হৃদয় নিংড়ানো ‘ডাবল’ উড়িয়ে দিলেন স্ত্রীকে

সিকান্দার রাজার বলে ব্যাট ছুঁয়ে ছুটলেন মুশফিকুর রহীম। পপিং ক্রিজ পেরিয়ে ব্যাট উঁচিয়ে লাফিয়ে উঠলেন আকাশে। এরপর দু’হাতের আঙুল দিয়ে মুখের সামনে আঁকলেন হৃদয়ের চিহ্ন। এরপর তা চুমুতে উড়িয়ে পাঠালেন গ্যালারিতে বসা স্ত্রীকে। হ্যাঁ, তার হৃদয় নিংড়ানোর এই সেঞ্চুরি উপহার দিলেন স্ত্রী জান্নাতুল কাফায়েত মণ্ডিকে। অথচ শ্রীলঙ্কার গলে তার ব্যাটে যখন প্রথম ডবল দেখেছিল বাংলাদেশ […]
চালকের আসনে বাংলাদেশ

৫২২ রান, ৭ উইকেট হারিয়ে। প্রথম ইনিংসেই দ্বিতীয় দিনের চা বিরতির পরও ব্যাটিং চললো। এরপর বীরদর্পে ইনিংস ঘোষণা। দুইদিনে ১৬০ ওভার খেলেছে বাংলাদেশ দল। নিজেদের ক্রিকেট ইতিহাসে ৮ বার ৫শ’ ছাড়িয়েছে দলীয় রান। যা, জায়গা করে নিয়েছে সর্বোচ্চ দলীয় সংগ্রহের ৫ম স্থানে। মুমিনুল হক সৌরভের দেড়শ রান এরপর মুশফিকুর রহীমের ডাবল সেঞ্চুরিতে ইতিহাস। ব্যক্তিগত ও […]
উত্তর কোরিয়ায় অঘোষিত ক্ষেপণাস্ত্র ঘাঁটি সনাক্ত করেছে যুক্তরাষ্ট্র

উত্তর কোরিয়ায় অঘোষিত ২০টি ক্ষেপণাস্ত্র ঘাঁটির মধ্যে ১৩টি সনাক্ত করেছে যুক্তরাষ্ট্র। সোমবার তারা এ দাবি করেছে। পিয়ং ইয়ংকে পারমাণবিক অস্ত্র ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ত্যাগ করাতে যুক্তরাষ্ট্রের সমঝোতাকারীরা যে আশা করে যাচ্ছিলেন তাতে বড় রকম এক চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছে এতে। এ খবর দিয়েছে অনলাইন জি নিউজ। ওয়াশিংটনভিত্তিক স্ট্রাটেজিক এন্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের এক গবেষক জোসেফ বারমুডেজ এক […]
বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশ নারী দল

এশিয়া কাপ জয়ের পর আয়ারল্যন্ডের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ জয়। এরপরই বিশ্বকাপ বাছাই পর্বেও সেরা হয়ে এক প্রকার চমকে দেয়া বাংলাদেশ নারী ক্রিকেট দল নারী টি-২০ বিশ্বকাপে একেবারেই অচেনা। আসরের প্রথম ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬০ রানের বড় হারের পর দ্বিতীয় ম্যাচেও হেরেছে সালমা-রুমানারা। গ্রুপ ‘এ’-এর নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে বৃষ্টি বিঘিœত ম্যাচে […]
কুমিল্লা ৬ ও ১০ আসনের মনোনয়ন কিনলেন মনির চৌধুরী

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য কুমিল্লা ৬ ও ১০ আসনের মনোনয়ন কিনলেন জাতীয় এক্যফ্রন্টের অন্যতম সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আলহাজ্জ্ব মনিরুল হক চৌধুরী। আজ সকাল সাড়ে দশটায় বিএনপির পল্টন কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়ন কিনেন তার তৃতীয় কন্যা ডক্টর চৌধুরী সায়মা ফেরদৌস। মনিরুল হক চৌধুরী ২০১৫ সালের ৩রা ফেব্রুয়ারি কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে দুর্বৃত্তদের পেট্রোল […]
আসিয়া বিবিকে আশ্রয় দিতে চায় কানাডা

ব্লাসফেমির অভিযোগ থেকে সম্প্রতি মুক্তি পাওয়া আসিয়া বিবিকে আশ্রয় দেয়ার জন্য পাকিস্তানের সঙ্গে আলোচনা করছে কানাডা। দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই কথা জানিয়েছেন। পাকিস্তানের সুপ্রিম কোর্ট তাকে মুক্তির আদেশ দেয়ার আগে আট বছর কারাগারে কাটিয়েছেন মৃত্যুদণ্ড পাওয়া আসিয়া বিবি। তার অব্যাহতির আদেশ হওয়ার পর পাকিস্তানে সহিংস বিক্ষোভ শুরু করে ইসলামপন্থীরা। মিস্টার ট্রুডো বার্তা সংস্থা এএফপিকে […]
শরিকদের আসন বণ্টনে দুই জোটই চাপে

শরিকদের সঙ্গে আসন বণ্টন নিয়ে চাপে আওয়ামী লীগ ও বিএনপির নেতৃত্বাধীন দুই জোট। দলীয় মনোনয়নের পাশাপাশি জোট শরিকদের দাবি পূরণে দুই জোটেই চলছে নানা হিসাবনিকাশ। নতুন রাজনৈতিক মেরূকরণ হওয়ায় জোটের ছোট শরিকরা বড় আবদার করছেন আসন নিয়ে। জোট সূত্র বলছে, আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটে আওয়ামী লীগ ছাড়া অন্য শরিকদের জন্য অন্তত ৭০টি আসন ছাড়তে হতে […]
‘আসন্ন নির্বাচনকে কঠিনভাবে নিয়েছে যুক্তরাষ্ট্র’

মার্কিন স্কলার ও ঢাকায় দায়িত্বপালনকারী যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম বলেছেন, বাংলাদেশের আসন্ন নির্বাচনকে বেশ কঠিনভাবে নিয়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসন চায় নির্বাচনটি অবাধ, সুষ্ঠু এবং সবার অংশগ্রহণে হোক। এতে জনগণের ইচ্ছার সত্যিকারের প্রতিফলন ঘটুক। তিনি বলেন, আমি আশা করিÑ বৈশ্বিক কতৃত্ববাদের যে ছায়া বাংলাদেশের ওপর পড়েছে সেটি পরাজিত হবে, বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্বশীল সংসদ এবং […]
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালেরও খেতাব হারালেন সু চি

মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মিয়ানমারের নেত্রী অং সান সু চি’কে দেওয়া তাদের সর্বোচ্চ সম্মাননা প্রত্যাহার করে নিয়েছে। সংস্থাটি সোমবার এক ঘোষণায় জানিয়েছে, মিজ সু চি তার এক সময়কার নৈতিক অবস্থান থেকে ‘লজ্জাজনকভাবে’ সরে যাওয়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর অভিযানের পর সেখান থেকে নতুন করে আরো সাত লাখ রোহিঙ্গা […]
ইবির দুই কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তা ও এক কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে প্রশাসন। চাকরির প্রলোভনে মোটা অঙ্কের টাকা নেবার অভিযোগে তাদের বিরুদ্ধে এ পদক্ষেপ নেয়া হয়। সাজাপ্রাপ্তরা হলেন, আইন ও শরীয়াহ্ অনুষদের সহকারী রেজিস্ট্রার মোঃ উমর আলী ও পরিবহন অফিসের গাড়ী চালক মুন্সি তারিকুল ইসলাম। ঘটনা তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি করেছেন ভিসি প্রফেরস ড. হারুন-উর-রশিদ আসকারী। […]
‘সরকারের কৌশলের অংশ হিসেবেই ৩০ ডিসেম্বর নির্বাচন’

সরকারের কৌশলের অংশ হিসেবেই ৩০ ডিসেম্বর নির্বাচনের তারিখ ইসি নির্ধারণ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ সকালে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, ২৫ ডিসেম্বর বড়দিন এবং ৩১ ডিসেম্বর থার্টি ফার্ষ্ট নাইট থাকায় বিদেশী পর্যবেক্ষকরা যাতে নির্বাচন পর্যবেক্ষণে না আসতে পারে সে […]
জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষ, নিহত ৩

লালমনিরহাটের আদিতমারীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সারপুকুর ইউনিয়নের তালুক হরিদাস গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- আব্দুল জলিল মিয়া (৫০), গোলাম রব্বানি (৪৫) ও সহিদার রহমান (৫০)। আদিতমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করে জানান, আমি ঘটনাস্থলে আছি। এ […]
সুপ্রিম কোর্টে শ্রীলঙ্কার রাজনীতি

শ্রীলঙ্কার রাজনীতির ভাগ্য দৃশ্যত এখন সুপ্রিম কোর্টের হাতে। প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা পার্লামেন্ট ভেঙে দিয়ে যে আগাম জাতীয় নির্বাচন ঘোষণা করেছেন তার বৈধতার বিষয়ে মঙ্গলবার চূড়ান্ত রায় ঘোষণা করছে সুপ্রিম কোর্ট। তিনজন বিচারকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ বিষয়ে আবেদনের শুনানি করেছেন ১২ই নভেম্বর। ওই বেঞ্চের বিচারকরা হলেন প্রধান বিচারপতি নলিন পেরেরা, বিচারপতি প্রিয়ান্থা জয়বর্ধনে ও বিচারক […]
‘অধীর আগ্রহে অপেক্ষা করছি’

শানারেই দেবী শানু। লাক্স তারকা হওয়ার পর থেকে বেশ কয়েকটি ছবিতে অভিনয়ের জন্য প্রস্তাব পেলেও ব্যাটে-বলে না মেলার কারণে এতদিন ছোট পর্দায় কাজ করেছেন এই তারকা। তবে দীর্ঘ সময় পর একটি ভিন্নধর্মী ছবির গল্পে কাজ করেছেন তিনি। ছবির নাম ‘মিস্টার বাংলাদেশ’। ছবিতে তার বিপরীতে অভিনয় করেছেন খিজির হায়াত খান। আর ছবিটি পরিচালনা করেছেন আবু আকতারুল […]
আধুনিক গর্ভনিরোধক পদ্ধতির ব্যবহার বাংলাদেশে বাড়ছে ধীর গতিতে

বাংলাদেশের নারীদের মধ্যে আধুনিক গর্ভনিরোধক পদ্ধতি ব্যবহার বাড়ছে ধীর গতিতে। অর্থাৎ বিশ্বে আধুনিক গর্ভনিরোধক পদ্ধতি ব্যবহারে বাংলাদেশের নারীদের পারফরমেন্স তেমন সন্তোষজনক নয়। এক্ষেত্রে এশিয়ার আরেকটি দেশ ইন্দোনেশিয়ায় এই পদ্ধতি গ্রহণকারী নারীর সংখ্যা আরো কম। সোমবার এফবি ২০২০তে ডাটা ও পারফরমেন্স ম্যানেজমেন্টের পরিচালক জেসন ব্রেমনার এ কথা বলেন। এফপি২০২০ তার সর্বশেষ রিপোর্টে বলেছে, প্রতিস্থাপন অথবা নির্বীজকরণ […]