খালেদা জিয়া খালাস পাবেন: রিজভী

image 54118 1540709368

দেশে নূনতম আইনের শাসন থাকলে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় খালেদা জিয়া বেকসুর খালাস পাবেন। বললেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।রোববার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।রুহুল কবির রিজভী বলেন, চ্যারিটেবল ট্রাস্ট মামলায় দুর্নীতির কাল্পনিক যে অভিযোগ তোলা হয়েছে তা সম্পূর্ণ অবাস্তব। এখানে কোনও দুর্নীতি হয়নি। খালেদা জিয়া ও […]

স্বর্ণসহ শাহজালালে নিরাপত্তা রক্ষী আটক

142410 m4

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণের বারসহ বিমানবন্দর নিরাপত্তা রক্ষা বাহিনীর এক সদস্যকে আটক করেছে বিমানবন্দর কাস্টম হাউস। এ ঘটনায় স্বর্ণবহনকারী এক যাত্রীকেও আটক করা হয়। শনিবার রাত ৯টার দিকে সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে স্বর্ণ চোরাচালানকালে তাদেরকে আটক করা হয়। সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টম হাউস, ঢাকার প্রিভেন্টিভ টিম ও নিয়মিত শিফটের কর্মকর্তাগণ বিমানবন্দরের বিভিন্ন […]

রেকর্ডটা আরো বড় হতে পারতো ইমরুলের

142352 ka

ক্রিজে ব্যাটিংয়ের সময় রেকর্ডের কথা মাথায় থাকে না খেলোয়াড়দের। জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ শেষে এমন কথা বললেন ইমরুল কায়েসও। তবে চট্টগ্রামে ইমরুল কায়েসের আউট নিয়ে আফসোস হতে পারে ভক্তদের। এদিন অল্পের জন্য গর্বের এক বিশ্বরেকর্ড হাতছাড়া করেন ইমরুল কায়েস। তবে চট্টগ্রামে ইনিংস শেষে ইমরুলের প্রাপ্তিটা বিশালই। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দ্বিতীয় সর্বাধিক রানের রেকর্ড ইমরুলের। সদ্য […]

পার্লামেন্ট ভেঙে দেয়া হয়েছে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী বরখাস্ত রাজাপাকসে পুনর্বহাল

142382 si

জটিল এক রাজনৈতিক সংকটে শ্রীলঙ্কা। এতে সাংবিধানিক সংকটও দেখা দিয়েছে। ক্ষমতাসীন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংয়েকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী মাহিন্দ রাজাপাকসেকে তিনি নতুন প্রধানমন্ত্রী হিসেবে পুনর্বহাল করেছেন। পার্লামেন্ট স্থগিত করা হয়েছে আগামী ১৬ই নভেম্বর পর্যন্ত। আর এসবই অসাংবিধানিক বলে আখ্যায়িত করছে বিরোধী দলগুলো। প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার ইউনাইটেড পিপলস ফ্রিডম এলায়েন্স (ইউপিএফএ) […]

আরেকটিবার আওয়ামী লীগকে ভোট দিন

142394 f2

বরগুনার তালতলীতে বিশাল জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের জন্য আবারো নৌকায় ভোট চেয়ে বলেছেন, দেশে উন্নয়নের যে ধারা সূচনা হয়েছে তা অব্যাহত রাখতে আরেকটিবার আওয়ামী লীগকে ভোট দিন। তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলেই উন্নয়ন করে। আপনারা নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে সেবার সুযোগ দিয়েছেন। এজন্য আমাদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জনগণের প্রতি। নৌকা মানেই উন্নয়ন। […]

চট্টগ্রামে ঐক্যফ্রন্টের সমাবেশে নেতারা ৭ দফা না মানলে বিচার হবে

142398 f1

নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ও তফসিল ঘোষণার আগে সংসদ ভেঙে দেয়াসহ সাত দফা দাবি না মানলে সরকারকে বিচারের মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। গতকাল চট্টগ্রামে আয়োজিত মহাসমাবেশ থেকে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন সরকারের উদ্দেশে বলেন, সময় থাকতে সাত দফা মেনে নিন। অন্যথায় এটা অমান্য করার জন্য বিচার হবে। জনগণের সিদ্ধান্তকে […]

পরিবহন শ্রমিকদের কর্মবিরতি শুরু, ভোগান্তিতে মানুষ

image 54105 1540694641

সড়ক পরিবহন আইনের কয়েকটি ধারা বাতিলসহ ৮ দফা দাবিতে সারাদেশে শ্রমিকদের ডাকা টানা ৪৮ ঘণ্টার কর্মবিরতি শুরু হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকে আজ রোববার ভোর ছয়টা থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে মঙ্গলবার ভোর ছয়টা পর্যন্ত।  শনিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। সেখানে সংসদে পাস হওয়া ‘সড়ক […]

ভারতে সাত রাজ্যে অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দিতে বিজ্ঞপ্তি

image 54106 1540695473

ভারতের বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার সাত রাজ্যে অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দিতে বিজ্ঞপ্তি জারি করেছে। সাত রাজ্যের ১৬টি জেলায় প্রতিবেশি দেশ থেকে আসা হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি ও খ্রিস্টান শরণার্থীদের নাগরিকত্ব দেয়ার জন্য সরকার পদক্ষেপ নিয়েছে। খবর পার্স টুডের। পশ্চিম ও দক্ষিণ দিল্লি, ছত্তিসগড়ের রায়পুর, গুজরাটের আহমেদাবাদ, গান্ধীনগর ও কচ্ছ, মধ্যপ্রদেশের ভোপাল ও ইন্দোর, মহারাষ্ট্রের […]

সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করার দাবি শাহবাগে অবরোধ, ভোগান্তি

142384 35

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন সারা দেশ থেকে আসা শিক্ষার্থীরা। গতকাল দুপুর ১২টার দিকে জাতীয় জাদুঘরের সামনে থেকে সহস্রাধিক শিক্ষার্থীর একটি মিছিল এসে শাহবাগ মোড়ে অবস্থান নেয়। এ সময় শাহবাগ থেকে আশেপাশের সব সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। শাহবাগ থেকে ফার্মগেট, পল্টন, সায়েন্স ল্যাব, টিএসসিসহ আশেপাশের […]

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

image 54107 1540696751

কক্সবাজারের টেকনাফে কথিত বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছেন। পুলিশের দাবি, ইয়াবা কারবারি ও সন্ত্রাসীদের মধ্যে বন্দুকযুদ্ধে তারা নিহত হয়েছেন।রোববার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার শাহপরীর দ্বীপ কাটাবুনিয়া ঝাউবাগান এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে ৬টি অস্ত্র ও প্রায় ২৫ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।নিহত দু’জন হলেন- হাসান আলী ও মো. কামাল। এ ঘটনায় আহত হয়েছেন […]

শ্রীলঙ্কায় প্রধানমন্ত্রীর বাসভবন ছাড়তে বিক্রমাসিংহেকে সময়সীমা

image 54109 1540699720

শ্রীলঙ্কার বরখাস্ত হওয়া প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে প্রধানমন্ত্রীর অফিসিয়াল বাসভবন ছাড়তে আজ সকাল পর্যন্ত সময় বেঁধে দিয়েছে বিরোধীরা। ভারত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্রটিতে যে রাজনৈতিক সঙ্কট চলছে বিরোধী এমন ঘোষণার পর তাতে নতুন মাত্রা যোগ হয়েছে। খবর আল-জাজিরার। শ্রীলঙ্কার পার্লামেন্টের একজন সদস্য উইমাল উইরাওয়ানসা শনিবার সাংবাদিকদের বলেছেন, রোববার সকাল ৮টার (স্থানীয় সময়) মধ্যে তাকে ‘সম্মানজনকভাবে’ বাড়ি ছাড়তে হবে। […]

‘প্রতি মাসে দুই দিন করে ক্লাস নিব’

142400 Urmila 5

রামু ও নাইক্ষ্যংছড়িতে পাহাড়ী আদিবাসী শিশুদের উন্নত মানের শিক্ষা ও অন্যান্য সুযোগ সুবিধা দেয়ার উদ্দেশ্যে একটি স্কুল নিরলসভাবে কাজ করে চলেছে। এই স্কুলের কার্যক্রমের সঙ্গে জড়িত আছেন দর্শকপ্রিয় অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর। এ প্রসঙ্গে তিনি বলেন, খুব শিগগির এই স্কুলে প্রতি মাসে দুই দিন করে ক্লাস নিব। এই স্কুলের সঙ্গে যারা জড়িত আছেন তারা আমাকে […]

‘ধর্মঘট এমন হবে ভাবতে পারিনি’

image 54110 1540702031

সড়ক পরিবহন আইনের কয়েকটি ধারা বাতিলসহ ৮ দফা দাবিতে সারাদেশে শ্রমিকদের ডাকা টানা ৪৮ ঘণ্টার কর্মবিরতি শুরু হয়েছে। রাজধানী ঢাকাসহ দেশব্যাপী শুরু হওয়া এই কর্মবিরতিতে রাস্তাঘাটে গণপরিবহন না থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন কর্মস্থগামী মানুষ। রাজধানী ঢাকার গাবতলী, মোহাম্মদপুর, মিরপুর, শাহবাগ, গুলিস্তানসহ বেশ কয়েকটি জায়গায় মানুষকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। গণপরিবহন না থাকায় হেঁটে গন্তব্যের দিকে […]

রাজধানীতে নাক চেপে ময়লার গাড়িতে অফিস যাত্রা

ঢাকায় সকালের আলো ফুটতে যানবাহনের জন্য অফিসগামী মানুষকে রীতিমত হায় হায় করতে দেখা গেছে আজ। যে যেভাবে পারছে অফিস যাচ্ছে। এর থেকে বাদ যাচ্ছে না পিকাপভ্যান, ভ্যানগাড়ি এমনকি ময়লার গাড়িও। যে ময়লার গাড়ি পাশ দিয়ে গেলে নাকে রুমাল দিয়ে চলতো হতো, আজ সেসব মানুষই বাধ্য হয়ে নাক চেপে সেই গাড়িতেই চড়ে অফিস যেতে দেখা যায়। রোববার […]

যুক্তরাষ্ট্রে ইহুদিদের সিনাগগে অস্ত্রধারীর হামলা, নিহত ১১

142402 Misbah 1

যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া অঙ্গরাজ্যে ইহুদি ধর্মাবলম্বীদের উপসনালয় সিনাগগে এক অস্ত্রধারীর হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো ছয় জন। শনিবার সেখানকার পিটাসবার্গ শহরে এ ঘটনা ঘটে। পুলিশ সন্দেহভাজন হামলাকারীকে আটক করেছে। এ খবর দিয়েছে আল জাজিরা। হামলার বিষয়ে শহরের জননিরাপত্তা পরিচালক ওয়েন্ডেল হিসরিক বলেন, শনিবারের হামলায় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সে […]