নির্বাচনী সিলেট নগরী থেকে পোস্টার-বিলবোর্ড অপসারণ শুরু

নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সিলেট নগরীর বিভিন্ন স্থান থেকে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীর নির্বাচনী পোস্টার, ব্যানার ও বিলবোর্ড অপসারণ শুরু হয়েছে।শুক্রবার রাতে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. বদরুল হকের নেতৃত্বে পৃথক চারটি টিম এ অভিযান শুরু করে।সূত্র মতে, নগরীর বিভিন্ন স্থানে সাঁটানো নির্বাচনী ব্যানার-ফেস্টুন-বিলবোর্ড অপসারণের বিষয়ে শুক্রবার নির্দেশনা দিয়েছেন নির্বাচন […]
শামীম ওসমানের আসনে নৌকা প্রতীক চান আরও দুজন

নারায়ণগঞ্জের হেভিওয়েট প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য শামীম ওসমান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তিনি এবারও নারায়ণগঞ্জ-৪ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।এই আসনে নৌকা প্রতীক পেতে মনোনয়নপত্র কিনেছেন আরও দুইজন।তারা হলেন- জাতীয় শ্রমিক লীগের শ্রমিক উন্নয়ন ও কল্যাণ বিষয়ক সম্পাদক কাউসার আহমেদ পলাশ ও আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপকমিটির সদস্য কামাল মৃধা।শনিবার দুপুর ১২টার দিকে ধানমন্ডি আওয়ামী লীগের […]
‘বোস-আইনস্টাইন অ্যাওয়ার্ড’ পেলেন তিন গুণীজন

বিশ্ব বিজ্ঞান দিবসে বোস-আইনস্টাইন অ্যাওয়ার্ড পেলেন চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ, পোর্ট সিটি ইউনিভার্সিটির ডিন প্রফেসর ডক্টর মফজল আহমেদ ও সাংবাদিক আবু তাহের মুহাম্মদ।বিশ্ব বিজ্ঞান দিবস উপলক্ষে রোববার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও বোস-আইনস্টাইন অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের আয়োজন করে সায়েন্স ফাউন্ডেশন।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর […]
টাকার অভাবে বাসা ভাড়া নিতে পারছেন না আমেরিকান এমপি

টাকার অভাবে বাসা ভাড়া নিতে পারছেন না যুক্তরাষ্ট্রের সংসদ কংগ্রেসের সদ্য নির্বাচিত সদস্য আলেক্সান্দ্রিয়া ওকাসিও-কোর্তেজ। গত বুধবার যুক্তরাষ্ট্রের গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস’কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা জানান বলে জানিয়েছে সিএনএন। ওকাসিও-কোর্তেজ জানান, আগামী বছরের জানুয়ারি মাসে নিজ দপ্তরের দায়িত্ব বুঝে পাবেন তিনি। ততদিন পর্যন্ত তিনি কোনও বেতন পাবেন না। আর বেতন না পাওয়া […]
১৮ বছরের সাদা পোশাকে বাংলাদেশের প্রাপ্তি

২০০০ সালের ১০ নভেম্বর। সাদা পোশাক পড়ে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলতে নেমেছিল এক ঝাঁক তরুণ ক্রিকেটার। ক্রিকেট বিশ্বের কাছে খুব অপরিচিত মুখগুলোর সেদিন প্রতিপক্ষ ছিল বিশ্ব ক্রিকেটের অন্যতম পরাশক্তি ভারত।সেদিনের অপরিপক্ব বাঘগুলো আজ হাঁটি হাঁটি পা পা করে ১৯ বছরে পা রাখল।২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ছিল ভারত। যে দলে […]
দিনের বেলায় নাইটি পরলেই জরিমানা

বিশ্বের বিভিন্ন দেশে অনেক অদ্ভুত আদেশ ও নিষেধাজ্ঞার কথা শোনা যায়। কোথাও জিনস প্যান্ট পরা নিষেধ, কোথাও মোবাইল ফোন ব্যবহার করা নিষেধ। তবে এবার শুনতে হচ্ছে নারীদের নাইটি পরায় নিষেধাজ্ঞা আরোপের কথা। নিষেধাজ্ঞা অনুসারে, নাইটি পরার সময় সন্ধ্যা ৭টা থেকে সকাল ৭টা। সূর্যাস্তের আগে কোনও নারী নাইটি পরলে তাকে জরিমানা গুণতে হবে দুই হাজার রুপি। […]