53786 1540293127

পাকিস্তানে ১০৭টি ভুয়া ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ১০ হাজার কোটি রুপিরও বেশি অর্থপাচারের ঘটনা ঘটেছে। বিষয়টি দেশটির সুপ্রিম কোর্টকে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাত দিয়ে সংযুক্ত আরব আমিরাতের গণমাধ্যম খালিজ টাইমস জানিয়েছে, গতকাল সোমবার পাকিস্তানের সুপ্রিম কোর্টে এই অর্থপাচার ও ভুয়া ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত মামলার তদন্তে শুনানি হয় । আরও জানিয়েছে, মামলাটি তদন্তে […]

আইডল শচীনের সঙ্গে দেখা করলেন পৃথ্বী

image 53787 1540293384

স্কুলে থাকতেই ভারতের গণমাধ্যমের নজর কেড়েছিলেন। মুম্বাইয়ে প্রথম শ্রেণির ক্রিকেট হ্যারিস শিল্ডে ৫৪৬ রান করেছিলেন মাত্র তেরো বছর বয়সী পৃথ্বী শ। চলতি মাসের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জাতীয় দলের হয়ে টেস্ট ম্যাচে অভিষেক করলেন এই ওপেনার। ক্রিজে নেমেই ঝড়ো সেঞ্চুরিতে দিনটি স্মরণীয় করে রাখেন। মুম্বাইয়ের এই তরুণ ১৫তম ভারতীয় ক্রিকেটার হিসেবে ক্যারিয়ারের প্রথম টেস্টে শতরান […]